Skip to content
জুলাই 31, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ছাড়লেন বিজেপি, আমৃত্যু মোদীকে অনুসরণের কথা ঘোষণা শেহজাদ পুনাওয়ালার

ছাড়লেন বিজেপি, আমৃত্যু মোদীকে অনুসরণের কথা ঘোষণা শেহজাদ পুনাওয়ালার

Online Desk জুলাই 31, 2026
shehzad.jpg

ওঙ্কার ডেস্ক: সর্বভারতীয় সংবাদ মাধ্যমে বিজেপির মুখপাত্র হিসেবে বহু বার অংশ নিয়েছেন। তবে সে সব এখন অতীত হতে চলেছে। কেন্দ্রের শাসকদলের সঙ্গে সম্পর্ক ভাঙলেন শেহজাদ পুনাওয়ালা। দলের সমস্ত পদ থেকে ইস্তফা দিয়েছেন তিনি। ব্যক্তিগত কারণে তাঁর এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন শেহজাদ। তবে পদ্ম শিবির ছাড়লেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমৃত্যু অনুসরণ করে যাবেন বলে ঘোষণা করেছেন এই নেতা।

বৃহস্পতিবার শেহজাদ পুনাওয়ালা তাঁর এক্স হ্যান্ডেলের বায়ো বা পরিচিতি অংশটি বদলে ফেলেছেন। সেখানে তিনি ‘বিজেপির জাতীয় মুখপাত্র’ পরিচয় মুছে ফেললেও ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আজীবন অনুসারী’ লিখে রেখেছেন। বায়োতে তিনি উল্লেখ করেছেন— ‘ধর্ম: ইসলাম, সংস্কৃতি: হিন্দু, আদর্শ: ভারতীয়, লেখক: ‘জিএসটি কি যাত্রা’; প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আজীবন অনুসারী।’ পেশায় আইনজীবী শেহজাদ পুনাওয়ালা কংগ্রেসের হাত ধরে তাঁর রাজনৈতিক যাত্রা শুরু করেছিলেন। ২০১৭ সালে তিনি আলোচনার কেন্দ্রবিন্দুতে আসেন। সেই সময় তিনি প্রকাশ্যে কংগ্রেসের অভ্যন্তরীণ নির্বাচন প্রক্রিয়ার বিরুদ্ধে সরব হন। তাঁর অভিযোগ, রাহুল গান্ধীকে দলের সভাপতি পদে বসানোর লক্ষ্যে ওই নির্বাচন প্রক্রিয়ায় কারচুপি করা হয়েছে। কংগ্রেস ছাড়ার পর তিনি বিজেপিতে যোগ দেন। পদ্ম শিবির তাঁকে দলের জাতীয় মুখপাত্রের দায়িত্ব দেয়। সম্প্রতি শেহজাদ পুনাওয়ালা একটি টিভি চ্যানেলে দেওয়া পুরনো সাক্ষাৎকারের একটি অংশ শেয়ার করেছিলেন, যেখানে তিনি বলেছিলেন, সক্রিয় রাজনীতি থেকে সরে দাঁড়ানোর সময় হয়েছে।

উল্লেখ্য, শেহজাদ পুনাওয়ালা রাজনৈতিক বিশেষজ্ঞ তহসিন পুনাওয়ালার ছোট ভাই। শেহজাদ কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদানের পর যখন একের পর এক টিভি চ্যানেলে বিতর্কে অংশ নিয়ে হাত শিবিরকে আক্রমণ করেছেন তখন থেকে দুই ভাইয়ের মধ্যে তিক্ততা তৈরি হয়। তহসিন পুনাওয়ালা কংগ্রেসের ঘোষিত সমর্থক এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারের সমালোচক। দুই ভাই প্রায়শই সংবাদ মাধ্যমে সরাসরি বিতর্কে মুখোমুখি হন। পরস্পরকে রাজনৈতিক কটাক্ষ করেন।

Post Views: 8

Continue Reading

Previous: উত্তরে ফের দুর্যোগের ভ্রূকুটি, দক্ষিণেও রয়েছে বৃষ্টির পূর্বাভাস
Next: ২১ জুলাই সভা ঘিরে ফের বিপাকে মমতা; কালীঘাট তৃণমূলকে সতর্কবার্তা কলকাতা হাইকর্টের

সম্পর্কিত গল্প

modi-dd.jpg

২০২৭-এর এসসিও সম্মেলন ইসলামাবাদে, মোদীকে আমন্ত্রণের সিদ্ধান্ত পাকিস্তানের

Online Desk জুলাই 31, 2026
Capture.JPG

অবৈধভাবে গরু পাচার করতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়ল চারজন গরু পাচারকারী!

Online Desk জুলাই 31, 2026
abhishek-tensed.png

সেবাশ্রয়ে ভ্রূণের লিঙ্গ নির্ধারনের অভিযোগে বাতিল নোদাখালির শেবাশ্রয়ের লাইসেন্স

Online Desk জুলাই 31, 2026

You may have missed

modi-dd.jpg

২০২৭-এর এসসিও সম্মেলন ইসলামাবাদে, মোদীকে আমন্ত্রণের সিদ্ধান্ত পাকিস্তানের

Online Desk জুলাই 31, 2026
Capture.JPG

অবৈধভাবে গরু পাচার করতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়ল চারজন গরু পাচারকারী!

Online Desk জুলাই 31, 2026
abhishek-tensed.png

সেবাশ্রয়ে ভ্রূণের লিঙ্গ নির্ধারনের অভিযোগে বাতিল নোদাখালির শেবাশ্রয়ের লাইসেন্স

Online Desk জুলাই 31, 2026
xi-jinping.jpg

গালওয়ান সংঘাতের পর প্রথম ভারত সফরে শি জিনপিং, যোগ দেবেন ব্রিকস সম্মেলনে

Online Desk জুলাই 31, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.