Skip to content
জুলাই 28, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ফের কি আসতে চলেছে করোনার স্মৃতি! আসতে চলেছে শিগেলা ব্যাক্টেরিয়া

ফের কি আসতে চলেছে করোনার স্মৃতি! আসতে চলেছে শিগেলা ব্যাক্টেরিয়া

Online Desk জুন 10, 2026
Untitled.png

ওঙ্কার ডেস্ক: ৫ বছর আগের করোনার স্মৃতি ফের কি ফিরে আস্তে চলেছে? কোঝিকোড়ে চার বছরের এক শিশুকন্যার মৃত্যুর পরেই চূড়ান্ত সতর্কতা জারি করেছে রাজ্য স্বাস্থ্য দফতর। তদের রিপোর্ট অনুযায়ী, শিগেলা এক প্রকারের ব্যাক্টেরিয়া, যা সংক্রমণ ঘটাচ্ছে। কেরলের নানা জেলায় আক্রান্তের সংখ্যা বেড়ে চলেছে। বিশেষ করে ওয়েনাড়ের একটি স্কুলে বহু শিশুর মধ্যে পেটের রোগ ও বমির উপসর্গ দেখা দিয়েছে। সেটি শিগেলা ব্যাক্টেরিয়ার সংক্রমণের কারণেই ঘটেছে বলে আশঙ্কা করা হচ্ছে। বিশেষজ্ঞদের মতে দূষিত জল ও অস্বাস্থ্যকর খাবার থেকে ছড়ায় শিগেলা ব্যাক্টেরিয়া। আর পাঁচটা ব্যাক্টেরিয়ার থেকে এর চরিত্র আলাদা। এরা শরীরে ঢুকলে সরাসরি পরিপাকতন্ত্রকে আক্রমণ করে। সেখানে বিভাজিত হয়ে সংখ্যায় বাড়তে থাকে। শিগেলা ব্যাক্টেরিয়ার সংক্রমণে যে ধরনের রোগ হয়, তাকে বলে শিগেলোসিস। এর একটি লক্ষণ হল রক্ত আমাশয়। এটি এতটাই ভয়াবহ হয়ে উঠতে পারে যে, রোগীর প্রাণসংশয়ও হতে পারে। আক্রান্তের শরীর থেকে এই ব্যাক্টেরিয়া দ্রুত ছড়িয়ে পড়তে পারে। করোনাভাইরাস যেমন থুতু-লালার মাধ্যমে ছড়ায়, শিগেলা তেমনই আক্রান্তের মল-মূত্র থেকে ছড়াতে পারে। তা ছাড়া সংক্রমিতের লালার মাধ্যমেও সুস্থ মানুষের শরীরে খুব তাড়াতাড়ি সেঁধিয়ে যেতে পারে এই ব্যাক্টেরিয়া। জানা গিয়েছে করোনার মত সিগেলার রোগ সংক্রমণের মাত্রা করোনার তুলনায় অঙ্কে গুন বেশি। প্রধানত দুষিত জলের মাধ্যমে এই রোগ সঙ্ক্রামিত হয়। এই রোগের বাহক প্রথমে রোগীর দেহে পাকস্থলীতে গিয়ে বাসা বাঁধে। এরপর সেই রোগের বাহক তার বংশবিস্তার করে। শিগেলা শরীরে ঢুকলে ১ থেকে ৩ দিনের মধ্যে সংক্রমণ ঘটাতে শুরু করে। ঘন ঘন কাঁপুনি দিয়ে জ্বর আসে রোগীর। সঙ্গে পেটে যন্ত্রণা, বমি, ডায়েরিয়ার লক্ষণ দেখা দেয়। মলের সঙ্গে রক্ত ও মিউকাস বার হতে শুরু করে। শরীর থেকে অতিরিক্ত জল ও লবণ বেরিয়ে গিয়ে তীব্র জলশূন্যতা হয়। মাথা ঘোরা, প্রচণ্ড দুর্বলতা, এমনকি কিছু ক্ষেত্রে শ্বাসের সমস্যাও দেখা দিতে পারে।
ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর) জানিয়েছে, মরসুম বদলের সময়ে সাধারণ ডায়েরিয়া বেশি দেখা গেলেও শিগেলোসিস কমই হয়। তবে ইদানীংকালে রোগটির প্রকোপ বেড়েছে। অপরিচ্ছন্ন পরিবেশে থাকলেও রোগটি হতে পারে। বাসি খাবার, রাস্তার কাটা ফল, শরবত, দূষিত জল এবং পচা খাবার থেকে সংক্রমণ বেশি ছড়াচ্ছে। এখনকার ছেলেমেয়েরা প্রক্রিয়াজাত খাবার বেশি খেতে অভ্যস্ত। সেগুলি তৈরির সময়ে পরিচ্ছন্নতার বিধি মানা হয় না অনেক জায়গাতেই। তা ছাড়া মাছ বা মাংস যে ধরনের রাসায়নিক দিয়ে সংরক্ষণ করে রাখা হয়, সেগুলি থেকেও ব্যাক্টেরিয়ার সংক্রমণ ঘটতে পারে। রাস্তায় বিক্রি হওয়া কোনও খাবারই সুরক্ষিত নয়। তাই সতর্ক থাকার পরামর্শই দিয়েছেন চিকিৎসকেরা।

Post Views: 75

Continue Reading

Previous: সনিয়-মমতা বৈঠকের পর, দিল্লিতে রাহুল গান্ধীর সঙ্গে সাক্ষাৎ অভিষেকের
Next: মেসি বিতর্কে আপাতত গ্রেফতারি নয়, অরূপ বিশ্বাসকে শর্তসাপেক্ষ সুরক্ষা হাই কোর্টের

সম্পর্কিত গল্প

tgpoht.png

নদিয়ায় বড়সড় অভিযান, উদ্ধার ৯০০ লিটার মদ ও ১৫ কেজি গাঁজা, গ্রেপ্তার ২

Online Desk জুলাই 27, 2026
Baibhab.jpg

সবে তো শুরু ! ১৫ বছরেই সিরিজ সেরা হয়ে জানালেন বৈভব

Online Desk জুলাই 27, 2026
202607273880189.jpeg

ত্রিপুরা-মিজোরাম সীমান্ত বিরোধ মেটাতে আগামী সপ্তাহে আগরতলায় বৈঠক, পরে মুখ্যমন্ত্রীদের আলোচনা

Online Desk জুলাই 27, 2026

You may have missed

tgpoht.png

নদিয়ায় বড়সড় অভিযান, উদ্ধার ৯০০ লিটার মদ ও ১৫ কেজি গাঁজা, গ্রেপ্তার ২

Online Desk জুলাই 27, 2026
Baibhab.jpg

সবে তো শুরু ! ১৫ বছরেই সিরিজ সেরা হয়ে জানালেন বৈভব

Online Desk জুলাই 27, 2026
202607273880189.jpeg

ত্রিপুরা-মিজোরাম সীমান্ত বিরোধ মেটাতে আগামী সপ্তাহে আগরতলায় বৈঠক, পরে মুখ্যমন্ত্রীদের আলোচনা

Online Desk জুলাই 27, 2026
202607273880049.jpg

মুখ্যমন্ত্রীর সঙ্গে একই মঞ্চে বসেছিলেন, তিন দিনের মাথায় দশম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা

Online Desk জুলাই 27, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.