Skip to content
জুলাই 6, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • বিহারে সংশোধনাগারের মধ্যে ঝুলন্ত অবস্থায় উদ্ধার নাবালিকার দেহ

বিহারে সংশোধনাগারের মধ্যে ঝুলন্ত অবস্থায় উদ্ধার নাবালিকার দেহ

Online Desk জুলাই 6, 2026
death.jpg

ওঙ্কার ডেস্ক: চাঞ্চল্যকর ঘটনা বিহারের ভোজপুর জেলায়। জুভেনাইল কারেকশন হোম থেকে উদ্ধার হল এক নাবালিকার দেহ। রবিবার সকালে নওয়াদা থানা এলাকার কেজি রোডের ওই সংশোধনাগের এই ঘটনা ঘটেছে। এটি খুন নাকি আত্মহত্যা তা খতিয়ে দেখছে পুলিশ।

বিষয়টি নিয়ে নওয়াদা থানার আধিকারিক বিপিন বিহারী সংবাদ সংস্থাকে জানিয়েছেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেখে কিশোরীর দেহটি ঘরের সিলিং ফ্যান থেকে ঝুলছে। ঐ ঘর থেকে একটি সুইসাইড নোটও উদ্ধার হয়েছে। যেটি ফরেনসিক টিম বাজেয়াপ্ত করেছে।’
তিনি আরও জানান, মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ম্যাজিস্ট্রেটের তত্ত্বাবধানে সেই কাজ হবে বলে জানিয়েছেন। ওই পুলিশ আধিকারিক বলেন, ‘ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।’ পুলিশ জানিয়েছে, প্রায় এক বছর ধরে ওই কিশোরী সংশোধনাগারে ছিল। তাকে টাউন থানা এলাকা থেকে উদ্ধার করা হয়েছিল। প্রেমঘটিত সম্পর্কের কারণে এক কিশোরের সঙ্গে ঘর ছেড়ে পালিয়েছিল ওই কিশোরী। তার সঙ্গী ওই কিশোরকে বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছিল। কিন্তু কিশোরী বাড়ি ফিরতে রাজি না হওয়ায় আদালতের নির্দেশে তাকে অবজারভেশন হোমে রাখা হয়েছিল। সেই সংশোধনাগার থেকেই উদ্ধার হল নাবালিকার দেহ।

প্রাথমিক ভাবে মনে করাহচ্ছে ওই কিশোরী আত্মঘাতী হয়েছে। তবে নেপথ্যে কী কারণ তা খতিয়ে দেখা হচ্ছে। যে সুইসাইড নোট পাওয়া গিয়েছে, তাও খতিয়ে দেখছেন তদন্তকারীরা। হাতের লেখা ওই নাবালিকার কিনা সেটি যাচাই করছেন ফরেনসিক গোয়েন্দারা। ময়নাতদন্তের পর দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে বলে জানা গিয়েছে।

Post Views: 12

Continue Reading

Previous: ভারি বৃষ্টিতে চরম বিপত্তি মহারাষ্ট্রে; পুণেতে ধসে চাপা পরে পাঁচটি বাড়ি, বিঘ্ন মুম্বাইগামী সড়কও
Next: বিশ্বকাপে ছিটকে গেল ব্রাজিল ! চোখের জলে অবসর নেইমারের

সম্পর্কিত গল্প

police-d.jpg

পরকীয়া সন্দেহে প্রেমিকাকে খুন করে মাটিতে পুঁতে দিল যুবক, গ্রেফতার

Online Desk জুলাই 6, 2026
hafiz-saeed.jpg

পহেলগাঁওয়ে কাণ্ডের সাপ্লিমেন্টারি চার্জশিটে নাম লস্কর ই তৈবার মাথা হাফিজ সাইদের

Online Desk জুলাই 6, 2026
shubhendu.png

এবার পাঠ্য বইয়ে শ্যামাপ্রসাদ; ১২৫-তম জন্মদিনে ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk জুলাই 6, 2026

You may have missed

police-d.jpg

পরকীয়া সন্দেহে প্রেমিকাকে খুন করে মাটিতে পুঁতে দিল যুবক, গ্রেফতার

Online Desk জুলাই 6, 2026
hafiz-saeed.jpg

পহেলগাঁওয়ে কাণ্ডের সাপ্লিমেন্টারি চার্জশিটে নাম লস্কর ই তৈবার মাথা হাফিজ সাইদের

Online Desk জুলাই 6, 2026
shubhendu.png

এবার পাঠ্য বইয়ে শ্যামাপ্রসাদ; ১২৫-তম জন্মদিনে ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk জুলাই 6, 2026
Coach.jpg

শৃঙ্খলা ও সাহসিকতা দিয়ে ডার্বি জিততে চান সবুজ মেরুনের নতুন হেড স্যার

Online Desk জুলাই 6, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.