Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • জামতারা গ্যাং এর খপ্পরে বম্বে হাইকোর্টের বিচারপতি, খোয়ালেন ৬ লক্ষ টাকা

জামতারা গ্যাং এর খপ্পরে বম্বে হাইকোর্টের বিচারপতি, খোয়ালেন ৬ লক্ষ টাকা

Online Desk মার্চ 30, 2026
cyber-1280.jpg

ওঙ্কার ডেস্ক: সাইবার প্রতারণার ফাঁদে ফেলে বম্বে হাইকোর্টের বিচারপতির থেকে ৬ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ এক যুবকের বিরুদ্ধে। ইতিমধ্যে তদন্তে নেমে ২৫ বছর বয়সী অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্তকে ঝাড়খণ্ড থেকে পাকড়াও করা হয়েছে বলে জানা গিয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্তের নাম মাজহার আলম ইসরাইল মিয়াঁ। ঝাড়খণ্ডের জামতারার বাসিন্দা তিনি। তদন্তে জানা গেছে, অভিযুক্ত ১০ রাজ্যে অন্তত ৩৬টি সাইবার প্রতারণার ঘটনার সঙ্গে জড়িত। ঝাড়খণ্ডের জামতারা সাইবার সেল এবং কর্মতণ্ড পুলিশ যৌথ ভাবে এই গ্রেফতার অভিযান পরিচালনা করে। পুলিশ জানিয়েছে, ঘটনাটির সূত্রপাত হয় ফেব্রুয়ারির শেষ দিনে। ওই দিন বম্বে হাইকোর্টের বিচারপতি নিজের ক্রেডিট কার্ডের পয়েন্ট ভাঙাতে চেয়ে ব্যাঙ্কের কাস্টমার কেয়ার সার্ভিসে যোগাযোগ করার চেষ্টা করেন, কিন্তু টেলিফোন লাইন ব্যস্ত পান। এরপর তিনি কাস্টমার কেয়ার এর নম্বর পেতে ইন্টারনেট ঘাঁটতে থাকেন। তদন্তকারীরা জানান, তিনি ইন্টারনেটে একটি নম্বর খুঁজেও পান। যদিও তা ভুয়ো বলে পরে জানা যায়।

তদন্তে জানা গেছে, অভিযুক্ত নিজেকে কাস্টমার কেয়ার এক্সিকিউটিভ হিসেবে পরিচয় দেন। শুধু তাই নয় ওই বিচারপতিকে একটি লিঙ্ক পাঠান তিনি। তাঁকে একটি অ্যাপ ডাউনলোড করতে বলেন অভিযুক্ত। সেই কথা মতো অ্যাপ ডাউনলোড কররার চেষ্টা করেন বিচারপতি। কিন্তু আই ফোনে সেই অ্যাপ ডাউনলোড হচ্ছিল না। এর পর ভুয়ো ওই কাস্টোমার কেয়ার এগজিকিউটিভ তাঁকে একটি অ্যান্ড্রয়েড মোবাইল ব্যবহার করার পরামর্শ দেন। এর পর তিনি বাড়ির গৃহ সহায়কের ফোনে নিজের সিম কার্ড লাগিয়ে অ্যাপটি ডাউনলোড করেন। পুলিশ জানিয়েছে, অ্যাপটিতে ক্রেডিট কার্ডের বিবরণ দেওয়ার সঙ্গে সঙ্গে বিচারপতির অ্যাকাউন্ট থেকে প্রায় ৬.০২ লক্ষ টাকা তুলে নেওয়া হয়। যখন বুঝতে পারেন তিনি প্রতারিত হয়েছেন, তখন মুম্বই পুলিশের দ্বারস্থ হন। একটি অভিযোগ দায়ের করেন। কাফ প্যারেড পুলিশ একটি মামলা দায়ের করে তদন্ত শুরু করে। প্রায় ১০ দিন পর ঝাড়খণ্ড থেকে অভিযুক্তকে খুঁজে বের করতে সক্ষম হয়।

Post Views: 142

Continue Reading

Previous: টিকিট পাইনি বলে এটা নয় যে বিরোধিতা করব, বিক্ষুব্ধদের উদ্দেশ্যে স্পষ্ট বার্তা মমতার
Next: ওড়িশায় রামনবমীতে রামের নামে গুলি! প্রশ্নের সম্মুখীন বিজেপি বিধায়ক

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
jitendra-singh.jpg

‘যেখানে চাইবেন, সেখানে আলোচনা হবে’, বিক্ষোভ তীব্র হতে চাপের মুখে সুর নরম সরকারের

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.