Skip to content
জুলাই 27, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • দিল্লি বিস্ফোরণের পর সমাজ মাধ্যমে ‘উস্কানিমূলক’ পোস্ট, অসমে গ্রেফতার ৫

দিল্লি বিস্ফোরণের পর সমাজ মাধ্যমে ‘উস্কানিমূলক’ পোস্ট, অসমে গ্রেফতার ৫

Online Desk নভেম্বর 12, 2025
arrest-dcd.jpg

ওঙ্কার ডেস্ক: গত সোমবার দিল্লিতে গাড়ি থেকে বিস্ফোরণের ফলে ১৩ জনের মৃত্যু হয়েছে। প্রাণঘাতী এই ঘটনা গোটা দেশকে নাড়িয়ে দিয়েছে। এই বিষয়ে সমাজ মাধ্যমে ‘আপত্তিকর ও উস্কানিমূলক’ পোস্ট করার অভিযোগে অসমে পাঁচ জনকে গ্রেফতার করল পুলিশ।

সংবাদ মাধ্যম সূত্রে খবর, ধৃতদের নাম মতিউর রহমান (দারাংয়ের বাসিন্দা), হাসান আলী মণ্ডল (গোয়ালপাড়ার বাসিন্দা), আব্দুল লতিফ (চিরাংয়ের বাসিন্দা), ওয়াজহুল কামাল (কামরূপের বাসিন্দা) এবং নূর আমিন আহমেদ (বোঙ্গাইগাঁওয়ের বাসিন্দা)। বুধবার নিজের এক্স হ্যান্ডেলে এই পদক্ষেপের কথা জানিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। তিনি লিখেছেন, ঘৃণা ছড়াতে বা সন্ত্রাসের সমর্থনে সমাজ মাধ্যমের অপব্যবহারকারীদের বিরুদ্ধে দ্রুত এবং দৃঢ় ব্যবস্থা গ্রহণ জারি রাখবে অসম পুলিশ।

সূত্রের খবর, সমাজ মাধ্যমে আপত্তিকর মন্তব্যের জন্য দক্ষিণ আসামের কাছাড় জেলার এক অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষককে আটক করেছিল পুলিশ। সমাজ মাধ্যমে আপত্তিকর মন্তব্যের অভিযোগে তাকে আটক করা হয়েছিল। যদিও পরে জিজ্ঞাসাবাদের পর তাকে ছেড়ে দেওয়া হয়। দিল্লি বিস্ফোরণের পর মুখ্যমন্ত্রী পুলিশের ডিরেক্টর জেনারেল হরমিত সিংকে নির্দেশ দিয়েছিলেন সমাজ মাধ্যমে নিবিড় পর্যবেক্ষণ চালানোর জন্য। তার কয়েক ঘন্টার মধ্যে পাঁচ জনকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার হিমন্ত বিশ্বশর্মা বলেছিলেন, ‘আমরা লক্ষ্য করেছি যে কিছু লোক হয় ঘটনাটিকে স্বাগত জানিয়েছে অথবা ফেসবুকে খুশির ইমোজি পোস্ট করেছে। আমরা তাদের পারিপার্শ্বিক অবস্থা খতিয়ে দেখছি। আমি ডিজিপিকে নির্দেশ দিয়েছি, তারা কারা খুঁজে বের করতে এবং তারা অসমের বাসিন্দা কিনা তা যাচাই করতে।’ তিনি আরও বলেছিলেন, ‘মানুষ যদি এমন কোনও সন্ত্রাসী কর্মকাণ্ড উদযাপন করে যেখানে প্রাণহানি ঘটে, তাহলে এর মানে দাঁড়ায় তারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সন্ত্রাসবাদকে সমর্থন করে।’

Post Views: 267

Continue Reading

Previous: বিপদজনক ভাবে শুকোচ্ছে গঙ্গা !
Next: দিল্লি বিস্ফোরণের নয়া ক্লু ! খোঁজ মিলল সন্দেহজনক লাল ইকোস্পোর্ট এসইউভি-র

সম্পর্কিত গল্প

202607273880189.jpeg

ত্রিপুরা-মিজোরাম সীমান্ত বিরোধ মেটাতে আগামী সপ্তাহে আগরতলায় বৈঠক, পরে মুখ্যমন্ত্রীদের আলোচনা

Online Desk জুলাই 27, 2026
202607273880049.jpg

মুখ্যমন্ত্রীর সঙ্গে একই মঞ্চে বসেছিলেন, তিন দিনের মাথায় দশম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা

Online Desk জুলাই 27, 2026
cjp-sourav-das.jpg

‘প্রতিশ্রুতি রক্ষা করুন’, বিক্ষোভকারীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের জন্য সরকারকে সময় বেঁধে দিল সিজেপি

Online Desk জুলাই 27, 2026

You may have missed

202607273880189.jpeg

ত্রিপুরা-মিজোরাম সীমান্ত বিরোধ মেটাতে আগামী সপ্তাহে আগরতলায় বৈঠক, পরে মুখ্যমন্ত্রীদের আলোচনা

Online Desk জুলাই 27, 2026
202607273880049.jpg

মুখ্যমন্ত্রীর সঙ্গে একই মঞ্চে বসেছিলেন, তিন দিনের মাথায় দশম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা

Online Desk জুলাই 27, 2026
cjp-sourav-das.jpg

‘প্রতিশ্রুতি রক্ষা করুন’, বিক্ষোভকারীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের জন্য সরকারকে সময় বেঁধে দিল সিজেপি

Online Desk জুলাই 27, 2026
OM-BIRLA.png

লোকসভায় প্রশ্নফাঁস বিরোধী বিল নিয়ে ৬ ঘন্টা আলোচনা হতে পারে; বিকেল ৫টা পর্যন্ত কক্ষ মুলতুবি রাখার সিধান্ত

Online Desk জুলাই 27, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.