Skip to content
জুলাই 25, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • মহিলা সংরক্ষণ বিল সংসদে পেশ হওয়ার আগে ‘ঐতিহাসিক’ বার্তা প্রধানমন্ত্রীর

মহিলা সংরক্ষণ বিল সংসদে পেশ হওয়ার আগে ‘ঐতিহাসিক’ বার্তা প্রধানমন্ত্রীর

Online Desk এপ্রিল 16, 2026
modi-df.jpg

ওঙ্কার ডেস্ক: মহিলা সংরক্ষণ বিল বৃহস্পতিবার সংসদে পেশ হতে চলেছে। তার আগে এই বিল নিয়ে সমাজ মাধ্যমে তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নারী ক্ষমতায়নে এই বিল ঐতিহাসিক পদক্ষেপ হতে চলেছে বলে জানান দেশের প্রশাসনিক প্রধান।

বৃহস্পতিবার সকালে নিজের সমাজ মাধ্যমে মোদী লেখেন, ‘সংসদের বিশেষ অধিবেশনে ভারত নারী ক্ষমতায়নের পথে এক ঐতিহাসিক পদক্ষেপ করতে প্রস্তুত। মা এবং বোনেদের সম্মান জানালেই দেশকে সম্মান জানানো হয়। এই ভাবনাকে পাথেয় করেই আমরা দৃঢ়সংকল্প করে এই পথে এগিয়ে চলেছি।’ উল্লেখ্য, বাজেট অধিবেশনের বর্ধিত অংশ হিসেবে বিশেষ অধিবেশন ডেকেছে মোদী সরকার। বৃহস্পতিবার থেকে সংসদে শুরু হওয়া এই অধিবেশন চলবে তিনি দিন। এই সময়পর্বে কেন্দ্রীয় সরকারের পরিকল্পনা তিনটি বিল সংসদে পাশ করিয়ে নেওয়া। যার মধ্যে একটি রয়েছে লোকসভার আসন পুনর্বিন্যাস সংক্রান্ত বিল। যেটি পাশ হলে লোকসভার আসন সংখ্যা ৫৪৩টি থেকে বেড়ে ৮৫০ হবে। বিরোধীরা মূলত এই বিল নিয়ে সরব। দক্ষিণ ভারত-সহ যে রাজ্যগুলিতে জনসংখ্যা কম সেই রাজ্যগুলির রাজনৈতিক প্রতিনিধিত্ব খর্ব হবে এই বিলের মাধ্যমে, এমনটাই অভিযোগ করেছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন। মোদী সরকারের বিরুদ্ধে সরাসরি সংঘাতে গিয়েছেন তিনি। বৃহস্পতিবার কালা দিবস পালনের ডাক দিয়েছেন রাজ্য জুড়ে। এদিন বিলের কপিও পুড়িয়েছেন।

মহিলা সংরক্ষণের জন্য ১৩১তম সংবিধান সংশোধনী বিল ছাড়াও লোকসভার সাংসদ সংখ্যা বাড়িয়ে ৮৫০ করার জন্য আসন পুনর্বিন্যাস বিল এবং কেন্দ্রশাসিত অঞ্চল আইন সংশোধনী বিল আনতে চলেছে কেন্দ্র। আসন পুনর্বিন্যাস বিলের বিরোধিতায় সরব হয়েছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। সমাজমাধ্যমে তিনি লিখেছেন, ‘‘বিজেপির একটি বিপজ্জনক পরিকল্পনা হল— ২০২৯ সালের নির্বাচনের জন্য সব লোকসভা আসন নিজেদের সুবিধামতো জালিয়াতি করা।’’

Post Views: 126

Continue Reading

Previous: স্কুলে এলোপাথাড়ি গুলি অষ্টম শ্রেণীর ছাত্রের; ৪ জনকে মারার পর নিজেই আত্মঘাতী
Next: ‘শ্রমিক অধিকারের সঙ্গে আপস নয়’, তবে আইন লঙ্ঘনে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি যোগীর

সম্পর্কিত গল্প

cjp-fr.jpg

আন্দোলন তুলে মোদীতেই আস্থা সিজেপির

Online Desk জুলাই 25, 2026
rahul-2.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের পর বিষয়টিকে প্রতীকী বলে মন্তব্য রাহুলের, মোদীর ক্ষমা চাওয়ার দাবি বিরোধী দলনেতার

Online Desk জুলাই 25, 2026
wngchuk-sonam.jpg

‘গণতন্ত্রের জয়’, ধর্মেন্দ্রর পদত্যাগের পর প্রতিক্রিয়া সোনম ওয়াংচুকের

Online Desk জুলাই 25, 2026

You may have missed

cjp-fr.jpg

আন্দোলন তুলে মোদীতেই আস্থা সিজেপির

Online Desk জুলাই 25, 2026
rahul-2.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের পর বিষয়টিকে প্রতীকী বলে মন্তব্য রাহুলের, মোদীর ক্ষমা চাওয়ার দাবি বিরোধী দলনেতার

Online Desk জুলাই 25, 2026
wngchuk-sonam.jpg

‘গণতন্ত্রের জয়’, ধর্মেন্দ্রর পদত্যাগের পর প্রতিক্রিয়া সোনম ওয়াংচুকের

Online Desk জুলাই 25, 2026
dilip-ghosh.jpg

প্রধান ও উপপ্রধান ১৫ দিনের বেশি অনুপস্থিত থাকলে দায়িত্ব পাবে প্রশাসক, আনা হচ্ছে বিল

Online Desk জুলাই 25, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.