Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • টিকিট পাইনি বলে এটা নয় যে বিরোধিতা করব, বিক্ষুব্ধদের উদ্দেশ্যে স্পষ্ট বার্তা মমতার

টিকিট পাইনি বলে এটা নয় যে বিরোধিতা করব, বিক্ষুব্ধদের উদ্দেশ্যে স্পষ্ট বার্তা মমতার

Online Desk মার্চ 30, 2026
MAMATA.jpg

ওঙ্কার ডেস্কঃ উত্তর থেকে দক্ষিণ, ভোট প্রচারে ব্যস্ত তৃণমূল সুপ্রিমো মমতা। সোমবার নারায়ণগড়ে সভা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল প্রার্থী তালিকা প্রকাশ করার পর থেকে একাধিক বিদায়ী বিধায়ক প্রকাশ্যে দলের বিরুদ্ধে মুখ খুলেছেন। সেই ইস্যুতেই এবার গর্জে উঠলেন মমতা। সোমবার নারায়ণগড়ের নির্বাচনী সভা থেকে তৃণমূল সুপ্রিমো বিক্ষুব্ধদের উদ্দেশ্যে স্পষ্ট জানান, “টিকিট পাইনি বলে এটা নয় যে বিরোধিতা করব? যারা মানুষের সঙ্গে জুড়ে থাকবেন, তাঁরা টিকিট পাবেন। আর না পেলে তা নিয়ে অসন্তোষের তো কিছু নেই। আমি তো কাউকে অসম্মান করিনি।”
সভা থেকেই মমতা বন্দ্য়োপাধ্যায় জানান, “একবার টিকিট পেয়েছি। পরেরবার পেতে পারি, নাও পেতে পারি। আমি তো কাউকে অসম্মান করিনি। আমাদের লক্ষ্য হওয়া উচিত মানুষের পাশে থাকা। ঐক্যবদ্ধ হয়ে কাজ করা। সম্মানের সঙ্গে সকলকে বলছি, ঐকবদ্ধ হয়ে কাজ করুন। মানুষের সঙ্গে থাকতে হবে।”
উল্লেখ্য, ছাব্বিশের বিধানসভা নির্বাচনে প্রার্থী তালিকায় একাধিক বদল এনেছে তৃণমূল। ৭৪ জন বিদায়ী বিধায়ক ও ৪ মন্ত্রীকে এবার টিকিট দেয়নি দল। সে কারণে বেশ কয়েকজন প্রকাশ্যে অভিমানও জানিয়েছেন। কেউ আবার বলেছেন রাজনীতি থেকে সন্ন্যাস নেবেন। দলের মধ্যে লাগাতার অসন্তোষ যে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব ভালোভাবে নিচ্ছে না, তা সোমবার নারায়ণগড়ের নির্বাচনী সভা থেকে তা স্পষ্ট ভাষায় বুঝিয়ে দিলেন তৃণমূল সুপ্রিমো।
একই ইস্যুতে সুর চড়িয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও।নওদার সভা থেকে তিনি বিক্ষুব্ধদের কড়া বার্তা দিয়েছিলেন। বলেছিলেন, “দলকে চাপে রাখতে কেউ যদি মনে করেন বিশৃঙ্খলা করবেন, তাহলে দল কিন্তু ক্ষমা দেবে না। তাঁর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।” এবার কার্যত সেই একই বার্তা দিয়েন দলের সুপ্রিমো।

Post Views: 126

Continue Reading

Previous: একই ইস্যুতে এলাহাবাদ হাই কোর্টের দুই ভিন্ন রায়; লিভ-ইন সম্পর্ক ঘিরে তুমুল বিতর্ক
Next: জামতারা গ্যাং এর খপ্পরে বম্বে হাইকোর্টের বিচারপতি, খোয়ালেন ৬ লক্ষ টাকা

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.