Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • দীপু দাস খুনে দোষীদের বিচার হোক, বাংলাদেশ ইস্যু নিয়ে মুখ খুলল ভারত

দীপু দাস খুনে দোষীদের বিচার হোক, বাংলাদেশ ইস্যু নিয়ে মুখ খুলল ভারত

Online Desk ডিসেম্বর 21, 2025
modi-yunus.jpg

ওঙ্কার ডেস্কঃ ওসমান হাদির মৃত্যুর পর ফের অগ্নিগর্ভ ওপার বাংলা। ময়মনসিংহে দীপুচন্দ্র দাস নামের এক যুবককে খুন করে দেহ ঝুলিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে উন্মত্ত জনতার বিরুদ্ধে। রবিবার বাংলাদেশের পরিস্থিতি নিয়ে মুখ খুলল নয়াদিল্লি। বাংলাদেশের পরিস্থিতির উপর নজর রাখছে ভারত। জানালেন দেশের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল।
শনিবার নয়াদিল্লিতে বাংলাদেশের দূতাবাসের সামনে জড়ো হয়েছিলেন একদল যুবক। তারা ময়মনসিংহে দীপুচন্দ্র দাসের হত্যার প্রতিবাদ করেন, স্লোগান দেন। সেই বিষয়টিই অতিরঞ্জিত করে প্রচার করা হচ্ছে বাংলাদেশের সংবাদমাধ্যমে।
এ বিষয়ে রণধীর জয়সওয়াল বলেন, ‘বাংলাদেশের সংবাদমাধ্যমের একাংশে মধ্যে আমরা উদ্দেশ্যপ্রণোদিত ভাবে অপপ্রচারের বিষয়টি লক্ষ্য করেছি। সত্যিটা হলো, ২০-২৫ জন তরুণ গত ২০ ডিসেম্বর নয়াদিল্লিতে বাংলাদেশের হাইকমিশনের সামনে জড়ো হয়েছিলেন। তাঁরা ময়মনসিংহে দীপুচন্দ্র দাসের হত্যার প্রতিবাদ করেন। বাংলাদেশে সংখ্যালঘুদের অধিকার সুরক্ষিত করার দাবিও জানান। তবে দূতাবাসের মধ্যে জোর করে ঢোকার চেষ্টা করা হয়নি। পুলিশ কয়েক মিনিটের মধ্যেই বিক্ষোভকারীদের সরিয়ে দেয়। ভারতে অবস্থিত বিদেশি প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করার জন্য নয়াদিল্লি বদ্ধপরিকর।’
বাংলাদেশের ঘটনায় নজর রাখার পাশাপাশি দীপুর নৃশংস হত্যার ঘটনায় অপরাধীদের বিচারের আওয়ায় আনার আবেদন জানিয়েছে ভারত।

Post Views: 289

Continue Reading

Previous: সাংস্কৃতিক অনুষ্ঠানে লগ্নজিতা চক্রবর্তীর সঙ্গে হেনস্থা, গ্রেফতার স্কুল মালিক
Next: আরএসএস-এর মিশন স্পষ্ট করলেন মোহন ভগবত; বিজেপির সঙ্গে সংঘাত নিয়ে খুললেন মুখ

সম্পর্কিত গল্প

tapia.jpg

কালো টাকা সাদা করার অভিযোগ! বিমানে ওঠার আগে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতিকে জেরা মার্কিন গোয়েন্দাদের

Online Desk জুলাই 23, 2026
1000353230.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের দাবিতে পড়ুয়াদের আন্দোলনের পাশে অভিনেতা সলমন

Online Desk জুলাই 23, 2026
GJP-PROTEST.jpg

ভিড় বাড়ছে যন্তর মন্তরে, ১৬ টি মেট্রো স্টেশন বন্ধ

Online Desk জুলাই 23, 2026

You may have missed

tapia.jpg

কালো টাকা সাদা করার অভিযোগ! বিমানে ওঠার আগে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতিকে জেরা মার্কিন গোয়েন্দাদের

Online Desk জুলাই 23, 2026
1000353230.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের দাবিতে পড়ুয়াদের আন্দোলনের পাশে অভিনেতা সলমন

Online Desk জুলাই 23, 2026
METRO.jpg

মেট্রোর নতুন সময়সূচী, বাড়ছে মেট্রো, সুবিধা নিত্যযাত্রীদের

Online Desk জুলাই 23, 2026
GJP-PROTEST.jpg

ভিড় বাড়ছে যন্তর মন্তরে, ১৬ টি মেট্রো স্টেশন বন্ধ

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.