Skip to content
জুলাই 26, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • আইসিসি চেয়ারম্যান সৌরভ হবেই ! মমতা বন্দ্যোপাধ্যায়ের ভবিষ্যৎবাণী

আইসিসি চেয়ারম্যান সৌরভ হবেই ! মমতা বন্দ্যোপাধ্যায়ের ভবিষ্যৎবাণী

Online Desk নভেম্বর 9, 2025
MS-2.jpg

স্পোর্টস ডেস্ক : রাজনৈতিক বিতর্ক থেকে রেহাই পেল না সিএবি-র রিচা ঘোষ সংবর্ধনা অনুষ্ঠান। এসে পড়ল আইসিসি সভাপতি অমিত শাহর ছেলে জয় শাহ-র প্রসঙ্গ। আর এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টেনে আনলেন সোউরভ গঙ্গোপাধ্যাকে। বললেন, “আমাদের চারপাশে যেমন বন্ধু রয়েছে, তেমনই অনেক শত্রুও রয়েছে। অনেক সমস্যা তৈরি হতে পারে।”

এরপরই তিনি বলেন, “সৌরভ দীর্ঘদিন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক ছিল। একটা কথা বললে সৌরভ হয়ত কিছুটা দুঃখ পাবে। কিন্তু, তবুও আমি না বলে পারছি না। আমি একটু ঠোঁটকাটা। অপ্রিয় সত্য কথা বলে ফেলি। তাও আমি বলব। আজ আইসিসি প্রেসিডেন্ট হওয়ার কথা কার ছিল ? সৌরভ ছাড়া আর কেউ নয়। আজ হয়ত হতে পারেনি। কিন্তু, ওকে আটকানো সম্ভব নয়। একদিন না একদিন, এই পদে ও বসবেই।”

বিশ্বকাপ জয়ী ভারতীয় মহিলা ক্রিকেট দলের অন্যতম কৃতি খেলোয়ার্ড রিচা ঘোষের সংবর্ধনা অনুষ্ঠান ঘিরে শনিবার ইডেনে ছিল রাজকীয় আয়োজন। বাংলার বহু কৃতি ক্রিকেটারের সঙ্গে বিশিষ্টদের মধ্যে আমন্ত্রিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। অনুষ্ঠান মঞ্চে ভাষণ দিতে গিয়ে মমতা বলেন, “সৌরভের পরিচয় বিশ্বজোড়া। আজ ও সিএবির প্রেসিডেন্ট, এটা সৌরভের পরিচয় নয়। ওর পরিচয় বিশ্বজোড়া, সারা পৃথিবী জোড়া। আর এই ইডেন গার্ডেন্স অনেক ইতিহাসের সাক্ষী। আমি ইডেন গার্ডেন্স বলি না। আমি বলি গোল্ডেন গার্ডেন। এখানে অনেক সোনা তৈরি হয়। সৌরভ অনেক দিয়েছে।”

এই বলে তিনি পিছিয়ে যান স্মৃতিচারণায়। বলেন, “ একটা সিন মনে পড়ে, গেঞ্জি খুলে দৌড়েছিল। খেলাধুলায় বাংলা সবসময় এগিয়ে থাকে। সৌরভ দীর্ঘদিন ভারতের অধিনায়কও ছিল’।’

Post Views: 175

Continue Reading

Previous: ভারতের দুই কুখ্যাত গ্যাংস্টার গ্রেফতার আমেরিকায় ! দেশে নিয়ে আসার তোড়জোড় শুরু
Next: পাকিস্তান নাকি গোপনে পরমাণু পরীক্ষা করছে; ভারতও তৈরি আছে জানাল নয়া দিল্লী

সম্পর্কিত গল্প

cjp-fr.jpg

আন্দোলন তুলে মোদীতেই আস্থা সিজেপির

Online Desk জুলাই 25, 2026
rahul-2.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের পর বিষয়টিকে প্রতীকী বলে মন্তব্য রাহুলের, মোদীর ক্ষমা চাওয়ার দাবি বিরোধী দলনেতার

Online Desk জুলাই 25, 2026
wngchuk-sonam.jpg

‘গণতন্ত্রের জয়’, ধর্মেন্দ্রর পদত্যাগের পর প্রতিক্রিয়া সোনম ওয়াংচুকের

Online Desk জুলাই 25, 2026

You may have missed

ssws.png

ঘূর্ণাবর্তের জেরে বৃষ্টি বাড়ার পূর্বাভাস দক্ষিণবঙ্গে

Online Desk জুলাই 26, 2026
cjp-fr.jpg

আন্দোলন তুলে মোদীতেই আস্থা সিজেপির

Online Desk জুলাই 25, 2026
rahul-2.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের পর বিষয়টিকে প্রতীকী বলে মন্তব্য রাহুলের, মোদীর ক্ষমা চাওয়ার দাবি বিরোধী দলনেতার

Online Desk জুলাই 25, 2026
wngchuk-sonam.jpg

‘গণতন্ত্রের জয়’, ধর্মেন্দ্রর পদত্যাগের পর প্রতিক্রিয়া সোনম ওয়াংচুকের

Online Desk জুলাই 25, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.