Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • রুদ্রপ্রয়াগে ভারী বৃষ্টিপাতের ২ মাস পর ধ্বংসস্তূপ থেকে উদ্ধার নিখোঁজ ৭ জনের দেহ

রুদ্রপ্রয়াগে ভারী বৃষ্টিপাতের ২ মাস পর ধ্বংসস্তূপ থেকে উদ্ধার নিখোঁজ ৭ জনের দেহ

Online Desk অক্টোবর 26, 2025
20251026_154135.jpg

ওঙ্কার ডেস্ক: দু মাসে আগে ভারী বৃষ্টিতে বিপর্যস্ত হয়েছিল উত্তরাখণ্ড। সেই সময় দুর্যোগের পর নিখোঁজ হয়েছিলেন নয় জন। আট সপ্তাহ পর রুদ্রপ্রয়াগের চেনাগড় এলাকায় ধ্বংসস্তূপের ভিতর থেকে নিখোঁজ নয় জনের মধ্যে সাত জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

স্থানীয় জেলা প্রশাসনের তরফে জানানো হয়েছে, শুক্রবার ধ্বংসস্তূপ থেকে দুটি মৃতদেহ উদ্ধার করা হয়। তার ২৪ ঘন্টা যেতে না যেতে শনিবার অনুসন্ধান অভিযানের সময় আরও পাঁচ জনের মৃতদেহ পাওয়া যায়। প্রশাসন সূত্রে খবর, নিহতদের মধ্যে এক জনের নাম কুলদীপ সিং নেগি (২৫), গুপ্তকাশী এলাকার উছোলা গ্রামের বনকর্মী ছিলেন তিনি। উদ্ধার হওয়া বাকি দেহগুলির নাম পরিচয় শনাক্ত করার চেষ্টা চালাচ্ছেন প্রশাসনিক আধিকারিকরা। পাশাপাশি এখনও যে দুজন নিখোঁজ রয়েছেন, তাঁদের সন্ধানে তল্লাশি অভিযান জারি রয়েছে।

উল্লেখ্য গত ২৮ ও ২৯ আগস্ট মেঘভাঙা বৃষ্টি, এবং তার ফলে ভূমিধসের জেরে চেনাগড়ে বহু প্রাণহানি ঘটে। ধসের ফলে বিপর্যস্ত হয়ে পড়ে জনজীবন। বহু রাস্তা ভেঙে যায়। যান চলাচল বন্ধ হয়ে যায়। বিপর্যয়ে চার নেপালি শ্রমিক-সহ নয় জন নিখোঁজ হন। কঠিন পরিস্থিতি সত্ত্বেও, জেলা প্রশাসন, পুলিশ, রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং অন্যান্য সংস্থা উদ্ধার অভিযান জারি রেখেছিল। অবশেষে নয় নিখোঁজের মধ্যে সাত জনের দেহ উদ্ধার হল।

Post Views: 138

Continue Reading

Previous: উত্তরপ্রদেশে মানসিক ভারসাম্যহীন মা দুই শিশুকে খুন করে আত্মহত্যা
Next: অবশেষে ‘ঠাণ্ডা-লড়াইয়ে’ জয়ী হলেন ওয়াকার !

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.