Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন বিচারপতি সূর্য কান্ত

সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন বিচারপতি সূর্য কান্ত

Online Desk নভেম্বর 24, 2025
justice-surya-kant.jpg

ওঙ্কার ডেস্ক: সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন বিচারপতি সূর্য কান্ত। সোমবার তাঁকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। আগামী ১৫ মাস দেশের প্রধান বিচারপতির আসনে থাকবেন বিচারপতি কান্ত।

সুপ্রিম কোর্টের বিদায়ী প্রধান বিচারপতি বিআর গাভাই অবসর নেওয়ার পর দেশের ৫৩তম প্রধান বিচারপতি পদে শপথ নিলেন বিচারপতি সূর্য কান্ত। দিল্লিতে শপথ গ্রহণ অনুষ্ঠানে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ছাড়াও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। প্রসঙ্গত, রবিবার ৬৫ বছরে পা দিয়েছেন বিচারপতি বিআর গাভাই। ওই দিনই তিনি দেশের প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব ছেড়েছেন। প্রথা অনুযায়ী সুপ্রিম কোর্টের সবচেয়ে বরিষ্ঠতম বিচারপতি প্রধান বিচারপতির আসনে বসেন। সেই নিয়মে বিচারপতি কান্তের নাম পরবর্তী প্রধান বিচারপতি হিসেবে প্রস্তাব দিয়েছিলেন বিচারপতি গাভাই। তাতেই সম্মতি দেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। আগামী ২০২৭ সালের ৯ ফেব্রুয়ারি পর্যন্ত বিচারপতি কান্ত এই পদে থাকবেন। তিনি পদ ছাড়ার পর প্রধান বিচারপতি হতে পারেন বিচারপতি বিক্রম নাথ।

উল্লেখ্য, হরিয়ানায় ১৯৬২ সালে জন্ম গ্রহণ করেন বিচারপতি কান্ত। আইনজীবী হিসাবে পথ চলা শুরু হয় ১৯৮৪ সালে। পঞ্জাব ও হরিয়ানা হাই কোর্টে কাজ করেছেন তিনি। ২০০০ সালে হরিয়ানার কনিষ্ঠতম অ্যাডভোকেট জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেছেন বিচারপতি কান্ত। ২০০৪ সালে পাঞ্জাব ও হরিয়ানা হাই কোর্টের স্থায়ী বিচারপতি হিসাবে কাজ করেছেন। বিচারপতি কান্ত হিমাচল প্রদেশ হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবেও কাজ করেছেন।

Post Views: 143

Continue Reading

Previous: বেশি দেরি নেই! খুব শীঘ্রই আসছে ‘দ্য ফ্যামিলি ম্যান ৪’, তেমনই ইঙ্গিত, মনোজ বাজপেয়ীর
Next: এনুমারেশন ফর্ম কাদের ভরতে হবে না, কী বলছে কমিশনের নিয়ম?

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.