Skip to content
অক্টোবর 22, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • খেলা
  • স্বামীজিকে স্মরণ করে এবারে স্বামী বিবেকানন্দ কাপ করবে রাজ্য সরকার,সহযোগিতা আইএফএর

স্বামীজিকে স্মরণ করে এবারে স্বামী বিবেকানন্দ কাপ করবে রাজ্য সরকার,সহযোগিতা আইএফএর

Online Desk আগস্ট 21, 2025
Swami-Vivekananda.jpg

স্পোর্টস ডেস্ক : স্বামীজিকে স্মরণ করে স্বামী বিবেকানন্দ কাপ সম্মিলিত ভাবে শুরু করছে রাজ্য সরকার ও আইএফ। ১৮৯৩ সালের ১১ সেপ্টেম্বর, শিকাগোর বিশ্ব ধর্ম মহাসম্মেলনে স্বামী বিবেকানন্দের ভাষণ একটি ঐতিহাসিক ঘটনা । স্বামীজি ধর্ম, সংস্কৃতির ক্ষেত্রে সহনশীলতা এবং ঐক্যের বার্তা দিয়েছিলেন। এরপরই গোটা বিশ্বের চোখে ভারতীয় সংস্কৃতি ও দর্শন গোটা পৃথিবীতে প্রতিষ্ঠা পায়। একইসঙ্গে, ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন (IFA)-ও প্রতিষ্ঠা হয়েছিল ১৮৯৩ সালে যা দেশের প্রাচীনতম ক্রীড়া প্রতিষ্ঠান। সেই কারণে আইএফএ ও রাজ্য সরকারের যৌথ উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট। আগামী ১১ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে “স্বামী বিবেকানন্দ কাপ”।

আইএফএ-র সঙ্গে যৌথভাবে রাজ্যের ক্রীড়া দপ্তর শুরু করতে চলেছে এই আন্তঃজেলা ফুটবল প্রতিযোগিতা। রাজ্যের ২৩ টি জেলার প্রতিটি থেকে ৮টি করে দল নিয়ে খেলা শুরু হবে। এরপর বিজয়ী দলগুলিকে তাদের ৮টি জোনে ভাগ করে খেলা হবে। সেখানে যারা জিতবে তাদের মধ্যে কোয়ার্টার ফাইনাল, সেমি ফাইনাল এবং ফাইনাল হবে। চ্যাম্পিয়ন দল পাবে ৫ লক্ষ টাকা।এদিন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস নিজের দফতরে সাংবাদিক সম্মেলন করে জানালেন, “স্বামীজির প্রতি শ্রদ্ধা জানিয়ে শিকাগো বক্তৃতার ১৩৩ বছরের স্মরণে আমরা একটা ফুটবল টুর্নামেন্ট আয়োজন করতে চলেছি। যুবকল্যাণ ক্রীড়া দপ্তর এবং আইএফএ যৌথভাবে এই প্রতিযোগিতা আয়োজন করবে। এই টুর্নামেন্টের নাম দেওয়া হয়েছে স্বামী বিবেকানন্দ কাপ জেলা ক্লাব ফুটবল চ্যাম্পিয়নশিপ।এটা আন্তঃজেলা ক্লাব ফুটবল চ্যাম্পিয়নশিপ হিসাবে খেলা হবে। ২৩টা জেলাই এই টুর্নামেন্টে অংশগ্রহণ করবে।’

Continue Reading

Previous: অন্ডাল স্টেশনে রাজ্য পুলিশের এসটিএফের হানা, ১০ টি বন্দুক সহ পাকড়াও বিহারের অস্ত্র কারবারি
Next: কংগ্রেস যুবনেতার বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ অভিনেত্রীর

সম্পর্কিত গল্প

Ghostly-Portrait-Over-a-Distant-Couple.jpg

‘জেন জি’দের কাছে শিক্ষনীয় রুকমাবাঈ ! যিনি ব্রেক আপের ইতিহাসে নজির সৃষ্টিকারী প্রথম ভারতীয় মহিলা চিকিৎসক

Online Desk অক্টোবর 20, 2026
rahul-gandhi.jpg

রাহুল গান্ধীর ‘সত্যাগ্রহ’ পোর্টালে ৩৬ হাজারের বেশি অভিযোগ, তালিকার শীর্ষে শিক্ষা ও দুর্নীতি

Online Desk অক্টোবর 20, 2026
New-Project-7.webp

উৎসবের মরশুমে সোশ্যাল মিডিয়ায় গুজব ছড়ানোর অভিযোগ, দক্ষিণ দিনাজপুরে গ্রেপ্তার ৩

Online Desk অক্টোবর 20, 2026

You may have missed

New-Project-24.webp

সিজেপি ইস্যুতে কেন্দ্রের ভূমিকা নিয়ে প্রশ্ন আন্নামালাইয়ের, পাল্টা জবাব দিল বিজেপি

Online Desk অক্টোবর 22, 2026
New-Project-23.webp

চোরবাগান দূরঘটনা থেকে শিক্ষা, আসছে বছর আরও তৎপর থাকবে প্রশাসন, বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দুর

Online Desk অক্টোবর 22, 2026
CJP.jpg

৭ দিন কারাবাসের পর মুক্তি পেলেন সিজেপির দুই মুখপাত্র সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা

Online Desk অক্টোবর 21, 2026
India-Election-Administration-Montage.jpg

সম্পাদকীয়

Online Desk অক্টোবর 21, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.