Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • বসার জায়গা নিয়ে ঝামেলা, গুজরাটে এক ব্যক্তিকে জ্যান্ত পুড়িয়ে খুন, গ্রেফতার ৩

বসার জায়গা নিয়ে ঝামেলা, গুজরাটে এক ব্যক্তিকে জ্যান্ত পুড়িয়ে খুন, গ্রেফতার ৩

Online Desk জানুয়ারি 26, 2026
death-leg.jpg

ওঙ্কার ডেস্ক: ভয়াবহ ঘটনা গুজরাটে! বসার জায়গা নিয়ে বচসার জেরে এক ব্যক্তিকে আগুনে পুড়িয়ে দিল প্রতিবেশীরা। ঘটনাটি ঘটেছে সে রাজ্যের কচ্ছ জেলার গান্ধীধাম শহরে। নিহত ব্যক্তির বয়স ৫০ বছর বলে জানা গিয়েছে। ইতিমধ্যে এই ঘটনার তদন্তে নেমে তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ।

রিপোর্ট অনুসারে নিহত ব্যক্তির নাম কারসন মহেশ্বরী। গান্ধীধাম শহরের বাসিন্দা তিনি। রবিবার বারান্দায় বসার জায়গা নিয়ে চার প্রতিবেশীর সঙ্গে ঝামেলা বাধে মহেশ্বরীর। সেই বচসা গড়ায় সংঘর্ষে। অভিযোগ, উত্তেজনা তৈরি হলে ওই প্রতিবেশীরা তাঁকে আক্রমণ করে। তদন্তে জানা গিয়েছে, অভিযুক্তরা মহেশ্বরীকে তাড়া করে নিয়ে যায় বাথরুমে। সেখানে নিয়ে যাওয়ার পর তারা দাহ্য পদার্থ গায়ে ঢেলে দেয়। এরপর আগুন ধরিয়ে দেয় প্রতিবেশীরা। চিকিৎসার জন্য তাঁকে দ্রুত উদ্ধার করে ভুজের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়। এই ঘটনার পর তদন্ত শুরু করে পুলিশ। কয়েক ঘণ্টার মধ্যে তিন সন্দেহভাজনকে গ্রেফতার করেন তদন্তকারীরা। ধৃতদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ধৃত তিন জনের নাম প্রেমীলাবেন নরেশভাই মাতাং (৩০), অঞ্জুবেন (ওরফে আজিবেন) হরেশভাই মাতাং (৩৬) এবং চিমনারাম গোমরাম মারওয়াড়ি (৪৭)।

এই ঘটনায় আরও এক অভিযুক্ত এখনও পর্যন্ত পলাতক। পুলিশ জানিয়েছে তার নাম মঞ্জুবেন লাহিড়ীভাই মহেশ্বরী। ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় মামলা দায়ের করেছে পুলিশ।

Post Views: 89

Continue Reading

Previous: শহরে জোড়া অগ্নিকান্ড, আনন্দপুরের পর মল্লিকবাজারে বিধ্বংসী আগুন
Next: চুঁচুড়ার ‘আরোগ্য’-এর দ্বিতীয় ভবন, বৃদ্ধাদের স্বস্তির অন্যতম নিবাস

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.