Skip to content
জুলাই 15, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • স্ত্রী, সন্তান-সহ ৬ জনকে গলা কেটে খুন করেছিল, ৩ দিন পর উদ্ধার তেলেঙ্গানার সেই যুবকের দেহ

স্ত্রী, সন্তান-সহ ৬ জনকে গলা কেটে খুন করেছিল, ৩ দিন পর উদ্ধার তেলেঙ্গানার সেই যুবকের দেহ

Online Desk জুলাই 14, 2026
death-f.jpg

ওঙ্কার ডেস্ক: স্ত্রী, সন্তান-সহ ছয় জনকে হত্যা করার পর বাবাকে ফোন করে তেলেঙ্গানার অভিযুক্ত যুবক বলেছিল সে আত্মহত্যা করবে। খুনের ঘটনায় তার খোঁজ চালাচ্ছিল পুলিশ। অবশেষে তেলেঙ্গানার রঙ্গারেড্ডি জেলায় তাঁর হদিশ মিলল। তবে জীবিত অবস্থায় নয়, তাকে মৃত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ।

পি রাজকুমার নামের ওই যুবক কৃষিকাজের সঙ্গে যুক্ত ছিল। তার বিরুদ্ধে পকসো আইনে মামলা ছিল। গত ১০ জুলাই রঙ্গারেড্ডি জেলায় ছয় জনকে হত্যা করেছিল সসে। নিহতদের মধ্যে ছিলেন তার স্ত্রী ও দুই সন্তান এবং নির্যাতিতা নাবালিকা ও তার পরিবারের দুজন সদস্য। ছজনকে গলা কেটে খুনের পর থেকে পলাতক ছিল অভিযুক্ত। তাকে ধরিয়ে দিতে পারলে ২ লক্ষ টাকা পুরস্কারও ঘোষণা করেছিল পুলিশ। শুধু তাই নয় তাকে ধরতে ১২টি দল গঠন করে ব্যাপক তল্লাশি অভিযান চালানো হয়েছিল। সোমবার বিকেল ৩টা নাগাদ রঙ্গারেড্ডি জেলার কোথুর মণ্ডলের পেনজারলা গ্রামের কাছে এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় বাসিন্দারা পুলিশকে খবর দেন। এরপরই পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে। ফিউচার সিটি পুলিশ কমিশনার তরুণ জোশি সাংবাদিকদের বলেন, ‘আমরা তার খোঁজ করছিলাম… ঘটনার দিন সে কী পোশাক পরেছিল এবং শারীরিক গঠন কেমন—সে সম্পর্কে আমাদের কাছে তথ্য ছিল। আমরা যাচাই করে দেখেছি এখানে পাওয়া মৃতদেহটি সেই একই ব্যক্তির অর্থাৎ রাজকুমারের।’

তিনি জানান, পুলিশ তার পকেট থেকে একটি মোবাইল ফোন, বাসের টিকিট ও ১,২৬০ টাকা নগদ উদ্ধার করেছে। তার মৃতদেহের পাশ থেকে আগাছানাশক বিষের একটি বোতল উদ্ধার হয়েছে। ওই পুলিশ কর্তা বলেন, সম্ভবত রাজকুমার আগাছানাশক বিষ পান করেছিল। ময়নাতদন্তের জন্য দেহটি পাঠানো হবে।

Post Views: 40

Continue Reading

Previous: অযোধ্যা, বদ্রীনাথের পর গুজরাতের অম্বাজি মন্দির, দানপাত্রর টাকা চুরির অভিযোগ
Next: রাওয়ালাকোটে ৬ বেসামরিক নাগরিককে গুলি করে হত্যা পাক বাহিনীর

সম্পর্কিত গল্প

Natcho.jpg

ডিফেন্স ভরসা জোগাতে ইস্টবেঙ্গলের ন্যাচো

Online Desk জুলাই 14, 2026
hemant-biswa-sharma.png

বিগত দুই বছরে কতজনকে বাংলাদেশে পাঠিয়েছে অসম সরকার; বিস্তারিত জনাল মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা

Online Desk জুলাই 14, 2026
Untitled.png

হোয়াট্‌সঅ্যাপ চ্যাটে খোয়া গেল বৃদ্ধের কোটি টাকা!

Online Desk জুলাই 14, 2026

You may have missed

Natcho.jpg

ডিফেন্স ভরসা জোগাতে ইস্টবেঙ্গলের ন্যাচো

Online Desk জুলাই 14, 2026
hemant-biswa-sharma.png

বিগত দুই বছরে কতজনকে বাংলাদেশে পাঠিয়েছে অসম সরকার; বিস্তারিত জনাল মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা

Online Desk জুলাই 14, 2026
Untitled.png

হোয়াট্‌সঅ্যাপ চ্যাটে খোয়া গেল বৃদ্ধের কোটি টাকা!

Online Desk জুলাই 14, 2026
sexual-harrassment.png

ফের বারুইপুরে ধর্ষণের চেষ্টা; ঘর ভাড়া নিতে গিয়ে পাকড়াও স্থানীয়দের হাতে

Online Desk জুলাই 14, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.