Skip to content
অক্টোবর 2, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাষ্ট্র
  • জ্ঞানেশ কুমারকে ‘চোর’ তোপ মমতার, CEC-র বিরুদ্ধে এবার দিল্লির রাজপথে INDIA

জ্ঞানেশ কুমারকে ‘চোর’ তোপ মমতার, CEC-র বিরুদ্ধে এবার দিল্লির রাজপথে INDIA

Online Desk সেপ্টেম্বর 30, 2026
New-Project-8.webp

নয়াদিল্লি: ভোটার তালিকা থেকে ‘ভোটচুরি’র অভিযোগে এবার সরাসরি মুখ্য নির্বাচন কমিশনারকে নিশানা করল বিরোধী জোট। জ্ঞানেশ কুমারের ইস্তফা চেয়ে অক্টোবর থেকে দেশজুড়ে লাগাতার আন্দোলনের ডাক দিল INDIA ব্লক।

বুধবার দিল্লির কনস্টিটিউশন ক্লাবে ছিল INDIA জোটের হাইভোল্টেজ বৈঠক। কংগ্রেস, তৃণমূল-সহ ১৯টি দলের নেতারা হাজির ছিলেন। তবে বৈঠক এড়িয়ে যায় ডিএমকে ও আম আদমি পার্টি। সকাল ১১টায় শুরু হয়ে বৈঠক গড়ায় প্রায় তিন ঘণ্টা। বৈঠকের পরেই যৌথ সাংবাদিক বৈঠক করেন বিরেধীরা।

সেখানেই কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়্গে আন্দোলনের ক্যালেন্ডার ঘোষণা করেন। তাঁর ঘোষণা অনুযায়ী- ২ থেকে ৮ অক্টোবর গান্ধী জয়ন্তী থেকে দেশব্যাপী ‘গণতন্ত্র বাঁচাও যাত্রা’ হবে। এপরপ ৬ অক্টোবর, নির্বাচন কমিশনের সদর দফতর ‘নির্বাচন সদন’ পর্যন্ত বিরোধী সাংসদদের মিছিল কর্মসূচি নেওয়া হবে। অক্টোবর থেকে নভেম্বর মাস জুড়ে দেশের পাঁচ প্রান্তে পাঁচটি মেগা জনসভার আয়োজন করা হবে।এরপর আগামী বছরের জানুয়ারিতে দিল্লিতে কেন্দ্রীয় কর্মসূচি এবং অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর দ্বারস্থ হবে জোট।

বৈঠকে সবচেয়ে বিস্ফোরক ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। জ্ঞানেশ কুমারকে সরাসরি ‘চোর’ বলে আক্রমণ করে তিনি বলেন, “বাংলায় ভোট লুট হয়েছে। সবটা এখন পরিষ্কার। জ্ঞানেশ কুমার ইভিএম পুড়িয়েছেন। অবিলম্বে তাঁর পদত্যাগ করা উচিত। না হলে আন্দোলন আরও তীব্র হবে।”

মমতার পরেই গর্জে ওঠেন রাহুল গান্ধী। তিনি বলেন, “যারা ভারতের গণতন্ত্রকে ধ্বংস করছে, তাদের শাস্তি আমরা নিশ্চিত করব। সে যত বড় পদেই থাকুক, ব্যক্তির চেয়ে দেশের গণতন্ত্র অনেক বড়।”

খড়্গে বলেন, কমিশনের ভেতরে দু-তিনজন মোদী-শাহের দাবার ঘুঁটি হয়ে কাজ করছেন। সুপ্রিম কোর্টে SIR মামলার দ্রুত নিষ্পত্তির দাবি জানানো হবে। আজকের বৈঠক থেকে যে চার দফা দাবি উঠে এসছে তা হল- ১. SIR-এর আগের ভোটার তালিকা ধরেই ভোট করাতে হবে।
২. নাম বাদ দেওয়ার আগে ভোটারকে কারণ-সহ নোটিস দিতে হবে। ৩. কাগজপত্রের অভাবে বাদ পড়া বৈধ ভোটারদের আইনি সুরক্ষা দিতে হবে। ৪. EVM বাতিল করে ব্যালট পেপারে ভোট।

এদিন মঞ্চে সোনিয়া গান্ধীর দু’পাশে ছিলেন মমতা ও মেহবুবা মুফতি। এছাড়া ছিলেন এমএ বেবি, দীপঙ্কর ভট্টাচার্য, ওমর আবদুল্লা, সুপ্রিয়া সুলে, অভিষেক বন্দ্যোপাধ্যায়, ডেরেক ও’ব্রায়েনরা। অখিলেশ যাদব প্রতিনিধি পাঠান। সূত্রের খবর, বৈঠকের ভেতরে মমতা অভিযোগ করেন, বাংলায় বিজেপি স্বৈরতন্ত্র চালাচ্ছে, তাঁকে বাড়ি থেকেও বেরোতে দেওয়া হচ্ছে না।

Continue Reading

Previous: কোলন ক্যান্সার: লক্ষণ ও প্রতিরোধ
Next: নির্বাচনী প্রক্রিয়ার ওপর আস্থা ফেরাতে পুনরায় ব্যালট পেপারে ভোটগ্রহণের দাবি ‘ইন্ডিয়া’ জোটের

সম্পর্কিত গল্প

Paper-mill.jpg

দেশব্যাপী পেপার মিলের বিকাশ ঘটাবে কেন্দ্র, বাংলার বন্ধ মিলগুলির ভবিষ্যৎ কী ?

Online Desk অক্টোবর 1, 2026
New-Project-29.webp

মৃত্যুকামনার পাল্টা, রেজিনগরে হুমায়ুনকে ‘বিশ্বাসঘাতক’ তোপ শুভেন্দুর

Online Desk অক্টোবর 1, 2026
New-Project-28.webp

পুজো পাসে দুর্নীতি? ফের প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনকে তলব করল ইডি

Online Desk অক্টোবর 1, 2026

You may have missed

Paper-mill.jpg

দেশব্যাপী পেপার মিলের বিকাশ ঘটাবে কেন্দ্র, বাংলার বন্ধ মিলগুলির ভবিষ্যৎ কী ?

Online Desk অক্টোবর 1, 2026
New-Project-29.webp

মৃত্যুকামনার পাল্টা, রেজিনগরে হুমায়ুনকে ‘বিশ্বাসঘাতক’ তোপ শুভেন্দুর

Online Desk অক্টোবর 1, 2026
Flydubai.jpg

সম্পাদকীয়

Online Desk অক্টোবর 1, 2026
New-Project-28.webp

পুজো পাসে দুর্নীতি? ফের প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনকে তলব করল ইডি

Online Desk অক্টোবর 1, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.