Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • হায়দ্রাবাদ থেকে উদ্ধার পাকিস্তানি চর, জ্যোতি-এর পর আবারও এক ইউটিউবারের নাম জড়াল আইএসআই-এর সঙ্গে

হায়দ্রাবাদ থেকে উদ্ধার পাকিস্তানি চর, জ্যোতি-এর পর আবারও এক ইউটিউবারের নাম জড়াল আইএসআই-এর সঙ্গে

Online Desk অক্টোবর 6, 2025
arrest.png

ওঙ্কার ডেস্ক: হরিয়ানার পালওয়াল জেলার কোট গ্রাম থেকে ইউটিউবার ওয়াসিম আক্রম নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। অভিযোগ, তিনি দীর্ঘদিন ধরে পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তি চালাচ্ছিলেন এবং গুরুত্বপূর্ণ তথ্য পাচার করছিলেন। প্রসঙ্গত এর কিছুমাস আগে আর এক মহিলা ইউটিউবার জ্যোতি মালহোত্রা নামের একজনকে পাকিস্তানের চর অচিযোগে গ্রেফতার করা হয়েছিল।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত প্রায় তিন বছর ধরে তিনি পাকিস্তানের একাধিক এজেন্টের সঙ্গে যোগাযোগ রাখছিলেন এবং তাদের কাছে মোবাইল সিম কার্ড পৌঁছে দিচ্ছিলেন। তদন্তকারীরা দাবি করেছেন, ওই যুবকের মোবাইল ফোন থেকে একাধিক সন্দেহজনক নথি, চ্যাট এবং মুছে ফেলা বার্তাও উদ্ধার হয়েছে। সাইবার সেলের সাহায্যে অনেক তথ্য পুনরুদ্ধার করা সম্ভব হয়েছে বলে জানা গিয়েছে।
অভিযোগ উঠেছে, ২০২১ সালে ওয়াসিম পাকিস্তানের ভিসা নেওয়ার চেষ্টা করেছিলেন। সেই সময় তাঁর যোগাযোগ হয় পাকিস্তানের এক এজেন্ট দানিশ নামে ব্যক্তির সঙ্গে। তদন্তে আরও উঠে এসেছে যে, তিনি নিয়মিত ইন্টারনেট কল এবং বিভিন্ন অ্যাপের মাধ্যমে পাকিস্তান হাইকমিশন ও আইএসআই-এর সঙ্গে সংযোগ রাখতেন। পুলিশ মনে করছে, ওই ইউটিউবারকে পাকিস্তানি গুপ্তচর সংস্থা ভারতের অভ্যন্তরীণ নানা তথ্য সংগ্রহের কাজে ব্যবহার করছিল।
যদিও ওয়াসিমের পরিবারের দাবি, তাঁকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। তাদের বক্তব্য, তিনি সাধারণভাবে ভিডিও তৈরি করতেন এবং স্থানীয়ভাবে পরিচিত ছিলেন। কিন্তু পুলিশ ও গোয়েন্দা সংস্থার তরফে বলা হয়েছে, প্রাথমিক তদন্তেই বেশ কিছু প্রমাণ মিলেছে যা তাঁর পাকিস্তানের সঙ্গে সরাসরি যোগাযোগের ইঙ্গিত দিচ্ছে। এমনকি, আর্থিক লেনদেনেরও কিছু তথ্য হাতে এসেছে।
বর্তমানে ওয়াসিমকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ। গোয়েন্দাদের অনুমান, একাধিক ভারতীয় সিম কার্ড পাকিস্তানে পাচার করার নেপথ্যে আরও একটি চক্র কাজ করছে এবং তার সঙ্গে ওয়াসিমের ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে। এই ঘটনার পর গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ এবং কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা যৌথভাবে তদন্ত এগিয়ে নিয়ে যাচ্ছে।

Post Views: 139

Continue Reading

Previous: ছেলেদের পরে এবারে বিশ্বকাপে মেয়েরাও উড়িয়ে দিল পাকিস্তানকে
Next: ৬ এবং ১১ নভেম্বর দু দফায় হবে বিহারে বিধানসভা নির্বাচন, জানালেন জ্ঞানেশ

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.