Skip to content
জুলাই 28, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • বাপের বাড়িতে টাকা পাঠাতেন, সেই রাগে সুপারি দিয়ে স্ত্রীকে খুন করালেন স্বামী

বাপের বাড়িতে টাকা পাঠাতেন, সেই রাগে সুপারি দিয়ে স্ত্রীকে খুন করালেন স্বামী

Online Desk জুন 11, 2026
1000244859.jpg

ওঙ্কার ডেস্ক: স্ত্রীকে আততায়ীরা খুন করেছে—পুলিশের দ্বারস্থ হয়ে এমন অভিযোগ জানিয়েছিলেন অনিল কুমার শাহ। তার প্রায় ১০ দিন পর সেই অনিলকেই গ্রেফতার করল পুলিশ। তদন্তকারীরা জানিয়েছেন, অনিলই সুপারি কিলার দিয়ে নিজের স্ত্রীকে খুন করিয়ে বাঁচতে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন। তদন্তে জানা গিয়েছে, স্ত্রী মিনা বাপের বাড়িতে টাকা পাঠাতেন। আর সেটা মেনে নিতে পারেননি অনিল। সেই রাগ থেকে এই হত্যাকাণ্ডের পরিকল্পনা করেন ওই ব্যক্তি। ঘটনাটি ঘটেছে হায়দরাবাদে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ৩১ মে ৩৮ বছর বয়সী অনিল কুমার শাহ পুলিশের কাছে দাবি করেন, অজ্ঞাত পরিচয় কয়েকজন ব্যক্তি তাঁর স্ত্রীকে টেনেহিঁচড়ে ঝোপের আড়ালে নিয়ে গিয়ে হত্যা করেছে। তিনি পুলিশকে জানান, বাজার থেকে বাড়ি ফেরার পথে সাঙ্গারেড্ডি জেলার একটি গ্রামের কাছে তাঁদের মোটরসাইকেলটি বিকল হয়ে পড়েছিল এবং সেখানেই ওই হামলার ঘটনাটি ঘটে। পুলিশ জানতে পেরেছে ৩৬ বছর বয়সী মিনা দেবীকে ৩০ মে রাতে হত্যা করা হয়। অনিল শুরুতে তদন্তকারীদের বলেছিলেন, তিন ব্যক্তি তাঁর স্ত্রীকে অপহরণ করে। তিনি বাধা দিতে গেলে তারা তাঁর স্ত্রীর গলা কেটে দেয়। সেরিলিঙ্গামপল্লী জোনের ডিসিপি শ্রীনিবাস জানান, প্রায় তিন বছর ধরেই অনিল তাঁর স্ত্রীর ওপর ক্ষুব্ধ ছিলেন। অনিল যা রোজগার করতে তা কোথায় কতটা খরচ হবে তা নিয়ন্ত্রণ করতেন মিনা। নিজের বাবা-মায়ের কাছেও টাকা পাঠাতেন ওই মহিলা।আর এই বিষয়টি অনিল মেনে নিতে পারেননি। একটি দুর্ঘটনার পর অনিল শারীরিকভাবে দুর্বল হয়ে পড়লে তাঁদের সম্পর্কের আরও অবনতি ঘটে।

তদন্তকারীরা জানতে পেরেছেন, উপার্জিত টাকা স্ত্রী বাপের বাড়িতে পাঠানোয় অনিলের মনে ক্ষোভ তৈরি হয়েছিল। সে কারণেই তাঁকে হত্যার সিদ্ধান্ত নেন তিনি। বিহারের বাসিন্দা সুপারি রিঙ্কু কুমারের সঙ্গে যোগাযোগ করেন অনিল। রিঙ্কু তার দুই সহযোগীকে নিয়ে মিনাকে হত্যা করে। ইতিমধ্যে তদন্তে নেমে অনিল এবং এক সুপারিকে গ্রেফতার করেছে পুলিশ। বাকি দুজনের খোঁজে তল্লাশি চলছে।

Post Views: 75

Continue Reading

Previous: রাজনৈতিক সমীকরণে নতুন বার্তা? জরুরি বৈঠক ডাকল কংগ্রেস
Next: সেবাশ্রয়ে অভিষেকের দুর্নীতির আশ্রয়? মাটির নিচে উদ্ধার সেবাশ্রয়ের কোটি টাকার ওষুধ

সম্পর্কিত গল্প

tgpoht.png

নদিয়ায় বড়সড় অভিযান, উদ্ধার ৯০০ লিটার মদ ও ১৫ কেজি গাঁজা, গ্রেপ্তার ২

Online Desk জুলাই 27, 2026
Baibhab.jpg

সবে তো শুরু ! ১৫ বছরেই সিরিজ সেরা হয়ে জানালেন বৈভব

Online Desk জুলাই 27, 2026
202607273880189.jpeg

ত্রিপুরা-মিজোরাম সীমান্ত বিরোধ মেটাতে আগামী সপ্তাহে আগরতলায় বৈঠক, পরে মুখ্যমন্ত্রীদের আলোচনা

Online Desk জুলাই 27, 2026

You may have missed

tgpoht.png

নদিয়ায় বড়সড় অভিযান, উদ্ধার ৯০০ লিটার মদ ও ১৫ কেজি গাঁজা, গ্রেপ্তার ২

Online Desk জুলাই 27, 2026
Baibhab.jpg

সবে তো শুরু ! ১৫ বছরেই সিরিজ সেরা হয়ে জানালেন বৈভব

Online Desk জুলাই 27, 2026
202607273880189.jpeg

ত্রিপুরা-মিজোরাম সীমান্ত বিরোধ মেটাতে আগামী সপ্তাহে আগরতলায় বৈঠক, পরে মুখ্যমন্ত্রীদের আলোচনা

Online Desk জুলাই 27, 2026
202607273880049.jpg

মুখ্যমন্ত্রীর সঙ্গে একই মঞ্চে বসেছিলেন, তিন দিনের মাথায় দশম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা

Online Desk জুলাই 27, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.