Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • অন্ডাল স্টেশনে রাজ্য পুলিশের এসটিএফের হানা, ১০ টি বন্দুক সহ পাকড়াও বিহারের অস্ত্র কারবারি

অন্ডাল স্টেশনে রাজ্য পুলিশের এসটিএফের হানা, ১০ টি বন্দুক সহ পাকড়াও বিহারের অস্ত্র কারবারি

Online Desk আগস্ট 21, 2025
Andal.jpg

নিজস্ব প্রতিনিধি, অন্ডাল : আগে থেকেই গোপন সূত্রে খবর আসছিল, সেই মতো তক্কে তক্কে ছিল রাজ্য পুলিশের বিশেষ টাস্ক ফোর্স। বৃহস্পতিবার সকালে তাদের জালে পড়লো আন্তঃরাজ্য এক অস্ত্র কারবারি।

জানা গেছে, এক সপ্তাহ আগেই এই হানা দেওয়ার কথা ছিল এসটিএফের। অস্ত্র কারবারি কবে, কখন আসবে অস্ত্র পাচার করতে, তার খবর ছিল। সেই মতো সজাগ ছিল এসটিএফ। শেষ পর্যন্ত কয়েক দিন অপেক্ষার পর পূর্ব রেলের আসানসোল ডিভিশনের অন্ডাল স্টেশনে হানা দেয় এসটিএফ বাহিনী। ৬ নং প্ল্যাটফর্মে ট্রেন থেকে ১০টি বন্দুক নিয়ে নামতেই আশরাফুল আনসারি ওরফে চানা নামের ওই অস্ত্র পাচারকারীকে গ্রেফতার করে তারা। উদ্ধার করা হয় পাচারের আগেই ওইসব আগ্নেয়াস্ত্র।

জানা গেছে, এই সব আগ্নেয়াস্ত্র অন্ডালে স্টেশনে নামিয়ে সড়কপথে উখড়ায় পৌঁছে দেওয়ার কথা ছিল এই অস্ত্র কারবারির। নিজেই সে এই কথা জানিয়েছে। ধৃত ব্যক্তি বিহারের বাঁকা জেলার শাসনের বাসিন্দা বলে জানা গেছে। এসটিএফের অফিসাররা ধৃতকে জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা করছে কোত্থেকে এইসব আগ্নেয়াস্ত্র নিয়ে আসা হচ্ছিল ও কোথায় পাচার করার কথা ছিল।
এই প্রসঙ্গে এসটিএফের এক অফিসার বলেন, “আমাদের কাছে আগেই এই অস্ত্র কারবারির খবর আসে। তাই ফাঁদ পাতা হয়েছিলো। ধৃতকে জেরা করা হচ্ছে।

Post Views: 177

Continue Reading

Previous: মোদীর চিন সফরের আগে অগ্নি-৫ মিসাইল এর পরীক্ষামূলক উৎক্ষেপণ ভারতের
Next: স্বামীজিকে স্মরণ করে এবারে স্বামী বিবেকানন্দ কাপ করবে রাজ্য সরকার,সহযোগিতা আইএফএর

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
sonam.jpg

অনশন প্রত্যাহারের আর্জি নিয়ে সোনমের সঙ্গে সাক্ষাৎ করতে চায় বিরোধীরা

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.