Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন সম্রাট চৌধুরী

বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন সম্রাট চৌধুরী

Online Desk এপ্রিল 15, 2026
samrat.jpg

ওঙ্কার ডেস্ক: বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন বিজেপি নেতা সম্রাট চৌধরি। বুধবার সে রাজ্যের ২১তম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন সম্রাট। তাঁর শপথ গ্রহণের মাধ্যমে বিহারের সর্বোচ্চ প্রশাসনিক পদে নীতীশ অধ্যায়ের অবসান হল। এই প্রথম বিহারে বিজেপির সরকার গঠিত হল।
বুধবার বিহারের লোক ভবনে রাজ্যপাল লেফটেন্যান্ট জেনারেল সৈয়দ আতা হাসনাইন (অবসরপ্রাপ্ত) সম্রাট চৌধরিকে মুখ্যমন্ত্রী হিসেবে শপথবাক্য পাঠ করান। এছাড়া জেডি(ইউ)-এর বিজয় কুমার চৌধরি ও বিজেন্দ্র প্রসাদ যাদবকে মন্ত্রিসভার সদস্য হিসেবে শপথবাক্য পাঠ করান রাজ্যপাল। শপথ গ্রহণ অনুষ্ঠানে এদিন উপস্থিত ছিলেন বিজেপির শীর্ষ নেতা এবং জোটের সহযোগীরা। উল্লেখ্য, জেডি(ইউ) সুপ্রিমো নীতীশ কুমার রাজ্যসভার সাংসদ হয়েছেন। মঙ্গলবার তাঁর মন্ত্রিসভা ভেঙে দিয়ে মুখ্যমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়িয়েছেন তিনি। বিদায়ী সরকারে চৌধরি উপ-মুখ্যমন্ত্রী ছিলেন। স্বরাষ্ট্র দফতরের মতো গুরুত্বপূর্ণ দফতরের দায়িত্বে ছিলেন তিনি। ২০১৭ সালে বিজেপিতে যোগ দেন সম্রাট। মঙ্গলবার তাঁকে বিধানসভার নেতা নির্বাচন করা হয়। বিহারের ২৪৩ আসন বিশিষ্ট বিধানসভার ৮৯ জন বিধায়ক বিজেপির।
বিহারের জাতপাত ভিত্তিক জটিল রাজনৈতিক পরিসরে সম্রাটের পদোন্নতি তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। তিনি প্রভাবশালী কোয়েরি সম্প্রদায়ের নেতা। সম্রাট এই সম্প্রদায় থেকে উঠে আসা দ্বিতীয় কোনও ব্যক্তি যিনি বিহারের সরররবোচ্চ প্রশাসনিক পদে বসলেন। এর আগে এই গোষ্ঠীর সদস্য সতীশ প্রসাদ সিং ১৯৬৮ সালে মুখ্যমন্ত্রী হয়েছিলেন। যদিও তাঁর সরকারের স্থায়িত্ব ছিল মাত্র পাঁচ দিন। উপমুখ্যমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী হয়েছেন বিহারে এমন ব্যক্তির সংখ্যা খুবই কম। সম্রাট চৌধরির আগে উভয় পদে বসতে পেরেছেন ভারতরত্ন পুরস্কারপ্রাপ্ত কর্পূরী ঠাকুর।

Post Views: 113

Continue Reading

Previous: নববর্ষে রাজ্যের একপ্রান্তে বৃষ্টি, অন্য প্রান্তে রয়েছে গরমের সতর্কতা
Next: বাঙালিকে বাংলায় নববর্ষের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর, বঙ্গবাসীকে শুভেচ্ছাবার্তা মমতারও

সম্পর্কিত গল্প

GJP-PROTEST.jpg

ভিড় বাড়ছে যন্তর মন্তরে, ১৬ টি মেট্রো স্টেশন বন্ধ

Online Desk জুলাই 23, 2026
MODI.jpg

নিট প্রশ্নফাঁস কাণ্ডে ফাস্ট ট্র্যাক আদালত গঠন হবে, ঘোষণা প্রধানমন্ত্রীর

Online Desk জুলাই 23, 2026
rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026

You may have missed

METRO.jpg

মেট্রোর নতুন সময়সূচী, বাড়ছে মেট্রো, সুবিধা নিত্যযাত্রীদের

Online Desk জুলাই 23, 2026
GJP-PROTEST.jpg

ভিড় বাড়ছে যন্তর মন্তরে, ১৬ টি মেট্রো স্টেশন বন্ধ

Online Desk জুলাই 23, 2026
MODI.jpg

নিট প্রশ্নফাঁস কাণ্ডে ফাস্ট ট্র্যাক আদালত গঠন হবে, ঘোষণা প্রধানমন্ত্রীর

Online Desk জুলাই 23, 2026
RF6T.png

ঘূর্ণাবর্তের জেরে দুর্যোগের সম্ভাবনা, দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.