Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • ডিএ নিয়ে সুপ্রিম নির্দেশ না মানলে রাজ্যজুড়ে আন্দোলনের হুঁশিয়ারি সংগ্রামী যৌথ মঞ্চের

ডিএ নিয়ে সুপ্রিম নির্দেশ না মানলে রাজ্যজুড়ে আন্দোলনের হুঁশিয়ারি সংগ্রামী যৌথ মঞ্চের

Online Desk ফেব্রুয়ারি 5, 2026
joutho-moncha.jpg

ওঙ্কার ডেস্কঃ ডিএ নিয়ে সুপ্রিম নির্দেশের পরই সুর চড়াল সংগ্রামী যৌথ মঞ্চ। বৃহস্পতিবার ডিএ মামলায় রাজ্য সরকারি কর্মীদের পক্ষেই রায় দিয়েছে সুপ্রিম কোর্ট। তারপরই সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ চাঁচাছোলা ভাষায় আক্রমণাত্মক ভঙ্গিতে বলেন রাজ্য যদি সুপ্রিম রায় না মানে, তাহলে বেনজির আন্দোলন হবে রাজ্যজুড়ে।
বিচারপতি সঞ্জয় করোল ও বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চ নির্দেশ, বকেয়া মহার্ঘ ভাতার ২৫ শতাংশ মিটিয়ে দিতে হবে ৩১ মার্চের মধ্যেই। বাকি অংশ দেওয়া নিয়ে তৈরি করা হয়েছে একটি কমিটি। সুপ্রিম কোর্টের নির্দেশ, অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে চার সদস্যের কমিটি হবে। ২৫ শতাংশ ডিএ দেওয়ার পর আরও ৭৫ শতাংশ ডিএ বাকি থাকবে। সেই টাকা দেওয়া নিয়ে সিদ্ধান্ত নেবে ওই ৪ সদস্যের কমিটি। কী ভাবে, কতগুলি কিস্তিতে টাকা দিতে হবে সে বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেবে ওই কমিটি। সেই কমিটিই রাজ্যের অর্থবাস্থ্য খতিয়ে দেখে রিপোর্ট পেশ করবে।
বৃহস্পতিবার মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ চাঁচাছোলা ভাষায় আক্রমণাত্মক ভঙ্গিতে বলেন রাজ্য যদি সুপ্রিম রায় না মানে, তাহলে বেনজির আন্দোলন হবে। পঞ্চম পে কমিশনের মহার্ঘ ভাতা নিয়ে আমাদের লড়াই। ২৫ শতাংশ ডিএ মিটিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। রাজ্য সরকার যদি এই রায় না মানে, তাহলে আমরা বড়সড় আন্দোলনে নামব।
ডিএ মামলার রায় ঘোষণার পর বার্তা দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। তিনি জানিয়েছেন, বাংলায় বিজেপি ক্ষমতায় আসলে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে সরকারি কর্মচারীদের ডিএ দেওয়া হবে।

Post Views: 225

Continue Reading

Previous: মধ্যপ্রদেশে থানার কাছে স্বাস্থ্যকেন্দ্রের বাইরে নার্সকে গুলি করে খুন
Next: ছাগলের ঘাড়ে মানুষের কামড়! নৃশংস বলি প্রথা তেলেঙ্গানায়, দায়ের হল মামলা

সম্পর্কিত গল্প

Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
kunal-ff.jpg

‘বুধবার বিধানসভায় যা হয়েছে তা কলঙ্কজনক!’ স্পিকারের মন্তব্যে আপত্তি কুণালের, হল বাদানুবাদ

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.