Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ধৃত গুরুগ্রামের আইনজীবী টাকা নিতে পাঞ্জাবেও গিয়েছিলেন

পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ধৃত গুরুগ্রামের আইনজীবী টাকা নিতে পাঞ্জাবেও গিয়েছিলেন

Online Desk ডিসেম্বর 3, 2025
rizwan.jpg

ওঙ্কার ডেস্ক: পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই-এর হয়ে গুপ্তচরবৃত্তি এবং তথ্য পাচারের অভিযোগে গ্রেফতার হয়েছেন গুরুগ্রামের আইনজীবী রিজওয়ান। গোয়েন্দারা জানতে পেরেছে, তিনি অর্থ সংগ্রহের জন্য সাত বার পাঞ্জাবের অমৃতসরে গিয়েছিলেন। রিজওয়ানের আরও এক আইনজীবী বন্ধু মোশারফ ওরফে পারভেজকে আগে আটক করেছে তদন্তকারীরা। তাঁকে জেরা করে এই সমস্ত তথ্য জানতে পেরেছে পুলিশ। রিজওয়ানের দুটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ছিল বলেও জানা গিয়েছে।

মোশারফের জবানবন্দি অনুসারে, ২০২২ সালে সোহনা আদালতে ইন্টার্নশিপের সময় রিজওয়ানের সঙ্গে তার বন্ধুত্ব হয়। পরে, মুশাররফ নুহ আদালতে কাজ শুরু করেন। সেই সময় গুরুগ্রাম আদালতে কাজ করতেন রিজওয়ান। তবে, তারা দুজন বেশ কয়েকবার একসঙ্গে বাইরে ঘুরতে যেতেন।

মোশারফ পুলিশকে জানিয়েছেন, রিজওয়ানের সঙ্গে তিনি গত জুলাই মাসে গাড়িতে চেপে অমৃতসরের ওয়াঘা সীমান্তে গিয়েছিলেন। সেই সময় স্বর্ণ মন্দির দর্শন করেন তাঁরা। সেখানে রিজওয়ান বাইকে চেপে আসা কয়েক জন লোকের কাছ থেকে ব্যাগ ভর্তি টাকা সংগ্রহ করেন। তবে ওই ব্যক্তিদের তিনি চিনতে পারেননি বলে জানিয়েছেন মোশারফ। সেই সময় বাড়ি ফেরার পথে, অমৃতসরে দুর্ঘটনার কবলে পড়েন দুই আইনজীবী। যার ফলে গাড়ি রেখে তারা ট্রেনে ফেরেন। মুশারফ বলেন, দুই জন গত ১ আগস্ট দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিকে নিতে অমৃতসরে যান তাঁরা। সে সময় অমৃতসরে একটি হোটেলে ছিলেন দুজনে। কিন্তু রাতে ‘টাকা আনতে যাচ্ছি’ বলে রিজওয়ান হোটেল থেকে বেরিয়ে যান। পুলিশি জেরায় জানা গিয়েছে, রিজওয়ান টাকা আনার জন্য সাত বার অমৃতসরে গিয়েছিলেন। জেরায় রিজওয়ান স্বীকার করেছেন, তিনি ৪১ লক্ষ টাকা নগদ সংগ্রহ করেছিলেন। অজয় অরোরা নামে এক ব্যক্তির কাছে সেই টাকা পৌঁছে দিয়েছিলেন তিনি।

Post Views: 82

Continue Reading

Previous: ফের বিবাহবিচ্ছেদ! টেলিপর্দার তৃণা-নীলের সম্পর্ক ভাঙার গুঞ্জনে উত্তাল সমাজমাধ্যম
Next: সোশ্যাল মিডিয়ায় কটাক্ষের শিকার একরত্তি, জবাবে কি বললেন শ্রীময়ী?

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.