Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • রবিবার দিল্লি যাচ্ছেন মমতা, এসআইআর ইস্যুতে সোমবার সিইসির সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর

রবিবার দিল্লি যাচ্ছেন মমতা, এসআইআর ইস্যুতে সোমবার সিইসির সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর

Online Desk ফেব্রুয়ারি 1, 2026
MAMATA-77.jpg

ওঙ্কার ডেস্কঃ এসআইআর ইস্যুতে সোমবার মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার দিল্লিতে নির্বাচন কমিশনের সদর দফতরে এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা। রবিবার বিকেলে দিল্লির উদ্দেশে রওনা দেবেন মুখ্যমন্ত্রী। রাজধানীতে তাঁর একাধিক কর্মসূচি রয়েছে, যার মূল কেন্দ্রবিন্দু রাজ্যে চলা এসআইআর প্রক্রিয়া। এসআইআর-এর কাজে যে বাংলার শাসকদল তৃণমূল একেবারেই খুশি নয়, তা এর আগে পাঁচটি চিঠি লিখে কমিশনারকে বুঝিয়ে দিয়েছেন মমতা। সোমবার বিকেলে কমিশনে গিয়ে নিজে সে বিষয়ে প্রতিবাদ জানাবেন। আগামী সপ্তাহেই পশ্চিমবঙ্গ বিধানসভার বাজেট অধিবেশন হবে। দিল্লির কর্মসূচি শেষ করে কলকাতায় ফেরার কথা তাঁর।
তৃণমূল কংগ্রেস সূত্রে খবর, সংসদের বাজেট অধিবেশন চলায় এই সময়টাকেই দিল্লি সফরের জন্য বেছে নিয়েছেন মুখ্যমন্ত্রী, কারণ এই সময়ে প্রায় সব বিরোধী দলের শীর্ষ নেতারাই দিল্লিতে উপস্থিত থাকবেন। ইতিমধ্যেই ইঙ্গিত মিলেছে যে মুখ্যমন্ত্রী ও মুখ্য নির্বাচন কমিশনারের মধ্যে বৈঠকটি উত্তপ্ত হতে পারে। শনিবার সিইসিকে লেখা মুখ্যমন্ত্রীর কড়া ভাষার চিঠিই সেই ইঙ্গিত দিচ্ছে।
ওই চিঠিতে মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তুলেছেন, শুধুমাত্র পশ্চিমবঙ্গেই কেন স্পেশাল রোল অবজারভার (এসআরও) ও মাইক্রো-অবজারভার নিয়োগ করা হয়েছে। তাঁর অভিযোগ, এই অবজারভারদের ভূমিকা শুধুমাত্র নজরদারির মধ্যেই সীমাবদ্ধ রাখা হয়নি, বরং তাঁদের অনুমোদনের ক্ষমতাও দেওয়া হয়েছে।

Post Views: 265

Continue Reading

Previous: বাজেট ছাব্বিশে বিশেষ নজর যুবশক্তির উপর; আত্মনির্ভর ভারতের পথে নয়া দিশা
Next: বাজেট ঘোষণার দিন তামিল সংস্কৃতির গুরুত্ব নির্মলার পোশাকে, পরলেন ঐতিহ্যবাহী কাঞ্জিভরম শাড়ি

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026

You may have missed

FotoJet.jpg

উল্টো রথেও বৃষ্টির হাত থেকে রেহাই নেই বঙ্গবাসীর, উত্তর থেকে দক্ষিণ ভিজবে জেলা থেকে জেলা

Online Desk জুলাই 24, 2026
Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.