Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • ওড়িশায় রামনবমীতে রামের নামে গুলি! প্রশ্নের সম্মুখীন বিজেপি বিধায়ক

ওড়িশায় রামনবমীতে রামের নামে গুলি! প্রশ্নের সম্মুখীন বিজেপি বিধায়ক

Online Desk মার্চ 30, 2026
GUN.jpg

ওঙ্কার ডেস্কঃ রামনবমীতে অস্ত্র প্রদর্শন চল রয়েছে। তবে বিজেপি শাসিত রাজ্য ওড়িশায় রাম নবমীর উদযাপনে সীমা ছাড়িয়ে গেছে বলে অভিযোগ উঠছে। রামনবমীর প্রকাশ্য জনসমাবেশে আগ্নেয়াস্ত্র থেকে গুলি ছুড়লেন এক বিজেপি বিধায়ক। বিজেপি শাসিত ওড়িশার তিতলাগড় এলাকার ঘটনা। রামনবমীতে বিজেপি বিধায়কের এই কার্যকলাপের ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। এই ঘটনায় নিন্দার ঝড় উঠতেই অভিযুক্ত বিধায়ক নবীন জৈনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে স্থানীয় থানায়।
সূত্রের খবর, বালানগির জেলার তিতলাগড়ের রাস্তায় বেরিয়েছিল রামনবমীর একটি মিছিল। অভিযোগ, তখনই স্থানীয় বিজেপি বিধায়ক নবীন জৈন তাঁর কোমরে গোঁজা রিভলভার বের করেন। এর পর শূন্যে গুলি চালান তিনি। যদিও এই ঘটনায় কেউ আহত হননি। তবে প্রকাশ্যে এই ঘটনায় উপস্থিত অসংখ্য মানুষ আতঙ্কিত হয়ে পড়েন।
পুলিশের বক্তব্য, যদিও শূন্যে গুলি ছোড়া হয়েছিল, একটি বড়সড় জনসমাবেশের মধ্যে গুলি চালিয়ে নিরাপত্তা বিধি লঙ্ঘন করা হয়েছে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে বিধায়কের নিরাপত্তা প্রধান প্রেমচাঁদ নাগকে সাময়িক ভাবে বরখাস্ত করা হয়েছে। তিতলাগড় পুলিশ অস্ত্র আইনের ধারায় বিধায়ক এবং পিএসও উভয়ের বিরুদ্ধে একটি করে মামলা দায়ের করেছে। ভারতীয় ন্যায় সংহিতার ১২৫ ধারা এবং অস্ত্র আইনের ২৫ ধারায় মামলা করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনার বিস্তারিত তদন্ত চলছে।
রামনবমীতে অস্ত্র মিছিলে আপত্তি করেছে দেশের একাধিক আদালত। সেখানে শুধু অস্ত্র প্রদর্শন নয়, বিজেপির একজন জনপ্রতিনিধি রামের নামে গুলি ছোড়ার অস্বস্তিতে পদ্মশিবির।

Post Views: 140

Continue Reading

Previous: জামতারা গ্যাং এর খপ্পরে বম্বে হাইকোর্টের বিচারপতি, খোয়ালেন ৬ লক্ষ টাকা
Next: জমি প্রতারণা মামলায় দেবাশিস কুমারকে তলব ইডির

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.