Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ‘বাবাই রাধিকার জীবন দুর্বিষহ করে তুলেছিল’, বিস্ফোরক মন্তব্য বন্ধুর

‘বাবাই রাধিকার জীবন দুর্বিষহ করে তুলেছিল’, বিস্ফোরক মন্তব্য বন্ধুর

Online Desk জুলাই 13, 2025
radhika-himangshika.jpg

ওঙ্কার ডেস্ক: শর্টস পরলে কথা শুনতে হত, ছিল না নিজের কোনও স্বাধীনতা। রাধিকার বাবা দীপক যাদবই তাঁর ২৫ বছর বয়সী মেয়ের জীবন দুর্বিষহ করে তুলেছিল। এমনটাই অভিযোগ করলেন নিহত টেনিস খেলোয়াড়ের বন্ধু হিমাংশিকা সিং রাজপুত।

সমাজ মাধ্যম ইনস্টাগ্রামে একটি পোস্ট করেছেন হিমাংশিকা। সেখানে তিনি অভিযোগ করেছেন, রাধিকার বাবা আমার প্রিয় বন্ধুর জীবন নরক করে তুলেছিল। তিনি লিখেছেন, ‘আমার সবচেয়ে ভালো বন্ধু রাধিকাকে তাঁর নিজের বাবাই খুন করেছে। তিনি তাঁকে পাঁচটি গুলি করেছিলেন। চারটি গুলি তাঁর গায়ে লাগে।’ হিমাংশিকা আরও যোগ করেছেন, ‘তিনি বছরের পর বছর ধরে দমনপীড়ন মূলক আচরণ ও অবিরাম সমালোচনা করে রাধিকার জীবন নরক করে তুলেছিল।’ তিনি আরও লিখেছেন, ‘শেষ পর্যন্ত রাধিকার বাবা তাঁর হিংসুটে বন্ধুদের কথা শুনে এই সিদ্ধান্ত নিয়েছিল। রাধিকা তাঁর টেনিস কেরিয়ারে কঠোর পরিশ্রম করেছিলেন, এমনকি নিজস্ব অ্যাকাডেমিও তৈরি করেছিলেন।’ হিমাংশিকা জানান, ২০১২-১৩ সালের দিকে রাধিকার সঙ্গে তাঁর বন্ধুত্বের শুরু হয়। রাধিকার খুনের পর অনেকে ‘লাভ জিহাদ’ তত্ত্ব তুলে ধরছেন। তবে তাঁর বন্ধু হিমাংশিকা এই বিষয়টি সম্পূর্ণ উড়িয়ে দিয়েছেন। তিনি জানান, রাধিকা খুব কম মানুষের সঙ্গে কথা বলতেন। ও নিজেকে গুটিয়ে রাখতেন বলেও জানান তিনি।

উল্লেখ্য, রাধিকা যাদবকে তাঁর বাবা খুন করেছেন বলে অভিযোগ। ইতিমধ্যে তাঁকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশি জেরায় বাবা দীপক যাদব নিজের অপরাধের কথা স্বীকার করে নিয়েছেন। শুধু তাই নয়, নিজের ফাঁসি দেওয়ার জন্য পুলিশের কাছে আর্জি জানিয়েছেন।

Post Views: 102

Continue Reading

Previous: ‘কন্যাকে খুন করেছি, আমায় ফাঁসি দিন’, জেরায় ভেঙে পড়ে আর্জি রাধিকার বাবার
Next: রাজ্যসভার সাংসদ হিসেবে প্রাক্তন বিদেশ সচিব হর্ষবর্ধন শ্রিংলা-সহ চার জনকে মনোনীত করলেন রাষ্ট্রপতি

সম্পর্কিত গল্প

death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
jitendra-singh.jpg

‘যেখানে চাইবেন, সেখানে আলোচনা হবে’, বিক্ষোভ তীব্র হতে চাপের মুখে সুর নরম সরকারের

Online Desk জুলাই 23, 2026
gitanjali-angmo.jpg

‘নিট প্রশ্নফাঁস ইস্যুতে কংগ্রেসের বিক্ষোভ লোক দেখানো’! মন্তব্য সোনম ওয়াংচুকের স্ত্রীর

Online Desk জুলাই 23, 2026

You may have missed

death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
kunal-ff.jpg

‘বুধবার বিধানসভায় যা হয়েছে তা কলঙ্কজনক!’ স্পিকারের মন্তব্যে আপত্তি কুণালের, হল বাদানুবাদ

Online Desk জুলাই 23, 2026
jitendra-singh.jpg

‘যেখানে চাইবেন, সেখানে আলোচনা হবে’, বিক্ষোভ তীব্র হতে চাপের মুখে সুর নরম সরকারের

Online Desk জুলাই 23, 2026
gitanjali-angmo.jpg

‘নিট প্রশ্নফাঁস ইস্যুতে কংগ্রেসের বিক্ষোভ লোক দেখানো’! মন্তব্য সোনম ওয়াংচুকের স্ত্রীর

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.