Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • সর্দি-কাশির সমস্যা নিয়ে দিল্লির হাসপাতালে ভর্তি সনিয়া গান্ধী

সর্দি-কাশির সমস্যা নিয়ে দিল্লির হাসপাতালে ভর্তি সনিয়া গান্ধী

Online Desk জানুয়ারি 6, 2026
sonia-frf.jpg

ওঙ্কার ডেস্ক: গত ডিসেম্বরে ৭৯ বছরে পা দিয়েছেন কংগ্রেস নেত্রী সনিয়া গান্ধী। কিন্তু দিল্লির বায়ু দূষণ তাঁর স্বাস্থ্যে বিরূপ প্রভাব ফেলেছে। সর্দি কাশির সমস্যার জন্য দিল্লির স্যর গঙ্গারাম হাসপাতালে ভর্তি করানো হল কংগ্রেস নেত্রীকে। হাসপাতালের এক সূত্রকে উদ্ধৃত করে সর্বভারতীয় সংবাদ সংস্থা এই তথ্য জানিয়েছে।

কংগ্রেস সূত্রে খবর, বর্ষীয়ান কংগ্রেস নেত্রীর প্রায়ই চেক আপের জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেই রুটিন চেক আপের জন্য সোমবার সন্ধ্যায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হিওয়েছিল। সেখানেই তাঁকে চিকিৎসকদের পরামর্শে ভর্তি করা করানো হয়েছে। হাসপাতাল সূত্রে খবর, আপাতত বিশেষজ্ঞ চিকিৎসকরা কংগ্রেস নেত্রীকে নজরদারির মধ্যে রেখেছেন। তবে সার্বিক ভাবে তিনি সুস্থ রয়েছেন বলে হাসপাতাল সূত্রে খবর।

উল্লেখ্য, এর আগে গত বছর ফেব্রুয়ারি এবং জুন মাসে সনিয়া গান্ধীকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। কংগ্রেস নেত্রীর অস্ত্রোপচার করা হয়েছিল ২০১১ সালের অগস্টে। সে বছর ক্যানসারের চিকিৎসার জন্য তাঁর অস্ত্রোপচার করা হয়। করোনা মহামারীর সময় দু’বার কোভিড আক্রান্ত হয়েছিলেন তিনি।

উল্লেখ্য, ভারতের রাজনীতিতে সনিয়া গান্ধীকে অন্যতম শক্তিশালী রাজনীতিবিদ হিসেবে মনে করা হয়। ২০১৭ সালের ডিসেম্বরে তিনি কংগ্রেস সভাপতির পদ থেকে পদত্যাগ করেন। পরে ২০২২ সালের আগস্টে তিনি দলের নেতৃত্বে ফিরে আসেন। তবে কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ কেন্দ্রে ক্ষমতায় থাকলেও তিনি কোনও সরকারি পদে কখনও ছিলেন না।

Post Views: 110

Continue Reading

Previous: বাংলাদেশে সংখ্যালঘু খুন অব্যাহত, ২৪ ঘন্টায় নৃশংস হামলায় নিহত ২ হিন্দু
Next: বিধানসভা নির্বাচনের আগে রাজ্য পুলিশের শীর্ষস্তরে রদবদল

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.