Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ‘বুদ্ধিজীবীরা আরও বিপজ্জনক’: ২০২০ সালের দিল্লি দাঙ্গায় উমর-শারজিলদের প্রসঙ্গে সুপ্রিম কোর্টে বলল পুলিশ

‘বুদ্ধিজীবীরা আরও বিপজ্জনক’: ২০২০ সালের দিল্লি দাঙ্গায় উমর-শারজিলদের প্রসঙ্গে সুপ্রিম কোর্টে বলল পুলিশ

Online Desk নভেম্বর 20, 2025
umar-sharjeel.jpg

ওঙ্কার ডেস্ক: ‘বুদ্ধিজীবীরা আরও বিপজ্জনক’ বলে সর্বোচ্চ আদালতে যুক্তি দিল দিল্লি পুলিশ। ২০২০ সালের দিল্লি দাঙ্গায় অভিযুক্ত শারজিল ইমাম, উমর খালিদ এবং অন্যান্যদের জামিনের আর্জির বিরোধিতা করে শাহের পুলিশ। গত ১০ নভেম্বর লালকেল্লার কাছে বিস্ফোরণে যে সন্ত্রাসীরা জড়িত ছিল, তাদের সঙ্গে তুলনা করা হয় উমর এবং শারজিলদের।

দিল্লি পুলিশের পক্ষে এদিন আদালতে সওয়াল করেন অতিরিক্ত সলিসিটর জেনারেল এসভি রাজু। তিনি যুক্তি দেন, ‘তথাকথিত বুদ্ধিজীবীরা’ জাতীয় নিরাপত্তার জন্য বড় হুমকি অশিক্ষিত সন্ত্রাসীদের চেয়েও। তিনি আরও বলেন, জাতীয় নিরাপত্তার জন্য তারা কতটা বিপজ্জনক, তা লালকেল্লায় যা ঘটেছিল তাতে প্রমাণ হয়েছে। যেখানে বেশ কয়েকজন চিকিৎসক জড়িত বলে তদন্তে জানা গিয়েছে। ‘আমি বলতে চাই, বুদ্ধিজীবীরা যখন পথ দেখায় এবং সন্ত্রাসী হয়ে ওঠে, তখন যারা নীচুতলায় কাজ করে তাদের চেয়ে বেশি বিপজ্জনক হয়ে ওঠে। এরাই আসল হুমকি। রাষ্ট্রীয় সমর্থন এবং ভর্তুকির কারণে তারা ডাক্তার এবং অ্যাক্টিভিস্ট হয়ে ওঠে। এই ধরণের অ্যাকটিভিস্টরা বিপজ্জনক।’

উল্লেখ্য, নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে ২০২০ সালের ফেব্রুয়ারিতে উত্তাল হয়ে ওঠে পূর্ব দিল্লি। সেই সময় হিংসায় মৃত্যু হয় ৫৩ জনের। গুরুতর ভাবে জখম হন ৭০০-এর বেশি মানুষ। সেই ঘটনায় শার্জিল ইমাম ও উমর খালিদদের ষড়যন্ত্রকারী হিসেবে চিহ্নিত করে দিল্লি পুলিশ। ইউএপিএ ধারা-সহ একাধিক আইনে তাঁদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।

Post Views: 131

Continue Reading

Previous: সামরিক ক্ষেত্রে আরও উন্নতির সম্ভাবনা, ভারতে ৫ম প্রজন্মের ফাইটার প্রযুক্তি সরবরাহ করছে রাশিয়া
Next: মঞ্চ থেকে বর্তমানে বেশ দূরত্ব বজায় রাখছেন সঙ্গীতশিল্পী মোনালি ঠাকুর, এবার নিজেই মুখ খুললেন!

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.