Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • আগামী ১ ডিসেম্বর থেকে শুরু হবে সংসদের শীতকালীন অধিবেশন: কিরেন রিজিজু

আগামী ১ ডিসেম্বর থেকে শুরু হবে সংসদের শীতকালীন অধিবেশন: কিরেন রিজিজু

Online Desk নভেম্বর 8, 2025
parliament-d.jpg

ওঙ্কার ডেস্ক: আগামী ডিসেম্বরের ১ তারিখ থেকে সংসদে শীতকালীন অধিবেশন শুরু হবে। চলবে ১৯ ডিসেম্বর পর্যন্ত। শনিবার নিজের এক্স হ্যান্ডেলে এই তথ্য জানিয়েছেন কেন্দ্রীয় সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু।

এক্স হ্যান্ডেলে এদিন কিরেন রিজিজু লিখেছেন, ‘ভারতের মাননীয় রাষ্ট্রপতি শ্রীমতি দ্রৌপদী মুর্মুজি ১ ডিসেম্বর ২০২৫ থেকে ১৯ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত সংসদের শীতকালীন অধিবেশন ডাকার বিষয়ে সরকারের প্রস্তাব অনুমোদন করেছেন।’ তিনি আরও বলেন, ‘আমাদের গণতন্ত্রকে শক্তিশালী করে এবং মানুষের আকাঙ্ক্ষা পূরণ করে এমন একটি গঠনমূলক এবং অর্থবহ অধিবেশন হবে বলে আশা করছি।’ প্রসঙ্গত, বিহারে বিধানসভা নির্বাচনের ঠিক পরেই সংসদের শীতকালীন অধিবেশন অনুষ্ঠিত হতে চলেছে। ভোটার তালিকায় বিশেষ নিবিড় সমীক্ষা প্রথম দফায় হয়েছিল ওই রাজ্যে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, আসন্ন শীতকালীন অধিবেশনে বিরোধীরা মোদী সরকারের উপর এসআইআর নিয়ে চাপ তৈরি করতে পারেন। পাশাপাশি হরিয়ানা ও মহারাষ্ট্রে ভোট চুরির অভিযোগ সংসদে তুলতে পারেন। সূত্রের খবর, শীতকালীন অধিবেশনে যেসব বিল কেন্দ্রীয় সরকার উত্থাপন করতে পারে, তার মধ্যে রয়েছে সংবিধান (১৩০তম সংশোধনী) বিল, ২০২৫, কেন্দ্রশাসিত অঞ্চল সরকার (সংশোধনী) বিল, ২০২৫ এবং জম্মু ও কাশ্মীর পুনর্গঠন (সংশোধনী) বিল, ২০২৫।

উল্লেখ্য, গত ২১ জুলাই থেকে ২১ আগস্ট পর্যন্ত অনুষ্ঠিত সংসদের শেষ অধিবেশনে বারবার বিশৃঙ্খলার ঘটনা ঘটেছে। মুলতুবি এবং ওয়াকআউটের ঘটনা ঘটেছে। অপারেশন সিঁদুর নিয়ে সংসদের উচ্চ কক্ষ এবং নিম্ন কক্ষে আলোচনার দাবি জানিয়েছিল বিরোধীরা।

Post Views: 173

Continue Reading

Previous: টি-টোয়েন্টিতে দ্রুততম ১০০০ রান, বিশ্বরেকর্ড অভিষেক শর্মার
Next: গ্র্যামির সাফল্যে বাড়ল শ্রোতার সংখ্যা, শহরে আসছেন অনুষ্কা শঙ্কর!

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.