Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • গত ৮ বছরে ১৪,৯৭৩টি ‘এনকাউন্টার’ যোগী রাজ্যে, মৃত্যু ২৩৯ জন দুষ্কৃতীর

গত ৮ বছরে ১৪,৯৭৩টি ‘এনকাউন্টার’ যোগী রাজ্যে, মৃত্যু ২৩৯ জন দুষ্কৃতীর

Online Desk অক্টোবর 12, 2025
20251012_134925.jpg

ওঙ্কার ডেস্ক: গত আট বছরে উত্তর প্রদেশে এনকাউন্টারের ঘটনা ঘটেছে ১৪ হাজার ৯৭৩টি। আর যার ফলে মৃত্যু হয়েছে ২৩৯ জন দুষ্কৃতীর। যোগী আদিত্যনাথের সরকারের তরফে এই তথ্য জানানো হয়েছে। উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ আগেই জানিয়েছিলেন, অপরাধীদের ক্ষেত্রে তাঁর সরকার জিরো টলারেন্স নীতি নিয়ে চলবে।

প্রসঙ্গত, অপরাধীদের বিরুদ্ধে যে তাঁর প্রশাসন কঠোর, তা কাজের মাধ্যমে বুঝিয়ে দিয়েছেন যোগী আদিত্যনাথ। গত ১০ দিনে ২০ ‘এনকাউন্টার’এর ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশে। যার নাম দেওয়া হয়েছে ‘অপারেশন ল্যাংড়া’। এই অভিযানে গত ১০ দিনে ১০ দুষ্কৃতীর মৃত্যু হয়েছে। এনকাউন্টারে নিহত অভিযুক্তদের কারোর মাথার দাম ছিল পাঁচ লক্ষ টাকা তো কারোর মাথার দাম ছিল এক লক্ষ টাকা।

পুলিশ জানিয়েছে, তিন দিন আগে কৌশাম্বী জেলায় এক নববিবাহিতাকে খুনের অভিযোগ ওঠে। সেই ঘটনার অভিযুক্ত যুবক পুলিশকে দেখে পালানোর চেষ্টা করলে তার পায়ে গুলি করা হয়। জখম অবস্থায় বর্তমানে সে হাসপাতালে চিকিৎসাধীন। গত ৯ অক্টোবর রবার্টসগঞ্জ জেলার কোতওয়ালি থানার পুলিশ এবং মহিলা পুলিশের একটি যৌথ দল তিন অভিযুক্তকে গ্রেফতার করতে গেলে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। তদন্তকারীদের গুলিতে তিন জন জখম হয়। তার পরই তাদেরকে গ্রেফতার করা হয়। তার আগে ৮ অক্টোবর বরেলীর কাসগঞ্জে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয় এক দুষ্কৃতীর। সেই সময় তার মৃত্যু হয়।

Post Views: 88

Continue Reading

Previous: কবি সুভাষ মেট্রো স্টেশনের পুনর্গঠন জোরকদমে, শীঘ্রই খুলছে নতুন রূপে
Next: নোবেল শান্তি পুরস্কারের নাম ফাঁসের সম্ভাবনা, গুপ্তচরবৃত্তির অভিযোগ উঠল

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.