Skip to content
জুলাই 6, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • এবার পাঠ্য বইয়ে শ্যামাপ্রসাদ; ১২৫-তম জন্মদিনে ঘোষণা মুখ্যমন্ত্রীর

এবার পাঠ্য বইয়ে শ্যামাপ্রসাদ; ১২৫-তম জন্মদিনে ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk জুলাই 6, 2026
shubhendu.png

ওঙ্কার ডেস্ক: ভারত কেশরী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫-তম জন্মজয়ন্তী উপলক্ষে কলকাতার ভবানীপুরের ঐতিহাসিক মিত্র ইনস্টিটিউশনে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত হয়ে গুরুত্বপূর্ণ একাধিক ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই স্কুলেই ছাত্রজীবনের উল্লেখযোগ্য সময় কাটিয়েছিলেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। সেই ঐতিহ্যকে সামনে রেখেই তাঁর অবদান নতুন প্রজন্মের কাছে তুলে ধরার বার্তা দেন মুখ্যমন্ত্রী।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি জানান, আগামী শিক্ষাবর্ষ থেকে পশ্চিমবঙ্গের স্কুল ও বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রমে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবন, কর্ম এবং দেশগঠনে তাঁর অবদান অন্তর্ভুক্ত করা হবে। মুখ্যমন্ত্রীর বক্তব্য, স্বাধীনতা-পরবর্তী ভারত গঠন, পশ্চিমবঙ্গের অস্তিত্ব রক্ষা, রাষ্ট্রপ্রেম, অখণ্ড ভারতের ধারণা এবং শিক্ষাক্ষেত্রে শ্যামাপ্রসাদের ভূমিকা সম্পর্কে বর্তমান প্রজন্মের জানা অত্যন্ত জরুরি। তাই তাঁর জীবন ও আদর্শকে পাঠ্যসূচির অংশ করা হবে। পড়ুয়াদের উদ্দেশে মুখ্যমন্ত্রী বলেন, দেশের স্বার্থকে সর্বাগ্রে রাখাই প্রকৃত দেশপ্রেমের পরিচয়। তিনি বারবার “নেশন ফার্স্ট” বা “সবার আগে দেশ” মন্ত্র উচ্চারণ করে ছাত্রছাত্রীদের মধ্যে রাষ্ট্রবাদ ও জাতীয়তাবোধ জাগিয়ে তোলার আহ্বান জানান। তাঁর দাবি, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের চিন্তাধারা ও আদর্শ আগামী দিনের সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
এদিন তিনি অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের অবদানকে যথাযথ গুরুত্ব দেওয়া হয়নি। তাঁর মতে, বামফ্রন্ট এবং তৃণমূল কংগ্রেসের আমলে পরিকল্পিতভাবে তাঁকে ইতিহাসের মূলধারা থেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা হয়েছে। বর্তমান সরকার সেই পরিস্থিতির পরিবর্তন ঘটিয়ে তাঁর চিন্তা ও আদর্শকে মানুষের কাছে পৌঁছে দিতে বদ্ধপরিকর বলেও দাবি করেন মুখ্যমন্ত্রী। শুধু পাঠ্যক্রম নয়, মিত্র ইনস্টিটিউশনের উন্নয়নের জন্যও একাধিক পদক্ষেপের ঘোষণা করেন তিনি। বিদ্যালয়ের সংস্কারের জন্য নিজের বিধায়ক তহবিল থেকে ২৫ লক্ষ টাকা বরাদ্দ করার কথা জানান। পাশাপাশি, ঐতিহ্যবাহী স্থাপত্যের মূল কাঠামো অক্ষুণ্ণ রেখে স্কুলটির সংস্কার করা হবে বলে আশ্বাস দেন। এছাড়া বিদ্যালয়টিকে পিএম শ্রী প্রকল্পের আওতায় আনার কথাও ঘোষণা করেন তিনি।

Post Views: 32

Continue Reading

Previous: শৃঙ্খলা ও সাহসিকতা দিয়ে ডার্বি জিততে চান সবুজ মেরুনের নতুন হেড স্যার
Next: পহেলগাঁওয়ে কাণ্ডের সাপ্লিমেন্টারি চার্জশিটে নাম লস্কর ই তৈবার মাথা হাফিজ সাইদের

সম্পর্কিত গল্প

DEADBODY.png

প্রেমিকার সঙ্গে থাকতে স্ত্রীকে গুলি করে খুনের অভিযোগ, নেপাল থেকে ফিরতেই গ্রেপ্তার স্বামী-প্রেমিকা

Online Desk জুলাই 6, 2026
champat-rai.jpg

অনুদান চুরি বিতর্কের মাঝে চম্পত রাইয়ের পদত্যাগ গ্রহণ রাম মন্দির ট্রাস্টের

Online Desk জুলাই 6, 2026
huycdjkSA.png

এবার ভাঙন হুমায়ূনের দলের; জেলা সভাপতির পদ থেকে ইস্তফা বিজয় শেখের

Online Desk জুলাই 6, 2026

You may have missed

DEADBODY.png

প্রেমিকার সঙ্গে থাকতে স্ত্রীকে গুলি করে খুনের অভিযোগ, নেপাল থেকে ফিরতেই গ্রেপ্তার স্বামী-প্রেমিকা

Online Desk জুলাই 6, 2026
champat-rai.jpg

অনুদান চুরি বিতর্কের মাঝে চম্পত রাইয়ের পদত্যাগ গ্রহণ রাম মন্দির ট্রাস্টের

Online Desk জুলাই 6, 2026
huycdjkSA.png

এবার ভাঙন হুমায়ূনের দলের; জেলা সভাপতির পদ থেকে ইস্তফা বিজয় শেখের

Online Desk জুলাই 6, 2026
kalyan-banerjee.png

‘বিজেপির কথায় উঠছে বসছে’, দলের প্রতীকের দাবিদার ঋতব্রত-পন্থী তৃণমূলকে নিশানা কল্যানের

Online Desk জুলাই 6, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.