Skip to content
জুলাই 14, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • গরু জবাইয়ে মাদ্রাজ হাই কোর্টের নিষেধাজ্ঞায় স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের

গরু জবাইয়ে মাদ্রাজ হাই কোর্টের নিষেধাজ্ঞায় স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের

Online Desk জুলাই 13, 2026
cow-hc.png

ওঙ্কার ডেস্ক: মাদ্রাজ হাই কোর্টের গরু জবাই সংক্রান্ত সর্বাত্মক নিষেধাজ্ঞায় অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। সোমবার বিচারপতি বিক্রম নাথ এবং বিচারপতি সন্দীপ মেহতার ডিভিশন বেঞ্চ জানায়, আপাতত হাই কোর্টের নির্দেশ কার্যকর থাকবে না। একইসঙ্গে শীর্ষ আদালত স্পষ্ট করে দিয়েছে, এই পর্যায়ে মামলার মূল বিষয়ে কোনও চূড়ান্ত মতামত দেওয়া হচ্ছে না। পরবর্তী শুনানিতে সমস্ত পক্ষের বক্তব্য শোনার পরই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
ঘটনার সূত্রপাত মাদ্রাজ হাই কোর্টের একটি নির্দেশকে কেন্দ্র করে। আদালত রাজ্য প্রশাসনকে নির্দেশ দিয়েছিল, তামিলনাড়ুর কোথাও গরু বা বাছুর জবাই করা যাবে না। শুধু বকরিদ নয়, বছরের যে কোনও সময়েই এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে বলে নির্দেশে উল্লেখ করা হয়। হাই কোর্টের এই নির্দেশের পরই তা নিয়ে আইনি ও রাজনৈতিক মহলে তীব্র বিতর্ক শুরু হয়। তামিলনাড়ু সরকার দাবি করে, আদালতের এই নির্দেশ রাজ্যে দীর্ঘদিন ধরে বলবৎ থাকা আইনি ব্যবস্থার সঙ্গে সাংঘর্ষিক। সুপ্রিম কোর্টে রাজ্য সরকারের তরফে জানানো হয়, তামিলনাড়ু অ্যানিম্যাল প্রিজারভেশন অ্যাক্ট, ১৯৫৮ অনুযায়ী নির্দিষ্ট কিছু ক্ষেত্রে গরু জবাইয়ের অনুমতি রয়েছে। আইনে বলা হয়েছে, যদি কোনও পশুর বয়স ১০ বছরের বেশি হয় এবং তা আর কৃষিকাজ, দুধ উৎপাদন বা প্রজননের উপযোগী না থাকে, তবে নির্ধারিত কর্তৃপক্ষের শংসাপত্রের ভিত্তিতে সেই পশু জবাই করা যেতে পারে। হাই কোর্টের সর্বাত্মক নিষেধাজ্ঞা এই আইনি ব্যবস্থাকেই কার্যত অকার্যকর করে দিচ্ছে বলে সরকারের দাবি।
রাজ্য সরকারের আরও বক্তব্য, যে মামলার ভিত্তিতে হাই কোর্টে শুনানি চলছিল, তার পরিধি ছিল সীমিত। কিন্তু সেই মামলার সুযোগে সমগ্র রাজ্যের জন্য গরু জবাইয়ের উপর পূর্ণ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, যা মামলার মূল বিষয়ের বাইরে গিয়ে দেওয়া নির্দেশ। এই কারণেই সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ প্রয়োজন বলে আবেদন জানানো হয়। উভয় পক্ষের বক্তব্য শোনার পর সুপ্রিম কোর্ট আপাতত হাই কোর্টের নির্দেশে স্থগিতাদেশ জারি করে। এর ফলে তামিলনাড়ুতে গরু জবাই সংক্রান্ত পূর্ববর্তী আইনি বিধানই আপাতত কার্যকর থাকবে। তবে শীর্ষ আদালত জানিয়েছে, এই অন্তর্বর্তী আদেশকে মামলার চূড়ান্ত রায় হিসেবে ধরা যাবে না। বিষয়টির আইনগত ও সাংবিধানিক দিকগুলি খতিয়ে দেখেই পরবর্তী শুনানিতে সিদ্ধান্ত নেওয়া হবে।
ভারতে গরু জবাই সংক্রান্ত আইন একেক রাজ্যে একেক রকম। কোথাও সম্পূর্ণ নিষেধাজ্ঞা রয়েছে, আবার কোথাও নির্দিষ্ট শর্তসাপেক্ষে গরু বা অন্যান্য গবাদি পশু জবাইয়ের অনুমতি দেওয়া হয়। সেই প্রেক্ষাপটে তামিলনাড়ুর বিদ্যমান আইন এবং মাদ্রাজ হাই কোর্টের নির্দেশের মধ্যে যে আইনি প্রশ্ন তৈরি হয়েছে, তার নিষ্পত্তির দিকে এখন নজর রয়েছে। সুপ্রিম কোর্টের চূড়ান্ত রায় এই বিষয়ে ভবিষ্যতের আইনি অবস্থান নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করছেন আইন বিশেষজ্ঞদের একাংশ।

Post Views: 38

Continue Reading

Previous: ধর্মতলায় জমায়েতে পুলিশি নিষেধাজ্ঞার বিরুদ্ধে হাইকোর্টের দ্বারস্থ মমতাপন্থী তৃণমূল
Next: রথযাত্রায় ৬০টি কমিটিকে ৫ লাখের অনুদান মুখ্যমন্ত্রীর, হেরিটেজ মন্দিরে ১০০০ কোটির প্যাকেজ

সম্পর্কিত গল্প

C-3.jpg

‘বাংলার উন্নতি করবে ডবল ইঞ্জিন সরকার’ ! শুভেন্দুর প্রশংসায় বিহারের বিজেপি সাংসদ সিগ্রিওয়াল

Online Desk জুলাই 13, 2026
BBBB.jpg

বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ, শেখ হাসিনা মানেই স্থিতিশীলতা ও উন্নয়নের প্রতীক

Online Desk জুলাই 13, 2026
sharadwat-mukherjee.jpg

‘চিকিৎসকদের সপ্তাহে ৯৬ ঘণ্টা কাজের কথা বলিনি’, চর্চার মাঝে ব্যাখ্যা দিলেন স্বাস্থ্যমন্ত্রী

Online Desk জুলাই 13, 2026

You may have missed

C-3.jpg

‘বাংলার উন্নতি করবে ডবল ইঞ্জিন সরকার’ ! শুভেন্দুর প্রশংসায় বিহারের বিজেপি সাংসদ সিগ্রিওয়াল

Online Desk জুলাই 13, 2026
BBBB.jpg

বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ, শেখ হাসিনা মানেই স্থিতিশীলতা ও উন্নয়নের প্রতীক

Online Desk জুলাই 13, 2026
sharadwat-mukherjee.jpg

‘চিকিৎসকদের সপ্তাহে ৯৬ ঘণ্টা কাজের কথা বলিনি’, চর্চার মাঝে ব্যাখ্যা দিলেন স্বাস্থ্যমন্ত্রী

Online Desk জুলাই 13, 2026
ed.jpg

ব্যাঙ্ক অ্যাকাউন্টের মালিকানা নিয়ে মামলার অধিকার রয়েছে মমতাপন্থী তৃণমূলের? প্রশ্ন ইডির

Online Desk জুলাই 13, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.