Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • নজরে পাঁচ রাজ্যের ভোট, কেন্দ্রীয় বাজেটকে রাজনৈতিক অস্ত্র হিসাবেই কি ব্যবহার করা হবে! বঙ্গের ঝুলিতে কী?

নজরে পাঁচ রাজ্যের ভোট, কেন্দ্রীয় বাজেটকে রাজনৈতিক অস্ত্র হিসাবেই কি ব্যবহার করা হবে! বঙ্গের ঝুলিতে কী?

Online Desk ফেব্রুয়ারি 1, 2026
nirmala.jpg

ওঙ্কার ডেস্কঃ পাঁচ রাজ্যে ভোট। সেই আবহেই রবিবার সংসদে পেশ হতে চলেছে ২০২৬-২৭ অর্থবর্ষের কেন্দ্রীয় বাজেট।দেশের অর্থনীতির থেকে বাজেটকে কী রাজনৈতিক অস্ত্র হিসেবেই ব্যবহার করা হবে! ঠিক যেমন গত বাজেটে বিহারের জন্য একাধিক বড় ঘোষণায় রাজনৈতিক মহলে আলোড়ন তৈরি হয়েছিল। এবারও কি তেমন কিছু হতে চলেছে!
রবিবার সকাল এগারোটায় বাজেট পেশ করবেন নির্মলা। ৭৫ বছরের বাজেট-রেওয়াজ ভেঙে ভারতের দীর্ঘমেয়াদি অর্থনৈতিক ভবিষ্যতের স্পষ্ট রূপরেখা তুলে ধরতে পারেন তিনি।
চলতি বছরেই বাংলা, অসম, তামিলনাডু, কেরল, পুদুচেরিতে বিধানসভা নির্বাচন। প্রশ্ন উঠছে, গতবারের বিহারের মতো এবারেও কি আরেক বিজেপি শাসিত রাজ্য অসমকে বিশেষ গুরুত্ব দেওয়া হবে? নাকি বিধানসভা নির্বাচনের আগে বাংলাকেও খুশি করার চেষ্টা করবে মোদি সরকার? অন্যদিকে দক্ষিণেও ভোট, সেক্ষেত্রে দক্ষিণের রাজ্যগুলির উপর নজর আছে বিজেপির।
সুত্রের খবর, বাজেটে বাংলার জন্য বড় কিছু ঘোষণা হওয়ার সম্ভাবনা ক্ষীণ। তবে উত্তরবঙ্গে এইমস তৈরির ঘোষণার সম্ভাবনা রয়েছে। কারণ, আসন্ন বিধানসভা ভোটের আগে বাজেটে যদি বাংলাকে একেবারেই বঞ্চিত করা হয়, তাহলে পদ্মশিবিরের রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগে সিলমোহর পড়বে। সেক্ষেত্রে কেন্দ্রীয় বাজেটে অর্থমন্ত্রী কী দাওয়াই দেন এখন সেটাই দেখার।
এবারের বাজেটের লক্ষ্য স্পষ্ট-মধ্যবিত্ত ও তরুণ ভোটারদের সামাল দেওয়া। মূল্যবৃদ্ধি, বেকারত্ব আর আয়করের বোঝায় নাজেহাল সাধারণ মানুষ করছাড়ের দিকে তাকিয়ে। তাই আয়কর কাঠামোয় কিছু ছাড় দেওয়া হতে পারে বলে জল্পনা রয়েছে। কিন্তু তা বাস্তবে স্বস্তি দেবে কিনা, তার প্রশ্ন থেকেই যাচ্ছে।

Post Views: 82

Continue Reading

Previous: ‘আপনার থেকে কমিউনিস্টরা ভাল ছিল’, শিলিগুড়ি থেকে মমতাকে শাহি তোপ
Next: মাঘ মাস শেষে রাজ্যে বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস!

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.