Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ছাগলের ঘাড়ে মানুষের কামড়! নৃশংস বলি প্রথা তেলেঙ্গানায়, দায়ের হল মামলা

ছাগলের ঘাড়ে মানুষের কামড়! নৃশংস বলি প্রথা তেলেঙ্গানায়, দায়ের হল মামলা

Online Desk ফেব্রুয়ারি 5, 2026
goat-df.jpg

ওঙ্কার ডেস্ক: বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে পশু বলি দেওয়ার ধর্মীয় রীতি রয়েছে। তবে তেলেঙ্গানার এক বলি প্রথা নিয়ে সমাজে বিতর্ক তৈরি হয়েছে। ছাগল বলি দিতে প্রাণীটির ঘাড়ে কামড় দেয় মানুষ। এরপর রক্তক্ষরণ হতে হতে বলিপ্রদত্ত ওই প্রাণীর মৃত্যু হয়। তেলেঙ্গানায় এই প্রথা পালনের বিরোধিতা করে পুলিশের দ্বারস্থ হয়েছে পশুপ্রেমী সংস্থা। তার ভিত্তিতে পশুদের উপর নৃশংসতার অভিযোগে মামলাও দায়ের হয়েছে।

রিপোর্ট অনুসারে, তেলেঙ্গানার জাগতিয়াল জেলায় মঙ্গলবার ভীমান্ন যাত্রা উৎসব ছিল। সেই উপলক্ষে বলি দেওয়া হয় পশু। কিন্তু প্রাণীগুলিকে বলি দেওয়ার এই নৃশংস পদ্ধতি নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। রাইকাল শহরের একটি মন্দিরে আয়োজিত ওই ধর্মীয় অনুষ্ঠানে প্রায় এক ডজন ছাগলকে বলি দেওয়ার জন্য আনা হয়। সেগুলির ঘাড়ে কামড় দেওয়া হয় হত্যার উদ্দেশ্যে। পশুপ্রেমীদের অভিযোগ, এই ভাবে প্রাণীগুলিকে হত্যা করা নৃশংসতার সামিল। মৃত্যুর আগে প্রাণীগুলির প্রচণ্ড যন্ত্রণা হয় এই ভাবে বলি দেওয়ার কারণে। ঘটনার বেশকিছু ছবি ছড়িয়ে পড়েছে, যেখানে দেখা যাচ্ছে ছাগলগুলির ঘাড়ে কামড়ে দেওয়ার পর মৃত্যু পর্যন্ত রেখে দেওয়া হচ্ছে রক্তপাতের জন্য।

পশুপ্রেমী সংস্থায় কর্মরত আদুলপুরম গৌতম নামের এক ব্যক্তির অভিযোগের ভিত্তিতে ভারতীয় ন্যায় সংহিতা, তেলেঙ্গানা রাজ্য আইন এবং পশুদের সঙ্গে নৃশংসতা প্রতিরোধ আইনের একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে। এই ঘটনায় অভিযুক্ত হিসেবে চিহ্নিত করা হয়েছে দুজনকে। যারা আয়োজন করেছিলেন এই বলির। দুজনের নাম পি সুধাকর এবং ডি গঙ্গাধর। পুলিশ আধিকারিক চিত্নেনি সুধীর রাও বিষয়টি নিয়ে বলেন, তদন্ত শুরু হয়েছে। তার ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

Post Views: 90

Continue Reading

Previous: ডিএ নিয়ে সুপ্রিম নির্দেশ না মানলে রাজ্যজুড়ে আন্দোলনের হুঁশিয়ারি সংগ্রামী যৌথ মঞ্চের
Next: লেদার কমপ্লেক্সের দূষিত জল গ্রামে ঢুকে একাধিক মৃত্যু

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.