Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • পশ্চিমবঙ্গের মতো উত্তরপ্রদেশেও স্বশরীরে হাজিরায় ছাড়

পশ্চিমবঙ্গের মতো উত্তরপ্রদেশেও স্বশরীরে হাজিরায় ছাড়

Online Desk জানুয়ারি 24, 2026
election-commission-ofc-oXfanWFVq02i-768x432.png

ওঙ্কার ডেস্ক: পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যে নিয়ম মেনে চলার জন্য নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট তা উত্তরপ্রদেশেও চালু করল নির্বাচন কমিশন। ওই রাজ্যে এখন থেকে কোনও ভোটারের বদলে তার মনোনীত প্রতিনিধি কমিশনের শুনানিতে হাজিরা দিতে পারবে। উত্তরপ্রদেশের মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও)-এর তরফে এ বিষয়ে নির্দেশিকা জারি করা হয়েছে।

নির্দেশিকায় বলা হয়েছে ভোটার যদি কাউকে অনুমোদন দেন শুনানিতে হাজিরার জন্য তবে তিনি সংশ্লিষ্ট ভোটারের বদলে কমিশনের কাছে হাজিরা দিতে পারবেন। ফলে ভোটারদের সশরীরে হাজিরা দেওয়া বাধ্যতামূলক নয়। উল্লেখ্য, ভোটার তালিকায় স্পেশাল ইনটেনসিভ রিভিশন প্রক্রিয়ায় পশ্চিমবঙ্গের ক্ষেত্রে নির্বাচন কমিশনকে আগেই এই নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। সর্বোচ্চ আদালত স্পষ্ট জানিয়েছে, কোনও ভোটার চাইলে প্রতিনিধির মাধ্যমে নথি জমা দিতে পারবেন। শুধু তাই নয় এই প্রতিনিধি কোনও রাজনৈতিক দলের বুথ লেভেল এজেন্ট (বিএলএ)-ও হতে পারেন। তবে এমন ক্ষেত্রে সেই প্রতিনিধির কাছে স্বাক্ষর বা আঙুলের ছাপযুক্ত একটি অনুমতিপত্র থাকতে হবে।

উত্তরপ্রদেশের মুখ্য নির্বাচনী আধিকারিক নবদীপ রিনওয়া শুক্রবার জানিয়েছেন, অনেকে সমস্যার কারণে সশরীরে হাজিরা দিতে পারছেন না। তাদের কথা মাথায় রেখে শুনানি-প্রক্রিয়ায় ছাড় দেওয়া হচ্ছে। পশ্চিমবঙ্গের মামলার ক্ষেত্রে সুপ্রিম কোর্ট নির্দেশে বলেছিল, কোনও ভোটার যদি চায়, তবে বিএলএ-কেও নিজের প্রতিনিধি হিসেবে মনোনীত করতে পারেন।

Post Views: 102

Continue Reading

Previous: মালাবদল-সাতপাক-সিঁদুরে সম্পন্ন হল মধুমিতা-দেবমাল্যর বিয়ে, সাবেকি সাজে ধরা দিলেন বর-কনে
Next: ক্যাটের কাছে পরবর্তী ডিজিপি পদের জন্য ১০ জনের নাম পাঠালো নবান্ন

সম্পর্কিত গল্প

20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
20251025_210859.jpg

প্রাক্তন স্ত্রীর জন্য উপহার কিনতে ২.৫ লক্ষ টাকা চুরি করে বন্ধুকে খুন, অবশেষে গ্রেফতার

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.