Skip to content
জুন 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • মধ্যপ্রদেশে থানার কাছে স্বাস্থ্যকেন্দ্রের বাইরে নার্সকে গুলি করে খুন

মধ্যপ্রদেশে থানার কাছে স্বাস্থ্যকেন্দ্রের বাইরে নার্সকে গুলি করে খুন

Online Desk ফেব্রুয়ারি 5, 2026
gun-size.jpg

ওঙ্কার ডেস্ক: ভয়াবহ ঘটনা মধ্যপ্রদেশে! পুলিশের নাকের ডগায় এক স্বাস্থ্যকেন্দ্রের বাইরে তরুণী নার্সকে গুলি করে খুনের অভিযোগ উঠল। বুধবার রাতে ঘটনাটি ঘটেছে সে রাজ্যের সাগর জেলার শাহগড় কমিউনিটি হেলথ সেন্টারের বাইরে। এই হত্যাকাণ্ডের পর আতঙ্ক ও উত্তেজনা ছড়িয়ে পড়েছে এলাকায়।

রিপোর্ট অনুসারে, যে স্বাস্থ্যকেন্দ্রের বাইরে এই ঘটনা ঘটেছে, সেটি থানা থেকে মাত্র ২০০ মিটার দূরে। জনবহুল এলাকায় এমন হত্যাকাণ্ডের পর এলাকার নারী নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্ন উঠতে শুরু করেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিহত নার্সের নাম দীপশিখা চাধর (২৫)। তিনি শাহগড় কমিউনিটি হেলথ সেন্টারে স্টাফ নার্স হিসেবে কর্মরত ছিলেন। বুধবার রাতের শিফট শুরু করার কিছুক্ষণ আগে ৮:৩০ মিনিট নাগাদ গুলিবিদ্ধ হন তিনি। তদন্তে জানা গিয়েছে, এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি আচমকা এসে ওই নার্সকে মাটিতে ফেলে দেয়। তারপর তিন রাউন্ড গুলি চালায়। একটি লাগে তার পিঠে। অতিরিক্ত রক্তক্ষরণের জেরে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। গুলি চালিয়ে ঘটনাস্থল থেকে চম্পট দেয় অভিযুক্ত।

গুলি চালনার পর খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় শাহগড় থানার পুলিশ। মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছেন আধিকারিকরা। ঘটনার তদন্তে নেমে এলাকাটি সিল করে দিয়েছে পুলিশ। স্থানীয় সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখছেন তদন্তকারীরা। পাশাপাশি প্রত্যক্ষদর্শীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনাস্থল থেকে ফরেনসিক প্রমাণও সংগ্রহ করা হয়েছে।

Post Views: 218

Continue Reading

Previous: ভেনেজুয়েলা থেকে তেল কেনার ভারতের সিদ্ধান্তের প্রতিক্রিয়া দিল রাশিয়া
Next: ডিএ নিয়ে সুপ্রিম নির্দেশ না মানলে রাজ্যজুড়ে আন্দোলনের হুঁশিয়ারি সংগ্রামী যৌথ মঞ্চের

সম্পর্কিত গল্প

parliament-d.jpg

এনডিএ শিবিরে যোগ দিতে চেয়ে লোকসভার স্পিকার ওম বিড়লাকে চিঠি ২০ বিদ্রোহী তৃণমূল সাংসদের!

Online Desk জুন 8, 2026
SHREYA.jpg

ইডি দফতরে তৃণমূল নেত্রী শ্রেয়া পাণ্ডে, দীর্ঘক্ষণ ধরে চলছে জিজ্ঞাসাবাদ

Online Desk জুন 8, 2026
Untitled.png

ইরানে বসবাসকারী ভারতীয়দের দ্রুত ভারতে আসার পরামর্শ বিদেশমন্ত্রকের

Online Desk জুন 8, 2026

You may have missed

parliament-d.jpg

এনডিএ শিবিরে যোগ দিতে চেয়ে লোকসভার স্পিকার ওম বিড়লাকে চিঠি ২০ বিদ্রোহী তৃণমূল সাংসদের!

Online Desk জুন 8, 2026
SHREYA.jpg

ইডি দফতরে তৃণমূল নেত্রী শ্রেয়া পাণ্ডে, দীর্ঘক্ষণ ধরে চলছে জিজ্ঞাসাবাদ

Online Desk জুন 8, 2026
Untitled.png

ইরানে বসবাসকারী ভারতীয়দের দ্রুত ভারতে আসার পরামর্শ বিদেশমন্ত্রকের

Online Desk জুন 8, 2026
gun-size.jpg

মধ্যরাতে ঝগড়ার মাঝে স্ত্রী ও ছেলেকে পরপর গুলি! গ্রেফতার বেসরকারি নিরাপত্তা আধিকারিক

Online Desk জুন 8, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.