Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ফেব্রুয়ারিতেই মালাবদলের সিদ্ধান্ত রশ্মিকা-বিজয়ের!! কোথায় বসবে বিয়ের আসর?

ফেব্রুয়ারিতেই মালাবদলের সিদ্ধান্ত রশ্মিকা-বিজয়ের!! কোথায় বসবে বিয়ের আসর?

Online Desk ডিসেম্বর 31, 2025
tyh.png

ওঙ্কার ডেস্ক: দক্ষিণী সিনেমা জগতে অনেকদিন ধরেই কানাঘুষো এক প্রেমকাহিনি ঘিরে, কিন্তু যা ধরা দেয় না। রশ্মিকা মন্দনা আর বিজয় দেবেরকোন্ডা। তাঁদের নাম একসঙ্গে উচ্চারিত হলেই ভক্তদের কৌতূহল, গুঞ্জন, উত্তেজনা দেখা যায়। চলতি বছরের অক্টোবরে সেই গুঞ্জনে যেন উস্কে ওঠে, যখন তাঁদের বাগদানের খবর ছড়িয়ে পড়ে চারদিকে। যদিও সেই সময়ও, দু’জনের কেউই প্রকাশ্যে কোনও মন্তব্য করেননি। নীরবতাই যেন তাঁদের সম্পর্কের সবচেয়ে জোরালো ভাষা।
অন্যদিকে, রশ্মিকার আঙুলে একাধিকবার ধরা পড়েছে ঝকঝকে আংটি। কিন্তু প্রশ্নের উত্তর অধরা। কোনও আনুষ্ঠানিক বিবৃতি নয়, কোনও ঘোষণা নয়। তবে এবার ইন্ডাস্ট্রির অন্দরমহলে কান পাতলে শোনা যাচ্ছে, খুব শিগগিরই জীবনের নতুন অধ্যায় শুরু করতে চলেছেন এই দুই তারকা। আরও শোনা যাচ্ছে, আগামী ২৬ ফেব্রুয়ারি তাঁদের চার হাত এক হবে, সাতপাকে বাঁধা পড়বেন তাঁরা। ফেব্রুয়ারি—ভালোবাসার মাস, সেই সময়টাই নাকি বেছে নিয়েছেন তাঁরা। সেই মাসেই যদি জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্ত, তাহলে তা যেন প্রেমের জন্যই এক নিখুঁত মুহূর্ত।
পাশাপাশি, এই বিশেষ দিনের জন্য নাকি বেছে নেওয়া হয়েছে রাজকীয় এক পরিবেশ। গুঞ্জন, রাজস্থানের উদয়পুরে এক ঐতিহ্যবাহী প্যালেসেই বসবে বিয়ের আসর। জাঁকজমকহীন খুবই ঘরোয়া আয়োজন। যেমনটা তাঁদের বাগদানের ক্ষেত্রেও শোনা গিয়েছিল। পরিবার আর অল্প কয়েকজন ঘনিষ্ঠ বন্ধুকে নিয়ে নাকি এই পরিণয়ের অনুষ্ঠান সম্পন্ন করার ইচ্ছে তাঁদের। কিন্তু সব থকে অবাক করা বিষয়, রশ্মিকা ও বিজয় আজও তাঁদের সম্পর্ক নিয়ে প্রকাশ্যে একটিও স্পষ্ট বাক্য বলেননি। অথচ কিছুদিন আগে রশ্মিকার ছবি ‘দ্য গার্লফ্রেন্ড’-এর সাফল্য উদযাপনের এক পার্টিতে, বিজয়কে রশ্মিকার হাতে চুমু খেতে দেখা যায়। সেই মুহূর্ত ক্যামেরাবন্দি হতেই ভাইরাল হয়ে যায় সমাজমাধ্যমে।
এখন প্রশ্ন একটাই, তবে কি এই ফেব্রুয়ারিতেই গাঁটছড়া বাঁধবেন তারকাজুগল, ফেব্রুয়ারির হালকা শীতে, উদয়পুরের বিয়ের আসরে দুই তারকার দীর্ঘদিনের চুপিসারে ভালোবাসার পূর্ণতার সাক্ষী হবেন তাঁদের অনুরাগীরা। মৌনতাই কি সম্মতির লক্ষণ? রশ্মিকা আর বিজয়ের গল্প কি সেদিকেই মোড় নেবে। এখন শুরু অপেক্ষা ফেব্রুয়ারি মাসের…।

Post Views: 351

Continue Reading

Previous: ফরিদাবাদে চলন্ত গাড়িতে ২ ঘন্টা ধরে মহিলাকে গণধর্ষণ, রাস্তায় ফেলে পালাল অভিযুক্তরা
Next: ইন্দোরে পুরসভার জল খেয়ে মৃত্যু সাত জনের; পেট খারাপ নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন শতাধিক

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
jitendra-singh.jpg

‘যেখানে চাইবেন, সেখানে আলোচনা হবে’, বিক্ষোভ তীব্র হতে চাপের মুখে সুর নরম সরকারের

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.