Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • বাজেট ঘোষণার দিন তামিল সংস্কৃতির গুরুত্ব নির্মলার পোশাকে, পরলেন ঐতিহ্যবাহী কাঞ্জিভরম শাড়ি

বাজেট ঘোষণার দিন তামিল সংস্কৃতির গুরুত্ব নির্মলার পোশাকে, পরলেন ঐতিহ্যবাহী কাঞ্জিভরম শাড়ি

Online Desk ফেব্রুয়ারি 1, 2026
Sitaraman_Kanjibharam.jpg

ওঙ্কার ডেস্ক: কেন্দ্রীয় বাজেট ঘোষণার দিন গোটা দেশের নজর অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের উপর। তিনি কী কী ঘোষণা করেন সেদিকেই তাকিয়ে দেশবাসী। রবিবার ১ ফেব্রুয়ারি রীতি মেনে সংসদে বাজেট ঘোষণা করছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। তবে এদিন পর্যবেক্ষকদের বিশেষ নজর রয়েছে অর্থমন্ত্রীর পোশাকের উপর। কারণ বাজেট পেশের সময় অর্থমন্ত্রী কী পোশাক পরেন তার আলাদা রাজনৈতিক তাৎপর্য রয়েছে বলে মনে করা হয়। রবিবার প্রথমে রাষ্ট্রপতি ভবনে যান নির্মলা সীতারমণ। সেখান থেকে ঘুরে সংসদে প্রবেশ করেন তিনি। দেখা যায় এদিন তাঁর পরনে রয়েছে মেরুন রঙের রেশমের শাড়ি। রেশম আর জরি দিয়ে সেটা বোনা হয়েছে।

সূত্রের খবর, শাড়িটি দক্ষিণ ভারতের রাজ্য তামিলনাড়ুর। নির্মলা নিজেও দক্ষিণ ভারতের কন্যা। অর্থমন্ত্রীর পরনের শাড়িটিতে সোনালি সুতোর সূক্ষ্ম চেক রয়েছে। পাড়ে রয়েছে গাঢ় চকলেট রং। বাজেটের দিন নির্মলা নিজের রাজ্যের সংস্কৃতি বহন করছেন, তা ছাড়া চলতি বছরে তামিলনাড়ুতে নির্বাচন রয়েছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে ভোটের কথা মাথায় রেখেও তামিলনাড়ুর ঐতিহ্যবাহী পোশাক পরে থাকতে পারেন নির্মলা। বাজেট বক্তৃতার জন্য অর্থমন্ত্রী যে শাড়ি পরেছেন তার সঙ্গে পরেছিলেন হলুদ রঙের উলের ব্লাউজ। পাশাপাশি একটি পশমের শালও গায়ে চাপিয়েছেন অর্থমন্ত্রী।

উল্লেখ্য, গত বছর অর্থাৎ ২০২৫ সালের কেন্দ্রীয় বাজেট পেশের সময় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ পরেছিলেন মাছের থিম থাকা সূচের কাজ করা শাড়ি। তাতে ছিল সোনালি রঙের পাড়। যেটির নাম ছিল মধুবনী। প্ররসঙ্গত, ওই বছরে ছিল বিহারে বিধানসভা নির্বাচন। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে বিহারের ভোটের কথা মাথায় রেখে নিজের পোশাক বেছে নিয়েছিলেন নির্মলা সীতারমণ।

Post Views: 153

Continue Reading

Previous: রবিবার দিল্লি যাচ্ছেন মমতা, এসআইআর ইস্যুতে সোমবার সিইসির সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর
Next: ভেনেজুয়ালা থেকে তেল কিনবে ভারত; দাবী প্রেসিডেন্ট ট্রাম্পের

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026

You may have missed

FotoJet.jpg

উল্টো রথেও বৃষ্টির হাত থেকে রেহাই নেই বঙ্গবাসীর, উত্তর থেকে দক্ষিণ ভিজবে জেলা থেকে জেলা

Online Desk জুলাই 24, 2026
Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.