Skip to content
আগস্ট 6, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • জুকারবার্গ ক্ষমা না চাইলে ভারতে সুরক্ষা কবচ হারাবে মেটা?

জুকারবার্গ ক্ষমা না চাইলে ভারতে সুরক্ষা কবচ হারাবে মেটা?

Online Desk আগস্ট 5, 2026
1000360264.jpg

ওঙ্কার ডেস্ক: ছাত্র আন্দোলনের সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভিডিও বার্তা ফেসবুক থেকে সাময়িক ভাবে সরিয়ে দিয়েছিল মেটা। এই ঘটনায় রুষ্ট হয় কেন্দ্রীয় সরকার। কেন্দ্রের তরফে সাফ জানিয়ে দেওয়া হয়েছে ফেসবুকের পরিচালক সংস্থা মেটার প্রধান মার্ক জুকারবার্গকে ক্ষমা চাইতে হবে। যদি তা না হয়, তাহলে ভারতে মেটা যে সুরক্ষা কবচ পেয়ে থাকে তা প্রত্যাহার করা হতে পারে। ওয়াকিবহাল মহলের মতে, মোদী সরকার যদি এই সিদ্ধান্ত নেয়, তাহলে দেশে ব্যবসার পাততাড়ি গোটাতে হবে জুকারবার্গকে।

কেন্দ্রের তরফে হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছে, সেফ হারবার ক্লজ কেড়ে নেওয়া হবে মেটার কাছ থেকে। মামলাও দায়ের করা হবে। তিন দিনের মধ্যে যদি জুকারবার্গ ব্যক্তিগতভাবে ক্ষমা না চান, তাহলে কেড়ে নেওয়া হতে পারে এই সুরক্ষা কবচ। কী এই সেফ হারবার ক্লজ? আইটি অ্যাক্টের ৭৯ ধারায় মেটার মতো সংস্থাগুলিকে কিছু রক্ষাকবচ দেয় ভারত সরকার। যার ফলে সমাজ মাধ্যমে তৃতীয় পক্ষের পোস্ট করা কন্টেন্টের আইনি দায় থাকে না কর্তৃপক্ষের। অর্থাৎ ব্যবহারকারীরা যদি বেআইনি বা আপত্তিকর বিষয়বস্তু পোস্ট করেন, তাহলে সেই আঁচ কর্তৃপক্ষের কাছে পৌঁছয় না। তবে কেন্দ্র সরকার যদি এই রক্ষাকবচ প্রত্যাহার করে নেয়, তাহলে ভারতে ফেসবুক, ইনস্টাগ্রামের মতো সমাজ মাধ্যম চালানো কঠিন হয়ে পড়বে জুকারবার্গের পক্ষে।

উল্লেখ্য জেন-জিদের উদ্দেশ্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভিডিও বার্তা ফেসবুক থেকে গায়েব হওয়ার পর তুমুল বিতর্ক তৈরি হয় দেশে। এই ঘটনায় মেটা ক্ষমা চাইলেও বিষয়টি নিয়ে এখনও শোরগোল চলছে। সোমবার তথ্যপ্রযুক্তি বিষয়ক সংসদীয় কমিটির বৈঠকের পর নিশিকান্ত দুবে জানান, এমন ঘটনায় মেটার ক্ষমা প্রার্থনা যথেষ্ট নয়, জুকারবার্গকে ক্ষমা চাইতে হবে।

Post Views: 35

Continue Reading

Previous: সব যুক্তি ব্যার্থ; বিদেশযাত্রায় আপাতত নিষেধাজ্ঞা অভিষেকের, এসএসকেম-এ চকিৎসার পরামর্শ হাইকোর্টের
Next: ৮ গোলে ম্যাচ জিতে ডুরান্ড কাপের নকআউটে মোহনবাগান

সম্পর্কিত গল্প

mark-zakarberug.png

অবশেষে কেন্দ্রের সামনে নতি স্বীকার মার্ক জাকারবার্গের; ক্ষমা চাইলেন ডিপফেক ভিডিওর জন্য

Online Desk আগস্ট 5, 2026
DEADBODY.png

ফের চর্চায় বারুইপুর; আদিগঙ্গায় উদ্ধার বীরভূমের যুবকের দেহ

Online Desk আগস্ট 5, 2026
nabanna.png

পঞ্চায়েত কর বৃদ্ধির ভুয়ো খবর নাকচ করল সরকার; বিজ্ঞপ্তি জারি নবান্নের

Online Desk আগস্ট 5, 2026

You may have missed

mark-zakarberug.png

অবশেষে কেন্দ্রের সামনে নতি স্বীকার মার্ক জাকারবার্গের; ক্ষমা চাইলেন ডিপফেক ভিডিওর জন্য

Online Desk আগস্ট 5, 2026
DEADBODY.png

ফের চর্চায় বারুইপুর; আদিগঙ্গায় উদ্ধার বীরভূমের যুবকের দেহ

Online Desk আগস্ট 5, 2026
nabanna.png

পঞ্চায়েত কর বৃদ্ধির ভুয়ো খবর নাকচ করল সরকার; বিজ্ঞপ্তি জারি নবান্নের

Online Desk আগস্ট 5, 2026
Untitled.png

বেলুড়ে অম্বিকা জুটমিলে ভয়াবহ আগুন, ঘণ্টা খানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে

Online Desk আগস্ট 5, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.