Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ১ বছর চাকরি করলে মিলবে গ্র্যাচুইটি, ট্রান্সজেন্ডারদের কাজের স্বাধীনতা, মোদী সরকারের আনা নতুন শ্রম কোডে আর কী কী সুবিধা?

১ বছর চাকরি করলে মিলবে গ্র্যাচুইটি, ট্রান্সজেন্ডারদের কাজের স্বাধীনতা, মোদী সরকারের আনা নতুন শ্রম কোডে আর কী কী সুবিধা?

Online Desk নভেম্বর 22, 2025
pm-modi-trinidad.jpg

ওঙ্কার ডেস্ক: নতুন শ্রম কোড আনল কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার। যার ফলে দেশের শ্রম ব্যবস্থা একেবারে বদলে যাবে বলে দাবি শাসকদলের। শ্রমিকদের স্বার্থে এই কোড ঐতিহাসিক বলে মনে করছেন অনেকে। নতুন কোড অনুসারে গ্র্যাচুইটি পাবার সময়সীমার পরিবর্তন থেকে শুরু করে রাতে মহিলাদের কাজে স্বাধীনতা দেওয়া হয়েছে।

আগে দেশে ২৯টি শ্রম আইন কার্যকর ছিল। সেগুলি বাতিল করে কেন্দ্র সরকার ২১ নভেম্বর থেকে গোটা দেশে চারটি নতুন শ্রম কোড চালু করেছে। কেন্দ্র সরকারের দাবি, এর ফলে শ্রমিকরা সামাজিক নিরাপত্তার আওতায় আসবে। নতুন কোড অনুসারে মাত্র এক বছর কোনও সংস্থায় চাকরি করলে গ্র্যাচুইটি মিলবে কর্মীদের। আগে এই সময়সীমা ছিল ৫ বছর। অর্থাৎ ৫ বছর চাকরি না করলে গ্র্যাচুইটি থেকে বঞ্চিত হতেন কর্মীরা। এ ছাড়া ট্রান্সজেন্ডার কর্মীরাও সমান অধিকার পাবেন বলে কোডে স্পষ্ট করা হয়েছে। পাশাপাশি নারীরা যাতে নিজেদের সম্মতিতে নিরাপত্তা সুরক্ষায় রাতে কাজ করতে পারেন তা নিশ্চিত করতে হবে বলে কোডে জানানো হয়েছে। সমান মজুরির কথাও উল্লেখ করা হয়েছে।

ডিজিটাল যুগ শুরুর আগে দেশে গিগ ও অ্যাপ ভিত্তিক কর্মীদের জন্য আলাদা কোনও বিধান ছিল না। নয়া কোডে তাঁদেরকে আইনি স্বীকৃতি দেওয়া হল। পাশাপাশি বলা হয়েছে, নিয়োগকারী সংস্থার তরফে প্রত্যেক কর্মীকে নিয়োগপত্র দিতে হবে। সারা দেশে একই ন্যূনতম মজুরি, সময়মতো বেতন দিতে হবে। এ ছাড়া বলা হয়েছে, বছরে এক বার বিনামূল্যে ৪০ বছরের বেশি বয়সি কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা করাতে হবে। খনন, কেমিক্যাল, নির্মাণ-সহ বিপজ্জনক ক্ষেত্রে যারা কাজ করেন তাদের জন্য বাড়তি স্বাস্থ্য সুরক্ষা দেওয়ার ব্যবস্থা রাখা হয়েছে।

Post Views: 207

Continue Reading

Previous: দ্বিতীয় টেস্ট : উইকেটে সেট বাভুমা-স্টাবস জুটি, ক্রমেই বড় ইনিংসের দিকে এগোচ্ছে দক্ষিণ আফ্রিকা
Next: এসআইআর নিয়ে আপত্তি জানিয়ে মামলা, কমিশনকে নোটিস সুপ্রিম কোর্টের

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.