Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • দিনে বিক্রি করতেন বই রাতে বিক্রি করতেন আগ্নেয়াস্ত্র!

দিনে বিক্রি করতেন বই রাতে বিক্রি করতেন আগ্নেয়াস্ত্র!

Online Desk জুন 2, 2026
Untitled.png

ওঙ্কার ডেস্ক: গোটা এলাকায় তিনি পরিচিত বই বিক্রেতা হিসাবে। আর রাত হলেই তিনি নেমে জেতেন বে আইনি অস্ত্র কারবারিতে। চাঞ্চল্য কর এই ঘটনাটি ঘটেছে, কর্ণাটকে। একটি খুনের সূত্র ধরে তদন্তে নামতেই বেআইনি অস্ত্রের বড় চক্রের হদিস পান তদন্তকারীরা। আর সেই সূত্রে বই বিক্রেতা বিশ্বনাথকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। সেখানে খানাপুর তালুকের কাটাগল গ্রামে বইয়ের দোকান রয়েছে বিশ্বনাথের। অভিযোগ, বই বিক্রির আড়ালে তিনি বেআইনি অস্ত্র পাচার করতেন। ঘটনার সূত্রপাত ২০২৪ সালে। একটি খুনের মামলার তদন্ত চলছিল। সেই সূত্র ধরেই সম্প্রতি কাটাগলি গ্রামেরই এক ব্যক্তি মারুতি সুতারের বাড়ি থেকে প্রচুর দেশি পিস্তল এবং কার্তুজ উদ্ধার হয়। তদন্তে নেমে পুলিশ জানতে পারে বেলগাভি এবং উত্তর কন্নড় জেলায় বহু বেআইনি অস্ত্র বিক্রি হয়েছে। সুতারের বাড়িতেই বেআইনি অস্ত্র কারখানা রয়েছে। সেখানে নানা ধরনের আগ্নেয়াস্ত্র তৈরি হত।
প্রথমে ২০২৪ সালে একটি খুনের ঘটনায় ব্যবহৃত দেশি পিস্তলের সূত্র ধরে সুতারের অস্ত্র কারখানার হদিস পায় পুলিশ। শুধু তা-ই নয়, সেই অস্ত্র রাজ্যের বিভিন্ন প্রান্ত এবং দেশের অন্য রাজ্যেও যে পাচার হত, সেটা জানতে পারে পুলিশ। প্রথমে সুতারকে গ্রেফতার করা হয়। তাঁকে জেরা করে আরও ১৩ জনের হদিস পান তদন্তকারীরা। ঘটনাচক্রে, সেই ১৩ জনের মধ্যে রয়েছেন বই বিক্রেতা বিশ্বনাথ। ঘটনাটির পর তদন্তে নামে কর্ণাটক পুলিশ। বই এর দোকানে এসে চক্ষু চড়কগাছ হয়ে যায় দোকানের পেছনে দেখা যায়, থরে থরে সাজানো রয়েছে পয়েন্ট ওয়ান ক্যালিবার থেকে শুরু করে অটোমেটিক পিস্তল। পুলিশ জানতে পেরেছে, সুতারের কারখানা থেকে অস্ত্র চলে আসত বিশ্বনাথের কাছে। বইয়ের দোকান, ফলে কারও সন্দেহ হবে না। এই সুযোগ নিয়েই বিশ্বনাথের হাত ধরে বেআইনি অস্ত্র পাচার চলত। তল্লাশি অভিযানে আগ্নেয়াস্ত্র বানানোর প্রচুর সরঞ্জাম, এ ছাড়াও আগ্নেয়াস্ত্র, কার্তুজ উদ্ধার হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।

Post Views: 64

Continue Reading

Previous: ভারত সফরে নেপালের শাসক দল আরএসপি প্রধান রবি লমিছানে; উষ্ণ অভ্যর্থনা জানালেন নীতিন নবীন
Next: মহাকালের মহাপ্রয়াণ : কিংবদন্তী তোফায়েল আহমেদের চিরবিদায়

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.