ওঙ্কার ডেস্ক: বিহারের রাজনৈতিক প্রাঙ্গনে নীতিশ কুমার যখন দশমবার মুখ্যমন্ত্রীর শপথ নিচ্ছেন, ঠিক সেই সময় জন সুরাজ পার্টির নেতা প্রশান্ত কিশোর গান্ধীর ভিটিহারওয়া আশ্রমে এক দিনের মৌনব্রত পালন করছেন। তাঁর এই কাজ কেবল মৌনতা বা ধ্যান নয়, বরং নিজেকে মূল্যায়ন করার একটি প্রক্রিয়া নির্বাচনে একটিও আসন না পাওয়া পর, তিনি ‘আত্মঅনুশোচনা’ এবং প্রতিশ্রুতি পূরণের সংকল্প জানাচ্ছেন।
জন সুরাজ পার্টির সুপ্রিমো প্রশান্ত কিশোর বলছেন, এইবারের কর্মের তুলনায় এবার আরও দ্বিগুণ পরিশ্রম করবেন। তাঁর ভাষায়, “ভুল হতে পারে, কিন্তু অপরাধ করিনি।” তিনি বিশ্বাস করেন, জন সুরাজ পার্টি মানুষের বিশ্বাস জয় করতে ব্যর্থ হয়েছে কারণ যথাযথভাবে তাদের ভিশন ব্যাখ্যা করতে পারেনি এবং এই ব্যর্থতাটিকে পুষিয়ে নেওয়ার জন্য এই মৌনব্রত তাঁর একটি প্রায়শ্চিত্তমূলক পদক্ষেপ।
এ দিনই নীতিশ কুমার পাটনার ঐতিহাসিক গান্ধী ময়দানে রাজ্যপাল ও শীর্ষ রাজনৈতিক নেতৃবর্গ উপস্থিতিতে শপথ গ্রহণ করেন। শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় এবং রাজ্য নেতারা উপস্থিতি ছিলেন। বিহার নির্বাচনে পরাজয়কে দৃষ্টান্ত হিসেবে প্রশান্ত কিশোর আজ এমন সিদ্ধান্ত নিয়েছেন যা শুধু অন্তর্মুখী সিদ্ধান্ত নয়, জন সুরাজের ভবিষ্যৎ কৌশলগত দৃষ্টিকোণ থেকেও গুরুত্বপূর্ণ হতে পারে বলে মনে করছেন।
