Skip to content
জুন 15, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • জম্মুতে ‘কাশ্মীর টাইমসের’ অফিসে তল্লাশি গোয়েন্দাদের

জম্মুতে ‘কাশ্মীর টাইমসের’ অফিসে তল্লাশি গোয়েন্দাদের

Online Desk নভেম্বর 20, 2025
kashmir-times.jpg

ওঙ্কার ডেস্ক: জম্মুতে ‘কাশ্মীর টাইমসের’ অফিসে তল্লাশি অভিযান চালাল জম্মুকাশ্মীর পুলিশের রাজ্য তদন্ত সংস্থা এসআইএ। বৃহস্পতিবার ওই সংবাদ মাধ্যমের অফিসে তল্লাশি অভিযান চালানো হয়। অভিযোগ, ‘কাশ্মীর টাইমস’ দেশবিরোধী কার্যকলাপে উৎসাহিত করছে।

পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার সকালের দিকে এই তল্লাশি অভিযান শুরু হয়। অনুসন্ধান চালিয়ে একে ৪৭ কার্তুজ, পিস্তলের রাউন্ড এবং তিনটি গ্রেনেড লিভার উদ্ধার করা হয়েছে। তল্লাশি এখনও চলছে বলে জানা গিয়েছে। ‘কাশ্মীর টাইমসের’ সম্পাদক সাংবাদিক অনুরাধা ভাসিন। অসন্তোষ ছড়ানো, বিচ্ছিন্নতাবাদকে উৎসাহিত করা এবং দেশের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতাকে হুমকির মুখে ফেলার অভিযোগ আনা হয়েছে তাঁর বিরুদ্ধে। একটি এফআইআরও দায়ের করা হয়েছে।

সূত্রের খবর, অনুরাধা ভাসিনের বিরুদ্ধে সার্বভৌমত্বের জন্য যে হুমকির অভিযোগ রয়েছে তা খতিয়ে দেখতে এই তল্লাশি অভিযান। এক বিবৃতিতে কাশ্মীর টাইমসের সম্পাদকরা বলেছেন তাঁদের বিরুদ্ধে আনা এই অভিযোগ ভিত্তিহীন। বলা হয়েছে, ‘সরকারের সমালোচনা করা আর রাষ্ট্রের বিরোধিতা করা এক বিষয় নয়।’ বিবৃতিতে আরও বলা হয়েছে যে, প্রশ্ন করে এমন সংবাদ মাধ্যম ‘আমাদের জাতিকে শক্তিশালী করে। এটি দুর্বল করে না।’

উল্লেখ্য, ‘কাশ্মীর টাইমস’ জম্মুকাশ্মীরের প্রাচীনতম এবং সবচেয়ে বিশিষ্ট সংবাদপত্রগুলির মধ্যে একটি। বেদ ভাসিনের হাতে তৈরি এই সংবাদপত্রটি। ১৯৫৪ সালে সাপ্তাহিক সংবাদপত্র হিসেবে প্রকাশিত হলেও ১৯৬৪ সালে এটি দৈনিকে পরিবর্তন করা হয়।

Post Views: 172

Continue Reading

Previous: জ্ঞানেশ কুমারকে মুখ্য নির্বাচনী পদ থেকে সরাতে ইমপিচমেন্ট কংগ্রেসের; ইন্ডিয়া জোটে শুরু আলোচনা
Next: বিহার নির্বাচনের পর প্রায়শ্চিত্ত করতে মৌণব্রত পালন করছেন প্রশান্ত কিশোর

সম্পর্কিত গল্প

fire-1280.jpg

মাইসুরুতে রেস্তোরাঁয় ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে মৃত্যু ২ জনের, জখম ৭

Online Desk জুন 15, 2026
delhi.png

ধুলিঝড়ে উড়ছে রাজধানী! ঘন্টায় ৯২ কিমি বেগে ঝোড়ো হাওয়া দিল্লীতে

Online Desk জুন 15, 2026
accident-symbolic.jpg

মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু একই পরিবারের ৬ জনের, জখম ২ বছরের শিশু

Online Desk জুন 15, 2026

You may have missed

fire-1280.jpg

মাইসুরুতে রেস্তোরাঁয় ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে মৃত্যু ২ জনের, জখম ৭

Online Desk জুন 15, 2026
delhi.png

ধুলিঝড়ে উড়ছে রাজধানী! ঘন্টায় ৯২ কিমি বেগে ঝোড়ো হাওয়া দিল্লীতে

Online Desk জুন 15, 2026
accident-symbolic.jpg

মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু একই পরিবারের ৬ জনের, জখম ২ বছরের শিশু

Online Desk জুন 15, 2026
sundar-pichai.png

স্ট্যান্ডফোর্ড বিশ্ববিদ্যালয়ে তীব্র প্রতিক্রিয়ার মুখে সুন্দর পিচাই; প্যালেস্টাইন পতাকা হাতে মঞ্চ ছেড়ে প্রতিবাদ ছাত্রদের

Online Desk জুন 15, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.