Skip to content
আগস্ট 26, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • সুদীপ-কাকলিদের দলবদল নিয়ে সুপ্রিম কোর্টে গিয়েছিলেন অভিষেক, বেসুরো সাংসদদের নোটিস দিল শীর্ষ আদালত

সুদীপ-কাকলিদের দলবদল নিয়ে সুপ্রিম কোর্টে গিয়েছিলেন অভিষেক, বেসুরো সাংসদদের নোটিস দিল শীর্ষ আদালত

Online Desk আগস্ট 25, 2026
supreme-1280.jpg

ওঙ্কার ডেস্ক: ছাব্বিশের বিধানসভা নির্বাচনে রাজ্যে তৃণমূল কংগ্রেসের ভরাডুবির পর দল ছেড়েছিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, কাকলি ঘোষদস্তিদার-সহ ২০ জন সাংসদ। এনসিপিআই নামের এক অখ্যাত দলে যোগ দিয়েছেন তাঁরা। বিষয়টি নিয়ে সুপ্রিম কোর্টে গিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেকের দায়ের করা সেই মামলার প্রেক্ষিতে এনসিপিআই-এর ২০ সাংসদকেই নোটিস দিল শীর্ষ আদালত। তাঁদের প্রত্যেককেই নিজেদের বক্তব্য জানাতে বলা হয়েছে আদালতে।

ঠিক কী নিয়ে মামলা? ডায়মন্ডহারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় সর্বোচ্চ আদালতে আর্জি জানিয়েছিলেন, ২০ জন বেসুরো তৃণমূল সাংসদ যাঁরা এনসিপিআই-তে যোগ দিয়েছেন, তাঁদের সাংসদপদ খারিজ করা হোক। লোকসভার স্পিকার ওম বিড়লার কাছে দাখিল করা এই সংক্রান্ত আবেদনের নিষ্পত্তিতে দেরি হচ্ছে, এই অভিযোগ তুলে সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ চেয়েছিলেন তিনি। মঙ্গলবার প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি ভি মোহনের বেঞ্চে মামলাটির শুনানি হয়। আগামী দু সপ্তাহ পর মামলাটির শুনানি।

উল্লেখ্য, অভিষেকের আদালতে যাওয়া নিয়ে আগে কটাক্ষ করেছিলেন কাকলি ঘোষদস্তিদার। বারাসতের সাংসদ বলেন, ‘লোকসভার বিষয়ে স্পিকারই সিদ্ধান্ত নেওয়ার অধিকারী। অন্য কেউ তাতে হস্তক্ষেপ করতে পারেন না। যিনি এ সব বলছেন, তাঁর সংসদীয় রাজনীতি সম্পর্কে জ্ঞান কম।’ অভিষেকের দাবি, সাংসদেরা নির্দিষ্ট দলের প্রতীকে নির্বাচিত হয়ে এখন অন্য একটি রাজনৈতিক দল গঠন করা বেআইনি। তাই দলত্যাগ বিরোধী আইন প্রযোজ্য হওয়া উচিত তাঁদের বিরুদ্ধে।

Post Views: 37

Continue Reading

Previous: যন্তর মন্তরের ঘটনা থেকে শিক্ষা: বিক্ষোভ নিয়ে দিল্লি পুলিশের ১০ নির্দেশিকা
Next: অরুণাচলে শিশু পাচার চক্রের হদিশ, উদ্ধার ৩ বছরের শিশু-সহ ১৯ জন

সম্পর্কিত গল্প

Emami.jpg

ইমামির সরলে নতুন ইনভেস্টর কে তা নিয়েই সংশয়

Online Desk আগস্ট 25, 2026
amit-shah-1280.jpg

মালয়েশিয়া থেকে দেশে ফেরানো হল বামবিহা গ্যাংয়ের তিন গ্যাংস্টারকে, জানালেন শাহ

Online Desk আগস্ট 25, 2026
virus-sized.jpg

দিল্লিতে সোয়াইন ফ্লু আক্রান্ত পেরোল ২৩০০, জরুরি বৈঠকে মুখ্যমন্ত্রী

Online Desk আগস্ট 25, 2026

You may have missed

Emami.jpg

ইমামির সরলে নতুন ইনভেস্টর কে তা নিয়েই সংশয়

Online Desk আগস্ট 25, 2026
amit-shah-1280.jpg

মালয়েশিয়া থেকে দেশে ফেরানো হল বামবিহা গ্যাংয়ের তিন গ্যাংস্টারকে, জানালেন শাহ

Online Desk আগস্ট 25, 2026
virus-sized.jpg

দিল্লিতে সোয়াইন ফ্লু আক্রান্ত পেরোল ২৩০০, জরুরি বৈঠকে মুখ্যমন্ত্রী

Online Desk আগস্ট 25, 2026
child-traficking.jpg

অরুণাচলে শিশু পাচার চক্রের হদিশ, উদ্ধার ৩ বছরের শিশু-সহ ১৯ জন

Online Desk আগস্ট 25, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.