Skip to content
জুলাই 20, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • এনসিপি সাংসদদের সর্ব-দলীয় বৈঠকে আমন্ত্রন জনাতেই ওয়াক আউট বিরোধীদের; কালীঘাট মহুয়ার

এনসিপি সাংসদদের সর্ব-দলীয় বৈঠকে আমন্ত্রন জনাতেই ওয়াক আউট বিরোধীদের; কালীঘাট মহুয়ার

Online Desk জুলাই 19, 2026
mahua.png

ওঙ্কার ডেস্ক: সংসদের বর্ষাকালীন অধিবেশন শুরুর আগে রবিবার অনুষ্ঠিত সর্বদলীয় বৈঠককে ঘিরে রাজনৈতিক উত্তেজনা চরমে ওঠে। কেন্দ্রের তরফে সদ্য গঠিত ন্যাশনাল সিটিজেন্স পার্টি অব ইন্ডিয়া (এনসিপিআই)-এর প্রতিনিধিদের আমন্ত্রণ জানানোকে কেন্দ্র করে বিরোধী শিবিরের একাধিক দল তীব্র আপত্তি জানায়। বৈঠকের শুরুতেই এই সিদ্ধান্তের প্রতিবাদে ইন্ডিয়া জোটভুক্ত বেশ কয়েকটি রাজনৈতিক দলের প্রতিনিধিরা প্রতীকী ওয়াকআউট করেন। তাঁদের অভিযোগ, সংসদীয় রীতি ও রাজনৈতিক শিষ্টাচার উপেক্ষা করে কেন্দ্র একটি বিতর্কিত সিদ্ধান্ত নিয়েছে।
বিরোধী দলগুলির দাবি, এনসিপিআই এখনও সংসদে স্বীকৃত রাজনৈতিক দল হিসেবে প্রতিষ্ঠিত নয়। তা সত্ত্বেও তাদের আলাদা রাজনৈতিক সত্তা হিসেবে সর্বদলীয় বৈঠকে আমন্ত্রণ জানানো হয়েছে, যা সংসদীয় প্রথার পরিপন্থী। এই সিদ্ধান্তের মাধ্যমে সরকার বিরোধী রাজনীতিকে বিভক্ত করার চেষ্টা করছে বলেও অভিযোগ তোলেন তাঁরা। বিরোধী নেতাদের বক্তব্য, সংসদের মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে কোনও দলকে আমন্ত্রণ জানানোর ক্ষেত্রে দীর্ঘদিনের নির্দিষ্ট প্রক্রিয়া রয়েছে। সেই প্রক্রিয়া অনুসরণ না করে কেন্দ্র একতরফাভাবে সিদ্ধান্ত নিয়েছে। জানা গিয়েছে, বৈঠকে এনসিপিআই প্রতিনিধিদের জন্য পৃথক আসনেরও ব্যবস্থা করা হয়েছিল। সেই বিষয়টি সামনে আসতেই বিরোধীদের ক্ষোভ আরও বাড়ে। কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, ডিএমকে, সমাজবাদী পার্টি, আপ-সহ ইন্ডিয়া জোটের একাধিক দলের প্রতিনিধিরা প্রতিবাদ জানিয়ে বৈঠক থেকে বেরিয়ে যান।
এনিয়ে সরব হয়েছেন কালীঘাট তৃণমূলের সাংসদ মহুয়া মৈত্র। তিনি স্পষ্ট ভাষায় জানান, এনসিপি দলকে এখনও পর্যন্ত দলের স্বীকৃতি দেওয়া হয়নি, তাহলে কিভাবে তাঁদের সর্বদলীয় বৈঠকে ডাকা হয়। এ বিষয়ে নিজের এক্স হ্যান্ডেলে পোষ্ট করে বিজেপিকে কটাক্ষ করেছেন জয়রাম রমেশ। ছাব্বিশের বিধানসভা নির্বাচনের পর বেহাল অবস্থা তৃণমূলের। সেই ভাঙন এখনও থামছে না। মমতার হাত ছেড়ে ২০ জন সাংসদ নিয়ে এনডিএ গোষ্টীর এক বেনামী দলে নাম লিখিয়েছে কাকলিরা। সংসদের অধিবেশন শুরুর আগেই সর্বদলীয় বৈঠকে এমন অচলাবস্থার সৃষ্টি হওয়ায় আগামী দিনে সংসদের ভিতরেও সরকার ও বিরোধীদের মধ্যে তীব্র সংঘাতের সম্ভাবনা তৈরি হয়েছে।

Post Views: 29

Continue Reading

Previous: শাহের হাতে আমুলের দই কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন
Next: অশোকনগরে উদ্ধার বিপুল পরিমাণে আগ্নেয়াস্ত্র; গ্রেফতার ১ মহিলা

সম্পর্কিত গল্প

delhi-high-court-1.jpg

‘সুপ্রিম কোর্টের নজরদারি সংক্রান্ত নির্দেশ মানা হয়েছে?’ যন্তর মন্তরের আন্দোলন নিয়ে দিল্লি পুলিশকে প্রশ্ন হাইকোর্টের

Online Desk জুলাই 20, 2026
shukhendu.png

তৃণমূলের ছেড়ে বিজেপির রাজ্যসভা সাংসদ হিসাবে শপথ নিলেন সুখেন্দুরা; খাঁটি বাঙালী সাজে সুখেন্দু

Online Desk জুলাই 20, 2026
sonam-wangchuk.jpg

আন্দোলনকারীদের সঙ্গে জেপি নাড্ডার সাক্ষাতের পর ২৩ দিনের মাথায় অনশন প্রত্যাহার সোনম ওয়াংচুকের

Online Desk জুলাই 20, 2026

You may have missed

delhi-high-court-1.jpg

‘সুপ্রিম কোর্টের নজরদারি সংক্রান্ত নির্দেশ মানা হয়েছে?’ যন্তর মন্তরের আন্দোলন নিয়ে দিল্লি পুলিশকে প্রশ্ন হাইকোর্টের

Online Desk জুলাই 20, 2026
21.png

শহিদ দিবসের ঠিক আগের দিন প্রকাশিত ‘৯৩-এর ২১ জুলাইয়ের রিপোর্ট; মমতার ভূমিকা নিয়েও প্রশ্ন

Online Desk জুলাই 20, 2026
shukhendu.png

তৃণমূলের ছেড়ে বিজেপির রাজ্যসভা সাংসদ হিসাবে শপথ নিলেন সুখেন্দুরা; খাঁটি বাঙালী সাজে সুখেন্দু

Online Desk জুলাই 20, 2026
sonam-wangchuk.jpg

আন্দোলনকারীদের সঙ্গে জেপি নাড্ডার সাক্ষাতের পর ২৩ দিনের মাথায় অনশন প্রত্যাহার সোনম ওয়াংচুকের

Online Desk জুলাই 20, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.