Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • মোদীর চিন সফরের আগে অগ্নি-৫ মিসাইল এর পরীক্ষামূলক উৎক্ষেপণ ভারতের

মোদীর চিন সফরের আগে অগ্নি-৫ মিসাইল এর পরীক্ষামূলক উৎক্ষেপণ ভারতের

Online Desk আগস্ট 21, 2025
20250821_161234.jpg

ওঙ্কার ডেস্ক: আগামী ৩১ অগস্ট থেকে ১ সেপ্টেম্বর পর্যন্ত চিনের তিয়ানজিনে হবে এসসিও-র শীর্ষ সম্মেলন। সেই সম্মেলনে যোগ দেবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মোদীর চিন সফরের আগে বুধবার ২০ আগস্ট ওড়িশার চাঁদিপুরের ইন্টিগ্রেটেড টেস্ট রেঞ্জ থেকে ইন্টারমিডিয়েট রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল ‘অগ্নি-৫’ মিসাইলের পরীক্ষামূলক উৎক্ষেপণ করল ভারত। এই মিসাইল উৎক্ষেপ চিনকেও বার্তা দিয়েছে বলে মত আন্তর্জাতিক রাজনৈতিক পর্যবেক্ষকদের।

‘অগ্নি-৫’ মিসাইল যে দুরত্ব অতিক্রম করতে পারে তার নাগালে পড়ে প্রতিবেশী চিন এবং পাকিস্তান। আর সে কারণে বেজিং ও ইসলামাবাদের চিন্তিত হওয়ার যথেষ্ট কারণ রয়েছে। এই ক্ষেপণাস্ত্র ৫,০০০ কিলোমিটারেরও বেশি দুরত্ব অতিক্রম করতে পারে। এশিয়া মহাদেশে চিন ও ভারত দুই মহাশক্তিধর দেশ হিসেবে পরিচিত। যার ফলে নয়াদিল্লি ও বেজিং এর মধ্যে স্বাভাবিকভাবেই প্রতিযোগিতা চলে। ২০২০ সালে গালওয়ান উপত্যকার সংঘর্ষের পর দুই দেশের মধ্যে দূরত্ব তৈরি হয়। তবে বর্তমানে আবার কাছাকাছি আসছে নয়াদিল্লি ও বেজিং। বিশেষ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক আরোপের পর চিন ভারত সম্পর্কের সমীকরণ গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। ইতিমধ্যে চিনের বিদেশমন্ত্রী ওয়াং ই ভারত সফর করেছেন। তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করেছেন। ভারতের প্রধানমন্ত্রীর হাতে এসসিও সম্মেলনের আমন্ত্রণপত্র তুলে দিয়েছেন।

প্রসঙ্গত, এসসিও সম্মেলনে চিন-ভারত-রাশিয়া এক মঞ্চে আসার সম্ভাবনা রয়েছে। গত বছর অক্টোবরে রাশিয়ায় ব্রিকস সম্মেলনে মুখোমুখি হয়েছিলেন মোদী-জিনপিং। চলতি আগস্ট মাসে প্রধানমন্ত্রী মোদী আবার চিন সফরে যাওয়ার সম্ভাবনা তৈরি হওয়ায় বেজিং এর সঙ্গে ভারতের সম্পর্ক আরও এক ধাপ এগিয়ে যেতে চলেছে বলে মত আন্তর্জাতিক রাজনৈতিক পর্যবেক্ষকদের।

Post Views: 102

Continue Reading

Previous: পুজোর আগেই ছবি মুক্তি নিয়ে বৈঠকে পরিচালক প্রযোজক ও অভিনেতারা, সমাধান মিলল কি?
Next: অন্ডাল স্টেশনে রাজ্য পুলিশের এসটিএফের হানা, ১০ টি বন্দুক সহ পাকড়াও বিহারের অস্ত্র কারবারি

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.