Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • কবি সুভাষ মেট্রো স্টেশনের পুনর্গঠন জোরকদমে, শীঘ্রই খুলছে নতুন রূপে

কবি সুভাষ মেট্রো স্টেশনের পুনর্গঠন জোরকদমে, শীঘ্রই খুলছে নতুন রূপে

Online Desk অক্টোবর 12, 2025
QT-Kolkata-Metro.jpg

ওঙ্কার ডেস্ক:  দক্ষিণ কলকাতার কবি সুভাষ মেট্রো স্টেশন নতুন রূপে ফের খুলতে চলেছে শীঘ্রই। দীর্ঘদিন বন্ধ থাকার পর এবার মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, স্টেশনের পুরোনো কাঠামো সম্পূর্ণ ভেঙে পুনর্গঠন করা হচ্ছে আধুনিক মানে। প্রায় ন’কোটি বেয়াল্লিশ লক্ষ টাকার ব্যয়ে এই পুনর্গঠন প্রকল্প হাতে নিয়েছে কলকাতা মেট্রো রেল।
২০১০ সালে চালু হওয়া কবি সুভাষ স্টেশনটি ব্লু লাইনের দক্ষিণ প্রান্তিক টার্মিনাল। তবে সম্প্রতি স্টেশনের চারটি পিলারে বড়সড় ফাটল ধরা পড়ে। প্ল্যাটফর্মের কিছু অংশও নিচের দিকে বসে যেতে শুরু করে। যাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখে দ্রুতই স্টেশনটি বন্ধ করে দেয় মেট্রো কর্তৃপক্ষ। বিশেষজ্ঞদের পরিদর্শনের পর সিদ্ধান্ত নেওয়া হয়, কেবল মেরামত নয়, পুরো স্টেশনটি ভেঙে নতুন করে তৈরি করা হবে যাতে ভবিষ্যতে কোনও রকম ঝুঁকি না থাকে।
ইতিমধ্যেই ই-টেন্ডার প্রকাশ করা হয়েছে নির্মাণ সংস্থা নির্বাচনের জন্য। মেট্রো সূত্রে জানা গিয়েছে, আগামী ছয় থেকে সাত মাসের মধ্যেই স্টেশনের কাজ সম্পূর্ণ করার লক্ষ্য নেওয়া হয়েছে। সব কিছু পরিকল্পনামাফিক এগোলে ২০২৬ সালের মাঝামাঝি ফের কবি সুভাষ স্টেশনে ট্রেন চলাচল শুরু হবে।
এই পুনর্গঠনের কাজ শেষ হলে স্টেশনটি আরও মজবুত ও আধুনিক রূপ পাবে বলে দাবি কর্তৃপক্ষের। যাত্রীদের সুবিধার কথা ভেবে নতুন প্ল্যাটফর্ম ডিজাইন, উন্নত আলোকসজ্জা, ও যান্ত্রিক ব্যবস্থায় পরিবর্তনের পরিকল্পনাও রয়েছে। একইসঙ্গে শাহিদ খুদিরাম স্টেশনের পরবর্তী ক্রসওভার তৈরির কাজও দ্রুত সম্পন্ন করার উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে ট্রেন চলাচলের গতি আরও মসৃণ হয়।
মেট্রো সূত্রে আশ্বাস, সমস্ত কাজ সম্পূর্ণ নিরাপত্তা ও গুণগত মান বজায় রেখেই করা হবে। দক্ষিণ কলকাতার বাসিন্দাদের কাছে কবি সুভাষ স্টেশনের পুনরায় উদ্বোধন নিঃসন্দেহে এক বড় স্বস্তির খবর, কারণ এই রুটেই প্রতিদিন হাজার হাজার যাত্রী যাতায়াত করে।

Post Views: 127

Continue Reading

Previous: মার্কিন বিশ্ববিদ্যালয়গুলির সঙ্গে ট্রাম্পের আর্থিক বিরোধীতা ! আমেরিকা ছাড়ছেন নোবেল জয়ী দম্পতি অভিজিৎ-ডাফলো
Next: গত ৮ বছরে ১৪,৯৭৩টি ‘এনকাউন্টার’ যোগী রাজ্যে, মৃত্যু ২৩৯ জন দুষ্কৃতীর

সম্পর্কিত গল্প

Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
kunal-ff.jpg

‘বুধবার বিধানসভায় যা হয়েছে তা কলঙ্কজনক!’ স্পিকারের মন্তব্যে আপত্তি কুণালের, হল বাদানুবাদ

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.