Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ফরিদাবাদে চলন্ত গাড়িতে ২ ঘন্টা ধরে মহিলাকে গণধর্ষণ, রাস্তায় ফেলে পালাল অভিযুক্তরা

ফরিদাবাদে চলন্ত গাড়িতে ২ ঘন্টা ধরে মহিলাকে গণধর্ষণ, রাস্তায় ফেলে পালাল অভিযুক্তরা

Online Desk ডিসেম্বর 31, 2025
police-d.jpg

ওঙ্কার ডেস্ক: গন্তব্যে পৌঁছে দেওয়ার নাম করে গাড়িতে তুলে এক মহিলাকে দু ঘন্টা ধরে গণধর্ষণ। হাড়হিম করা এই ঘটনা ঘটেছে ফরিদাবাদে। ২৮ বছর বয়সী নির্যাতিতা মহিলাকে চলন্ত গাড়িতে ধর্ষণ করার পর তাঁকে রাস্তায় ফেলে পালিয়ে যায় দুই অভিযুক্ত। সোমবার ও মঙ্গলবারের মাঝামাঝি রাতে এই ঘটনাটি ঘটেছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, নির্যাতিতা বিবাহিত। রাতে বাড়ি যাওয়ার জন্য গাড়ির জন্য অপেক্ষা করছিলেন। সেই সময় একটি গাড়ি এসে তাঁর কাছে থামে। গা|ড়ির ভিতর থেকে যুবক তাঁকে বাড়ি পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে গাড়িতে তোলে। এর পর গাড়িটি গুরগাঁও রোডের দিকে যায়। তদন্তে জানা গিয়েছে, প্রায় আড়াই ঘন্টা ধরে ওই মহিলা গাড়িতে ছিলেন। সেখানে অভিযুক্তরা তাঁকে ধর্ষণ করে। নির্যাতিতা বাধা দিলেও অভিযুক্তরা থামেনি। শুধু তাই নয় ওই মহিলাকে তারা হুমকি দেয় বলেও অভিযোগ। জানা গিয়েছে, রাত ৩টে নাগাদ এসজিএম নগরের রাজা চকের কাছে মহিলাকে চলন্ত গাড়ি থেকে ফেলে দেয় অভিযুক্তরা। মহিলার মুখে গুরুতর আঘাত হয় এবং প্রচুর রক্তক্ষরণ হয়।

নির্যাতিতাকে ফোন করে ঘটনাটি জানতে পারেন তাঁর বোজন। পরে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে গুরুতর জখম অবস্থায় মহিলাকে হাসপাতালে নিয়ে যায়। তাঁর মুখে ১০ থেকে ১২টি সেলাই করেছেন চিকিৎসকরা। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, নির্যাতিতার অবস্থা স্থিতিশীল। তিনি ট্রমার মধ্যে রয়েছেন। যদিও তাঁর বয়ান এখনও রেকর্ড করা হয়নি। নির্যাতিতার বোন অভিযোগ করেছেন, ঘটনার একদিন আগে রাত ৮.৩০ নাগাদ ওই মহিলা তাঁকে ফোন করেছিলেন। তিনি জানিয়েছিলেন মায়ের সঙ্গে ঝগড়া হওয়ার কারণে তিনি তাঁর বন্ধুর বাড়িতে যাচ্ছেন। তবে তিন ঘন্টার মধ্যে তিনি বাড়ি ফিরে আসবেন। জানা গিয়েছে, নির্যাতিতা মহিলা বিবাহিত। তাঁর তিন সন্তান রয়েছে। পারিবারিক ঝামেলার কারণে তিনি স্বামীর সঙ্গে থাকেন না। তবে অভিযোগ পাওয়ার পর দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। সেই সঙ্গে গাড়িটিও বাজেয়াপ্ত করেছেন তদন্তকারীরা।

Post Views: 135

Continue Reading

Previous: শাহের সঙ্গে বৈঠকে উপস্থিত দিলীপ, বাংলায় ফের বিজেপির শিকড় মজবুত করতে দিলীপে ভরসা!
Next: ফেব্রুয়ারিতেই মালাবদলের সিদ্ধান্ত রশ্মিকা-বিজয়ের!! কোথায় বসবে বিয়ের আসর?

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.