Skip to content
জুলাই 25, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ‘শ্রমিক অধিকারের সঙ্গে আপস নয়’, তবে আইন লঙ্ঘনে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি যোগীর

‘শ্রমিক অধিকারের সঙ্গে আপস নয়’, তবে আইন লঙ্ঘনে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি যোগীর

Online Desk এপ্রিল 16, 2026
yogi-adityanath.jpg

ওঙ্কার ডেস্ক: মজুরি বাড়ানো এবং উপযুক্ত কর্ম পরিবেশের দাবিতে বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছিল উত্তরপ্রদেশের গৌতম বুদ্ধ নগর। যারা আইন লঙ্ঘন করেছে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন সে রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। সেই সঙ্গে তিনি বলেছেন, শ্রমিকদের অধিকারের সঙ্গে কোনও আপস করা হবে না।

প্রশাসনিক কর্তাদের সঙ্গে এক ভিডিও কনফারেন্স করেন যোগী আদিত্যনাথ। সেখানে তিনি নির্দেশ দেন, প্রত্যেক শ্রমিক যেন মর্যাদাপূর্ণ কাজের পরিবেশ, সময়মতো সম্পূর্ণ মজুরি এবং সমস্ত বিধি সম্মত সুবিধা পান, তা নিশ্চিত করতে হয়। গৌতম বুদ্ধ নগরে শ্রমিকদের বিক্ষোভ প্রসঙ্গে আদিত্যনাথ নির্দেশ দেন, যারা অশান্তিতে উস্কানি দিচ্ছে শ্রমিক নয় এমন ব্যক্তিদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। প্রয়োজনে তাদের ছবি জনসমক্ষে প্রকাশ করার কথা বলেছেন তিনি। শ্রমিকদের উস্কানি দেওয়া, গুজব ছড়ানো বা ভুল তথ্য প্রচারে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নেওয়ার কথা বলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন, সমাজ মাধ্যমগুলিতে ক্রমাগত নজরদারি চালানোর। মিথ্যা তথ্য বা অপপ্রচার করছে যারা তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার আদেশ দিয়েছেন তিনি।

উল্লেখ্য, সোমবার নয়ডায় শ্রমিকরা বেতন-বৃদ্ধি সহ একাধিক দাবিকে সামনে রেখে বিক্ষোভে সামিল হয়েছিলেন। বিক্ষোভের জেরে পুরো শহর অচল হয়ে গিয়েছিল। রাস্তায় নেমেছিলেন ৪০ থেকে ৪৫ হাজারেরও বেশি শ্রমিক। সেক্টর ৬২, ফেজ ২, সেক্টর ৬৩, সেক্টর ৮৪ এবং গ্রেটার নয়ডার বেশ কিছু জায়গায় বিক্ষোভ হয়। উত্তরপ্রদেশের সঙ্গে দিল্লির সংযোগকারী মূল রাস্তাগুলি অবরুদ্ধ হয়ে যায়।

Post Views: 116

Continue Reading

Previous: মহিলা সংরক্ষণ বিল সংসদে পেশ হওয়ার আগে ‘ঐতিহাসিক’ বার্তা প্রধানমন্ত্রীর
Next: ট্রাম্পের শর্তে রাজি হয়ে কি হরমুজ খুলছে ইরান; দাবি রিপোর্টের

সম্পর্কিত গল্প

cjp-fr.jpg

আন্দোলন তুলে মোদীতেই আস্থা সিজেপির

Online Desk জুলাই 25, 2026
rahul-2.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের পর বিষয়টিকে প্রতীকী বলে মন্তব্য রাহুলের, মোদীর ক্ষমা চাওয়ার দাবি বিরোধী দলনেতার

Online Desk জুলাই 25, 2026
wngchuk-sonam.jpg

‘গণতন্ত্রের জয়’, ধর্মেন্দ্রর পদত্যাগের পর প্রতিক্রিয়া সোনম ওয়াংচুকের

Online Desk জুলাই 25, 2026

You may have missed

cjp-fr.jpg

আন্দোলন তুলে মোদীতেই আস্থা সিজেপির

Online Desk জুলাই 25, 2026
rahul-2.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের পর বিষয়টিকে প্রতীকী বলে মন্তব্য রাহুলের, মোদীর ক্ষমা চাওয়ার দাবি বিরোধী দলনেতার

Online Desk জুলাই 25, 2026
wngchuk-sonam.jpg

‘গণতন্ত্রের জয়’, ধর্মেন্দ্রর পদত্যাগের পর প্রতিক্রিয়া সোনম ওয়াংচুকের

Online Desk জুলাই 25, 2026
dilip-ghosh.jpg

প্রধান ও উপপ্রধান ১৫ দিনের বেশি অনুপস্থিত থাকলে দায়িত্ব পাবে প্রশাসক, আনা হচ্ছে বিল

Online Desk জুলাই 25, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.