Skip to content
জুলাই 25, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ‘ইরান-ভারতের সম্পর্ক গভীর’, হরমুজে ভারতীয় জাহাজে হামলার প্রেক্ষিতে জানালো তেহরান

‘ইরান-ভারতের সম্পর্ক গভীর’, হরমুজে ভারতীয় জাহাজে হামলার প্রেক্ষিতে জানালো তেহরান

Online Desk এপ্রিল 19, 2026
oill-tanker.png

ওঙ্কার ডেস্ক: হরমুজ প্রণালীতে ভারতীয় পতাকাবাহী জাহাজে গুলি চালানোর ঘটনাকে ঘিরে আন্তর্জাতিক মহলে তীব্র উদ্বেগ তৈরি হয়েছে। এই সংবেদনশীল পরিস্থিতিতে ইরান নিজেদের অবস্থান স্পষ্ট করে জানিয়েছে যে, ঘটনাটি নিয়ে অযথা উত্তেজনা না বাড়িয়ে কূটনৈতিক পথেই সমাধান খোঁজা উচিত।
ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে, ভারতের সঙ্গে তাদের সম্পর্ক ঐতিহাসিকভাবে বন্ধুত্বপূর্ণ এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ঘটনার পরেও সেই সম্পর্ক অটুট থাকবে বলেই তারা আশাবাদী। পাশাপাশি, তারা দাবি করেছে যে হরমুজ প্রণালীতে নিরাপত্তা রক্ষার স্বার্থেই তাদের নৌবাহিনী সতর্ক অবস্থানে ছিল এবং কোনও নির্দিষ্ট দেশকে লক্ষ্য করে আক্রমণ চালানো হয়নি। ভারতীয় জাহাজের উপর হামলা অনিচ্ছাকৃত ছিল। এটিকে কোন রাজনৈতিক মোড় না দেওয়ার বার্তা দিয়েছে তেহরান।
ঘটনাটি ঘটে যখন দুটি ভারতীয় পতাকাবাহী জাহাজ হরমুজ প্রণালী দিয়ে অতিক্রম করছিল। অভিযোগ, ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের নৌবাহিনীর পক্ষ থেকে ওই জাহাজগুলির দিকে গুলি চালানো হয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলেও শেষ পর্যন্ত জাহাজগুলিকে পথ পরিবর্তন করে সরে যেতে হয়। স্বস্তির বিষয়, এই ঘটনায় কোনও নাবিক আহত হননি বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর মেলেনি।
ঘটনার পরপরই ভারত সরকার কড়া প্রতিক্রিয়া জানায়। নয়াদিল্লির পক্ষ থেকে ইরানের দূতকে তলব করে বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয় এবং ভবিষ্যতে এমন ঘটনা এড়াতে নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়। ভারত স্পষ্টভাবে জানিয়েছে, আন্তর্জাতিক সমুদ্রপথে অবাধ ও নিরাপদ চলাচল নিশ্চিত করা অত্যন্ত জরুরি।
বিশেষজ্ঞদের মতে, এই ঘটনা বৃহত্তর ভূরাজনৈতিক উত্তেজনারই প্রতিফলন। মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান সংঘাত, বিশেষ করে ইরান ও পশ্চিমী শক্তির মধ্যে টানাপোড়েন, হরমুজ প্রণালীকে আবারও উত্তপ্ত করে তুলেছে। এই প্রণালী বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল পরিবহণ পথ হওয়ায় এখানে সামান্য অস্থিরতাও বৈশ্বিক জ্বালানি বাজারে বড় প্রভাব ফেলতে পারে।

Post Views: 145

Continue Reading

Previous: আইপ্যাকের কাজ বন্ধ হওয়ার গুজবে রেগে আগুন মমতা! কেন্দ্রীয় সংস্থার বিরুদ্ধে তোপ শানালেন তৃণমূল সুপ্রিমো
Next: ভারত-রাশিয়া প্রতিরক্ষা চুক্তি; পরস্পরের ভূখণ্ডে ৩,০০০ সেনা মোতায়েনে রাজী নয়া দিল্লী-মস্কো

সম্পর্কিত গল্প

rahul-2.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের পর বিষয়টিকে প্রতীকী বলে মন্তব্য রাহুলের, মোদীর ক্ষমা চাওয়ার দাবি বিরোধী দলনেতার

Online Desk জুলাই 25, 2026
wngchuk-sonam.jpg

‘গণতন্ত্রের জয়’, ধর্মেন্দ্রর পদত্যাগের পর প্রতিক্রিয়া সোনম ওয়াংচুকের

Online Desk জুলাই 25, 2026
dilip-ghosh.jpg

প্রধান ও উপপ্রধান ১৫ দিনের বেশি অনুপস্থিত থাকলে দায়িত্ব পাবে প্রশাসক, আনা হচ্ছে বিল

Online Desk জুলাই 25, 2026

You may have missed

rahul-2.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের পর বিষয়টিকে প্রতীকী বলে মন্তব্য রাহুলের, মোদীর ক্ষমা চাওয়ার দাবি বিরোধী দলনেতার

Online Desk জুলাই 25, 2026
wngchuk-sonam.jpg

‘গণতন্ত্রের জয়’, ধর্মেন্দ্রর পদত্যাগের পর প্রতিক্রিয়া সোনম ওয়াংচুকের

Online Desk জুলাই 25, 2026
dilip-ghosh.jpg

প্রধান ও উপপ্রধান ১৫ দিনের বেশি অনুপস্থিত থাকলে দায়িত্ব পাবে প্রশাসক, আনা হচ্ছে বিল

Online Desk জুলাই 25, 2026
cjp.jpg

‘ছাত্রশক্তি দীর্ঘজীবী হোক’, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর প্রতিক্রিয়া ‘ককরোচ’দের

Online Desk জুলাই 25, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.