Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • পাকিস্তান নাকি গোপনে পরমাণু পরীক্ষা করছে; ভারতও তৈরি আছে জানাল নয়া দিল্লী

পাকিস্তান নাকি গোপনে পরমাণু পরীক্ষা করছে; ভারতও তৈরি আছে জানাল নয়া দিল্লী

Online Desk নভেম্বর 9, 2025
rajnath-singh.png

ওঙ্কার ডেস্ক: পাকিস্তান নাকি গোপনে পরমাণু পরীক্ষা চালিয়ে যাচ্ছে, এমটাই দাবি করেছে ওয়াশিংটন। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট পেন্টাগনকে নিজেদের পরমাণু পরীক্ষা নতুন করে শুরু করার নির্দেশ দেয়। তখনই ট্রাম্প জানান, অনেক দেশ গোপনে নিজেরদের পরমাণু ক্ষমতা বাড়িয়ে যাচ্ছে। উল্লেখ্য দেশ গুলির মধ্যে মার্কিন প্রেসিডেন্ট নাম নেন পাকিস্তানেরও। আর এতেই ভারতের উপর তৈরি হওয়া পরমাণু আতঙ্ককে একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। কিন্তু নয়া দিল্লিও অশান্ত প্রতিবেশীর হুমকিতে ভয় না পেয়ে সরাসরি জানিয়ে দিয়েছেন যে ভারতও এক্কেবারে তৈরি আছে।
পাকিস্তানের ভূগর্ভস্থ পারমাণবিক পরীক্ষার অভিযোগ নিয়ে ফের সরগরম আন্তর্জাতিক মহল। মার্কিন প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি দাবি করেছেন, পাকিস্তান নাকি গোপনে পারমাণবিক বিস্ফোরণ চালাচ্ছে। এই প্রসঙ্গে প্রশ্ন করা হলে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং জানিয়েছেন, “ওরা যা পরীক্ষা করার করবে, আমাদের এতে কিছু বলার নেই। থামাব কেমন করে?” শনিবার এক সাংবাদ মাধ্যম, ‘হিন্দুস্থান টাইমস্’-কে দেওয়া এক সাক্ষাৎকৎকারে উদ্ধৃত মন্তব্য করেন রাজনাথ।
পাকিস্তানের পারমাণবিক কার্যকলাপ নিয়ে ট্রাম্পের মন্তব্য সম্পর্কে জানতে চাইলে তিনি আরও বলেন, “ভারত প্রস্তুত আছে যেকোনও পরিস্থিতির জন্য। দেশকে রক্ষা করার জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে।” তিনি সরাসরি উত্তর দেননি যে, পাকিস্তান যদি ভূগর্ভস্থ পারমাণবিক পরীক্ষা করে, তাহলে ভারতও কি একই পথে হাঁটবে? রাজনাথের জবাব, “ওরা আগে করুক, তারপর দেখা যাবে।” রাজনৈতিক মহলের মতে নয়া দিল্লী আপাতত নিজেদের কৌশলগত অস্পষ্টতা বজায় রাখার চেষ্টা করছে। তবে সমস্ত রকম প্রস্তুতি যে সম্পূর্ণ রয়েছে, তা নিশ্চিত।
প্রসঙ্গত, ট্রাম্পের অভিযোগের পর পাকিস্তানের পক্ষ থেকে এখনও কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়ছে দক্ষিণ এশিয়ায় পারমাণবিক প্রতিযোগিতার সম্ভাবনা নিয়ে। অপারেশন সিঁদুর’-এর পর ভারত-পাকিস্তানের সম্পর্ক আরও অবনতির দিকে এগিয়েছে। আবার সম্প্রতি আফগানিস্তানের সঙ্গে পাকিস্তানের অশান্তিতেও নয়া দিল্লির প্রসঙ্গ তেনে এনেছিল ইসলামাবাদ। পাকিস্তানের কথায় আফাগানিস্তানের তালিবান এবং বালোচিস্তানের স্বসস্ত্র বাহিনীকে মদত দিচ্ছে নয়া দিল্লী। এমন পরিস্থিতিতে রাজনাথ সিংয়ের সংযমী কিন্তু দৃঢ় বক্তব্য ভারতের প্রতিরক্ষা নীতির এক গুরুত্বপূর্ণ ইঙ্গিত হিসেবে ধরা হচ্ছে।

Post Views: 170

Continue Reading

Previous: আইসিসি চেয়ারম্যান সৌরভ হবেই ! মমতা বন্দ্যোপাধ্যায়ের ভবিষ্যৎবাণী
Next: ‘রাউডি রাঠোর’এর সিক্যুয়েলে মুখ বদলের গুঞ্জন! তবে কি বাতিলের তালিকায় অক্ষয় কুমার?

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.