Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ‘কন্যাকে খুন করেছি, আমায় ফাঁসি দিন’, জেরায় ভেঙে পড়ে আর্জি রাধিকার বাবার

‘কন্যাকে খুন করেছি, আমায় ফাঁসি দিন’, জেরায় ভেঙে পড়ে আর্জি রাধিকার বাবার

Online Desk জুলাই 13, 2025
radhika-father.jpg

ওঙ্কার ডেস্ক: নিজের হাতে তিনি খুন করেছেন ২৫ বছর বয়সি কন্যা তথা হরিয়ানার রাজ্যস্তরের টেনিস খেলোয়াড় রাধিকা যাদবকে। ছোট থেকেই যিনি নিজেই রাধিকার টেনিস খেলাতে উৎসাহ দিয়েছেন সেই তিনিই গুলি করে খুন করেছেন মেয়েকে। ইতিমধ্যে সেই দীপক যাদবকে গ্রেফতার করেছে পুলিশ। তবে সূত্রের খবর, পুলিশি জেরায় ভেঙে পড়েছেন দীপক। তিনি পুলিশের কাছে আর্জি জানিয়েছেন তাঁকে যেন ফাঁসি দেওয়া হয়।

সংবাদ মাধ্যম সূত্রে খবর, নিহত রাধিকার কাকা কুলদীপ যাদব অর্থাৎ দীপক যাদবের ভাই এক সংবাদ সংস্থাকে বলেন, দীপক যাদব পুলিশের কাছে জানিয়েছেন তিনি নিজে হাতে কন্যাকে হত্যা করেছেন। তাই তাঁকে যেন ফাঁসি দেওয়া হয়। গুরুগ্রামে বাড়িতে রান্না করার সময়ই রাধিকাকে পিছন থেকে তিনটি গুলি করেন বাবা দীপক যাদব। পুলিশি জেরায় খুব কম কথা বলছেন দীপক। তদন্তকারীদের মতে তিনি শোক, অপরাধবোধের কারণে ভেঙে পড়েছেন। সূত্রের খবর, রাধিকা সংসারে টাকা দিতেন। আর যে বিষয়টি নিয়ে প্রতিবেশীরা দীপককে খোঁটা দিত। বিষয়টি মোটেও মেনে নিতে পারেননি তিনি। মানসিক অবসাদে ভুগতেন বলে পুলিশি জেরায় জানিয়েছেন রাধিকার বাবা।

উল্লেখ্য, পুলিশের কাছে দেওয়া জবানবন্দিতে রাধিকার কাকা কুলদীপ ঘটনার বিষয়ে জানিয়েছিলেন। তিনি বলেছিলেন, ‘বিকট শব্দ শুনে প্রথমে ভেবেছিলাম প্রেসার কুকার ফেটেছে। তড়িঘড়ি আমি দোতলায় উঠে দেখি রান্নাঘরে পড়ে রয়েছে আমার ভাইঝি রাধিকার নিথর দেহ। আমার ছেলে পীযূষও ছুটে আসে। আমরা দু’জনে মিলে রাধিকাকে দ্রুত তুলে নিয়ে হাসপাতালে যাই। কিন্তু চিকিৎসকেরা জানান, অনেক আগেই মৃত্যু হয়েছে তাঁর।’ তিনি আরও জানান, দোতলায় তাঁর দাদা, ভাইঝি এবং বৌদি মঞ্জু যাদব থাকতেন। আর এক তলায় কুলদীপরা থাকতেন। কুলদীপ বলেন, ‘আমার দাদা দীপক যাদবের কাছে একটি লাইসেন্সপ্রাপ্ত বন্দুক ছিল। আমি উপরে গিয়ে ঘটনাস্থলে সেটা পড়ে থাকতে দেখি। বুঝতে পারি আমার দাদাই রাধিকাকে গুলি করে খুন করেছেন।’

Post Views: 127

Continue Reading

Previous: নিহত পাইলটদের ঘাড়ে দুর্ঘটনার দায় চাপানোর চেষ্টা? তদন্ত রিপোর্ট নিয়ে সরব পাইলট সংগঠন
Next: ‘বাবাই রাধিকার জীবন দুর্বিষহ করে তুলেছিল’, বিস্ফোরক মন্তব্য বন্ধুর

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.